শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

‘ব্যবহার পুরাই চেঞ্জ, সবাই স্যার বলে ডাকছেন’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন নোয়াখালীর সেনবাগের রসুল করিম। তার চোখেমুখে এক ধরনের উচ্ছ্বাস আর আনন্দ লক্ষ্য করা গেল।


গত সোমবার বেলা সোয়া ১২টায় দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে কথা হয় এই যাত্রীর সঙ্গে।


সেই উচ্ছ্বাস ঠিক কী কারণে জানতে চাইলে তিনি বলেন, “বিমানবন্দরে যে চিত্র দেখলাম, এ রকম আগে চোখে পড়েনি। বিশেষ করে ইমিগ্রেশন কর্মকর্তাদের ব্যবহার পুরাই চেঞ্জ। সবাই ‘স্যার' বলে ডাকছেন।”


২০০৮ সালে সৌদি আরবে যান রসুল করিম। সেখানে জেদ্দায় একটি কফিশপে কাজ করেন তিনি।


কথা হলে রসুল করিম বলেন, “এই ১৬ বছরে কখনও ইমিগ্রেশনে এমন চিত্র চোখে পড়েনি। এরপর আমি ইমিগ্রেশন শেষ করে বেল্টে যাওয়ার আগেই লাগেজ পৌঁছে গেছে। এটা ভাবাও যায়নি কিছু দিন আগেও।”


বিমানবন্দরের কয়েকজন কর্মকর্তা বলেন, ৮ অগাস্ট থেকে মুহাম্মদ ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক), গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইমিগ্রেশনসহ বেশ কিছু বিভাগে সর্বোচ্চ পদ থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের রদবদল করা হয়। এরপর থেকেই বিমানবন্দরে যাত্রীসেবায় পরিবর্তন আসতে শুরু করেছে।


শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, প্রতিবছর ৯০ লাখের বেশি যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করেন, চলাচল করে ১ লাখের বেশি ফ্লাইট। ৩৪টির বেশি যাত্রী ও কার্গো এয়ারলাইনস বিশ্বের ৬০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে এই বিমানবন্দর ব্যবহার করে।


দীর্ঘদিন ধরে শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনে বিলম্ব হওয়া, লাগেজ থেকে মালামাল চুরি, দেরি করে লাগেজ পাওয়াসহ নানা অভিযোগ উঠেছে। সম্প্রতি এই চিত্র পাল্টাতে শুরু করেছে, যা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে।


সোমবার দুপুর সোয়া ২টায় নেপালের কাঠমান্ডু থেকে (বিজি-৩৭২) ঢাকায় পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। ট্যুরিস্ট ভিসায় নেপালে যাওয়া আরাফাত হোসেন সেই ফ্লাইটে ঢাকায় ফেরেন। তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার বাসিন্দা।


আরাফাতের কাছে বিমানবন্দরে সেবা পাওয়ার বিষয়ে তার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, “ফ্লাইট থেকে নেমে দ্বিতীয় টার্মিনাল দিয়ে বের হতে সময় লেগেছে ৩৫ মিনিটের মত। সাধারণত প্লেন থেকে নামার পর ইমিগ্রেশন, লাগেজ সংগ্রহসহ অন্য ফর্মালিটি মেনে বের হতে গড়ে দেড় ঘণ্টা সময় লাগে। আজ প্রায় ৪০ মিনিটেই লাগেজসহ বিমানবন্দর থেকে বের হতে পেরেছি।


“আবার বিমানবন্দরের ভেতর থাকা ফ্রি টেলিফোন নাকি কাজ করছে শুনলাম। আগে করত না। সেটা দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছি।”



এদিন ওমান এয়ারের একটি ফ্লাইটে (ডব্লুওয়াই-৩১৭) বেলা ৩টায় বাংলাদেশে পা রাখেন কুমিল্লার নাঙ্গলকোর্টের আশরাফুল আলম।


নিজের অভিজ্ঞতা শুনিয়ে তিনি বলেন, “২০১৭ সালে আমি ওমানের মাসকাট থেকে একবার দেশে আসি, বিমানবন্দরে নেমে দেখি লাগেজ কাটা। ভেতরে অনেক মালামাল নেই। সেবার বাড়ি ফিরে মন খারাপ ছিল খুব। এবার একদম কম সময়ে লাগেজ হাতে পেলাম। এরপর আমি সিম নিয়ে আসি নাই। এর আগে কাউকে রিকোয়েস্ট করে ফোন দিতাম। এবার দেখি টেলিফোন সেন্টার চালু।


“আর ইমিগ্রেশন থেকে বের হওয়া পর্যন্ত স্যার ছাড়া কথাই বলল না। ব্যাস, আর কী চাই! প্রবাসীদের এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না আসলে।”


সৌদি আরবের রিয়াদ থেকে বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৪০) সোমবার বিকাল ৪টায় দেশে ফেরেন ফেনীর আকমল হোসেন।


অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আকমল বলেন, “বিমানবন্দরে যাত্রীসেবার উন্নতি হয়েছে, এটা আনন্দের। আমরা ইমিগ্রেশন আগের চেয়ে দ্রুত সম্পন্ন করতে পারলাম, সবচেয়ে বড় কথা লাগেজ পেয়েছি অক্ষত; এটাই ছিল বড় টেনশনের কারণ, যা এখন স্বস্তির।”


ব্যবসায়ের কাজে নিয়মিত দেশে এবং বিদেশে যাতায়াত করেন ঢাকার মগবাজারের নুযহাত তাবাসসুম।


কক্সবাজার থেকে ফিরে তিনি বলেন, “বিমানে যাতায়াতের একটা অন্যতম পার্ট ইমিগ্রেশন। সেটা আগের থেকে দ্রুত হচ্ছে, এটা স্বস্তির। তার চেয়ে বড় কথা হচ্ছে, শাহজালালে লাগেজ চুরির যে বদনাম ছিল, সেটা কমেছে। যথাসময়ের আগেই লাগেজ পাচ্ছি ইদানীং। এটা আমাদের জন্য আনন্দের।”


কীভাবে এই পরিবর্তন


যাত্রীসেবায় গতি এসেছে কীভাবে- জানতে চাইলে দেশের বিমানবন্দরগুলোর নিয়ন্ত্রক সংস্থা বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর বিমানবন্দরে কাজ করা ২৪টি সংস্থার সঙ্গে কথা বলেছি। যেহেতু যাত্রীসেবার বিষয়টি একটা টিমওয়ার্ক; আমি তাদের মোটিভেট করার চেষ্টা করেছি।


“তারা তাদের জায়গা থেকে ফিল করেছে যে, আমাদের সবচেয়ে বেস্ট সার্ভিসটাই দেওয়া উচিত। সে জায়গা থেকে তারা কাজ করছে। সে জন্য ক্রেডিটটা শতভাগই তাদের। আমরা চেষ্টা করছি, যাত্রীরা যাতে লাগেজটা দ্রুত পায়, তাদের ইমিগ্রেশনটা দ্রুত সম্পন্ন হয়।


“আমি সব বিষয় উপর্যুপরি তদারকি করছি। আমরা চাই, যাত্রীরা যেন সবচেয়ে ভালো সেবাটা পায়।”



যাত্রীসেবার মানের এই পরিবর্তন কীভাবে হয়েছে, জানতে চাইলে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম  বলেন, “এটা একটা কন্টিনিউয়াস প্রোসেস, আমরা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছি। চেষ্টা করছি, যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার। এটা আসলে একটি টিম ওয়ার্ক।


“যেটা হয়েছে আমরা এখন বিমানবন্দরে লাগেজগুলো দ্রুত দিতে অ্যাভিয়েশন সিকিউরিটি কর্তৃক র‍্যাম্প কন্ট্রোল যেটা আগেও ছিল, আরও বেগবান করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হল, আগে আমাদের ইমিগ্রেশনে তিনটা শিফটে কর্মকর্তারা কাজ করতেন ৮ ঘণ্টা করে। এখন থেকে একটি শিফট বাড়িয়ে ৪ শিফট করা হয়েছে। যেটা আমরা অনেক দিন ধরেই করার চেষ্টা করছিলাম।”


কাজের বেশি চাপ থাকলে কর্মকর্তারা চাইলেও অনেক সময় কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারেন না। ফলে শিফট বাড়ায় যাত্রীরা ইমিগ্রেশনে আরও সুন্দর ব্যবহার ও আন্তরিক সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।


কামরুল ইসলাম বলেন, “এই মুহূর্তে আমাদের বিমানবন্দরের হেল্প লাইন কলসেন্টারও পুরোপুরি কাজ করছে। যেটি ২০২৩ সালের ২৭ জুলাই চালু হয়। প্রতিদিন শত শত কল পাচ্ছি। বিমানবন্দরে ফ্রি ওয়াফাই সার্ভিসও চালু রয়েছে।


“আমরা গত এক বছরে প্যাসেঞ্জারদের ভালো সেবা দেওয়ার জন্য স্টাফদের অনেক কোর্স করিয়েছি। এজিবিসহ নতুন কিছু বাহিনীর সদস্যও নিরাপত্তায় যুক্ত হয়েছেন। সব মিলিয়েই আসলে যাত্রীরা ভালো সেবা পাচ্ছেন।"


তবে কিছু অপ্রীতিকর ঘটনাও সামনে আসছে। বিদেশফেরত এক যাত্রীর সঙ্গে 'অসদাচরণ' ও ব্যাগ খুলে চকলেট নেওয়ার অভিযোগে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরও) সাময়িক বরখাস্ত করা হয়েছে।


ঢাকা কাস্টম হাউজের কমিশনার মোবারা খানম জানান, বহিষ্কৃতরা হলেন- মো. আজিজুল হক, শিমুল চৌধুরী ও আল আমিন।


তবে বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ বলছেন, এ ধরনের ঘটনা ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬