শিরোনাম
চাঁদপুরে বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

দখল-ভরাটে স্থবির নদী, কমেছে পানি ধারণক্ষমতা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অপরিকল্পিত উন্নয়ন আর দখল বাণিজ্যের কবলে নদীর প্রবাহপথ সংকুচিত হওয়ায় দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। নদীরক্ষা কমিশন বলছে, ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় প্রায় ১১ হাজারের বেশি তালিকাভুক্ত দখলদার থাকলেও তাদের বিরুদ্ধে কখনই নেয়া হয়নি কঠোর ব্যবস্থা। এমন অবস্থায়, নদী প্রবাহ স্বাভাবিক করতে সমন্বিত উদ্যোগ নেয়ার জোর দাবি নদী বিশেষজ্ঞদের।


উজানের ঢলে ডোবে ভাটির জনপদ। দুর্দশা বাড়ে বানভাসি মানুষের। সম্প্রতি ভারতের ডমরু বাঁধ খুলে দেয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালীসহ ১১ জেলার প্রায় ৫০ লাখের বেশি মানুষ।


গেল কয়েক দশকে দীর্ঘমেয়াদি এমন বন্যার সাক্ষী হয়নি এ অঞ্চলের মানুষ। ক্ষণস্থায়ী বন্যা রূপ নিচ্ছে দীর্ঘমেয়াদে। পলি বয়ে নিয়ে আসা আশীর্বাদের বান এখন হয়ে উঠছে অভিশাপের নাম।


কিন্তু কেন এই রূপ পরিবর্তন? নদী বিশেষজ্ঞরা বলছেন, বন্যার পানি বেড়েছে যে গতিতে কমছে ঠিক উল্টো গতিতে। সংকুচিত হয়েছে বন্যার প্রবাহপথ। অবৈধ দখল আর ভরাটে স্থবির নদী। কমেছে পানি ধারণক্ষমতা। বাড়ছে বিপত্তি।


মহাসচিব, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন বলেন, ‘ফেনীর বন্যার জন্য মূলত দায়ী মুহুরি নদী। সেখানে আমাদের একটি ব্যারেজ আছে, মুহুরি সেচ প্রকল্প। ব্যারেজের কারণে মুহুরির উজান ও ভাটিতে পলি জমে গেছে, ভরাট হয়ে গেছে। যে কারণে পানি সহজে নামতে পারে নি। এগুলো অভ্যন্তরীণ ব্যাপার।’


তিনি বলেন, ১৯৭২ সালের যৌথ নদী কমিশনের যে গঠনতন্ত্র রয়েছে এবং তারপর যে মেকানিজম গড়ে উঠেছে সেটা যথেষ্ট না। এটা আরো সুনির্দিষ্ট ও কার্যকরভাবে দ্বিপাক্ষিক চুক্তি হওয়া উচিত।’


নদী গবেষকরা বলছেন, ফেনী নদীর মাধ্যমে জেলার প্রায় ৮০ শতাংশ পানি বঙ্গোপসাগরে পতিত হয়। তবে এবার নদীর উজান অংশ আগে থেকে দখল হওয়ায় পানি সরতে পারেনি।


আর নদী, হাওর, খাল দখলের মতো ঘটনাগুলো দীর্ঘমেয়াদি বন্যার জন্য দায়ী। এ অবস্থার মোকাবিলায় এসব উদ্ধার করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ।


আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, ‘বন্যার ইতিহাস নতুন করে লেখা হলে এ উন্নয়নের নামে যে অরাজকতা করা হলো সেটাও কিন্তু লেখা হবে। একই কাজ সারা বাংলাদেশে হয়েছে। কুমিল্লা, নোয়াখালীতে সাড়ে ১১ হাজার আওয়ামী দখলদার রয়েছে। নোয়াখালীর ভৌগোলিক গঠনই এমন। রাস্তা এবং এর পাশে সরকারি খাল। পুকুর আছে, এবং পুকুর ও খালের মধ্যে সংযোগ ছিল। এগুলো সব ধ্বংস করা হয়েছে। অপরিকল্পিতভাবে ঘর তোলা হয়েছে, খাল দখল করা হয়েছে।


ফেনী-লক্ষ্মীপুরের নদী এলাকা ইজারা নিয়ে তৈরি করা হয়েছে মাছের ঘের ও পুকুর। এতে রুদ্ধ হয়েছে পানির স্বাভাবিক চলার পথ।


নদী রক্ষা কমিশনের তথ্যমতে, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবৈধ নদী-খাল দখলকারীর সংখ্যা প্রায় ১১ হাজারের বেশি। এসব ক্ষমতাধরদের বিরুদ্ধে কখনোই কঠোর ব্যবস্থা নেয়া যায়নি বলে মন্তব্য সাবেক এই কর্মকর্তার।


নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের নদীগুলোকে, নদীর প্রবাহকে ভারত নিয়ন্ত্রণ করে বা করতে চায়। যাদের ওপর দায়িত্ব তারা যদি টাকার বিনিময়ে দেয়, তাহলে উৎখাত করবেন কীভাবে। আমি কোস্ট গার্ডকে দিয়ে মামলা করিয়েছি, সে মামলা কোথায়। যদি নদ-নদী উদ্ধার করতে হয় তাহলে শক্ত আইন লাগবে।


পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির পানি নামতে না পারায় নিমজ্জিত জনপদকে রক্ষায় যৌথ নদী কমিশন থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, পরিবেশ অধিদপ্তরসহ সব বিভাগকে সমন্বিত উদ্যোগে কাজ করার তাগিদ নদী বিশেষজ্ঞদের। 


আরও খবর




চাঁদপুরে বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু

পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬