শিরোনাম
মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬ বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

ডাকাত ধরতে নির্ঘুম রাত রাজধানীবাসীর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১০ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন রাজধানী ঢাকার অধিকাংশ এলাকার মানুষ। তবে, কিছু স্থানে ডাকাতির খবর পাওয়া গেলেও অধিকাংশ স্থানে গুজবে আতঙ্ক ছড়িয়েছে। আইনশৃঙ্খলা বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের অনুপস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। থানার লুট করা অস্ত্র দ্রুত উদ্ধারের ব্যবস্থা না নিলে দুর্ভোগে পড়তে হবে সাধারণ মানুষদের।


ফেসবুক লাইভে এসে ডাকাতের আক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের সাহায্য চেয়েছেন এক নারী। ফোন দিয়েও খুঁজে পাশে পাচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনী। পাবেনই বা কি করে এখনও ঠিকঠাক করে ভীতি কাটিয়ে উঠতে পারেনি পুলিশ।


আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় ফাঁকা মাঠে ডাকাতের উপদ্রব থামাতে দায়িত্ব হাতে তুলে নিয়েছেন সাধারণ মানুষ। তাই এলাকায় এলাকায় লাঠি ও দেশিয় অস্ত্রহাতে পাহারা বসিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


মসজিদের মাইকে ডেকেও সতর্ক করা হচ্ছে অনেক সময়। আহ্বান করা হাচ্ছ দুর্বৃত্তদের প্রতিহত করান জন্য। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী শূন্য রাজধানীতে নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্যই জমি দখল করা হচ্ছে। আর এই জমি বা ফ্ল্যাট দখলকে কেউ কেউ ডাকাতি বলে চালিয়ে দিচ্ছেন।


দিনের বেলার কি অবস্থা? দেখতে বাসাবো এলাকার নন্দিপাড়াতে যায় এখন টিভির প্রতিনিধি দল।


স্থানীয় একজন বলেন, 'কাল রাতে এখানে একটা ডাকাতি হয়েছে। আমাদের পাশির গলিতে ডাকাতি হচ্ছিল, আমরা ভয় পাইছি। পরে পাশের মসজিদ থেকে সবাইকে ডাকা হলে সবাই নেমে যায়।'


স্থানীয় অন্য এক বাসিন্দা বলেন, 'আমার ঘরে চারটা তালা মেরে বাইরে বসে পাহারা দিছি। এলাকার সবাই মিলে একসাথে পাহারা দিয়েছি। রাতে ঘুম হইলেও টেনশন হয়, কারণ দেশের যে পরিস্থিতি এভাবে তো মানুষ বাঁচতে পারে না।'


এই এলাকার অধিকাংশ মানুষই শুনেছেন ডাকাতের কথা। প্রতিহত করার জন্য রাস্তায়ও নেমেছেন, দিয়েছেন পাহারা। তবে, চোখে দেখেনি অনেকেই, তবুও আতঙ্ক তাদের মাঝে।


স্থানীয় একজন বলেন, 'এলাকায় বেশ জোড়ে জোড়ে মাইকিং হচ্ছিল। তারপর আমরা লাঠিসোঠা নিয়ে আমরা রাস্তায় নেমে আসি। এরমধ্যেই নাকি ডাকাতি হয়ে গেছে, পরে শুনি যে ঢাকা হোটেলেও ডাকাতি হয়েছে।'


এমন আতঙ্ক অধিকাংশ এলাকাতেই। সাধারণ মানুষ বলছে পুলিশের সহায়তায় তারা পাশে থাকবেন। পুলিশকে ভবিষ্যতে রাজনৈতিক হাতিয়ার না হওয়ার বিষয়ে আহ্বান জানান তারা।


স্থানীয় বলেন, 'পুলিশ আগের মতো মানুষকে হয়রানি করবে না। আগের মতো ধরে নিয়ে গিয়ে আটকিয়েও রাখতে পারবে না। সবাই সবার মতো মত প্রকাশ করতে পারবে। কোথায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা এটা পুলিশ ছাড়া আর কেউ জানে না।'


কেউ কেউ থানা থেকে লুট করা অস্ত্র ফেরত দিতে এলাকাবাসীদের চাপও দিচ্ছেন।


ওয়ারীর একজন বাসিন্দা বলেন, 'ওয়ারী থানায় বসার মতো অবস্থা ছিল না। তাদের অস্ত্র সবাই নিয়ে গেছে। তার মধ্যে কয়েকটি অস্ত্র দিয়ে গিয়েছে। আমরা বলেছি যে যাদের কাছে অস্ত্র আছে তারা যেন অস্ত্রগুলো নিজে থেকে দিয়ে দেয়।'


রাজধানীর কিছু কিছু থানায় পুলিশ ফিরে আসলেও থানার মধ্যে কাজ করার মতো অবস্থা নেই এতটুকুও। বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছে সব, লুট করে নিয়েছে অনেক অস্ত্র। যাদের থানায় হামলা হয়নি তারাও বলছে জনগণকে পাশে নিয়ে কাজ করতে চায় তারা।


কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর রহমান বলেন, 'সকল অফিসার ফোর্স এখনও হাজির হয়নি। এরপর আমাদের অস্ত্রগুলো গোছানোর বিষয় আছে, অফিস আদালত গোছানোর বিষয় আছে।'


ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম মুনশি বলেন, 'এখানে কাজকর্ম করার মতো একটা কলমও নেই। কোথাও বসার কোনো জায়গা নেই, অস্ত্রও নেই, সব নিয়ে গেছে। তারপরও জনগণের ক্রাইসিস দেখে আমরা থানায় এসেছি।'


লুট হওয়া অস্ত্র নিয়ে আতঙ্কিত অপরাধ বিশেষজ্ঞরা। বলছে দ্রুত অস্ত্র উদ্ধারের বিষয়ে ব্যবস্থা নেয়া উচিত নতুন সরকারের। সাথে থানায় পুলিশের অবস্থান নিশ্চিত করতে পারলেই কমবে ডাকাতি।


সাবেক পুলিশ প্রধান নুর মোহাম্মদ বলেন, 'এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি। এখানে অনেক কিছুই হতে পারে। নানা শ্রেণিপেশার মানুষের ইনভলভমেন্ট আছে এখানে। অস্ত্র যেগুলো লুট হয়েছে সেগুলো কীভাবে ফিরে আনা যায়, পুলিশের নরমাল কার্যক্রম ফিরিয়ে আনতে নতুন সরকারের বসে ঠিক করতে হবে।'


ডাকাতি রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছে কি না তাও খতিয়ে দেখার দাবি এই অপরাধ বিশেষজ্ঞের।


আরও খবর




মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা

চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন