শিরোনাম
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

দুর্যোগ ঘিরে এমন 'ঢাকা বিশ্ববিদ্যালয়' আগে দেখেনি কেউ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৪ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বন্যার্তদের পাশে দাঁড়াতে নিজের ছোট্ট ব্যাংকটি নিয়ে বাবা-মায়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে ১০ বছর বয়সী ইহান। শুধু ইহান নয়, করপোরেট পেশাজীবী থেকে শুরু করে দিনমজুর-রিকশাচালকসহ নানা বয়স, শ্রেণি, পেশার মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।


একের পর এক প্রাইভেট কার, ট্রাক, ঠেলাগাড়ি আসছে, নামানো হচ্ছে শুকনো খাবার, খেজুর, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, খাবার পানিসহ প্রয়োজনীয় সামগ্রী।



এত শ্রেণি-পেশা ও বয়সের মানুষের মিলনমেলা বহু বছর দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয়।


দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতিতে গত বুধবার গণত্রাণ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত এ কার্যক্রম চলছে।


টিএসসি এলাকায় ক্ষণে ক্ষণে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, 'চলাচলের রাস্তায় ভিড় করবেন না, শৃঙ্খলা বজায় রাখুন'।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগ ও আবাসিক হলে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বন্যার্ত মানুষের জন্য ফান্ড সংগ্রহ, শুকনো খাবার, প্রয়োজনীয় জামা-কাপড় সংগ্রহ করছেন।


শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, গণত্রাণ কর্মসূচিতে কাজ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও।


ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী নাঈম বলেন, 'টিএসসিতে প্রবেশপথের পাশে গণ ত্রাণ সংগ্রহ বুথ বসানো হয়েছে। সেখানে তালিকাভুক্ত করে ত্রাণ রাখা হচ্ছে টিএসসির অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষে। সেখানে প্যাকেজিং করে সাজিয়ে রাখা হচ্ছে টিএসসি ক্যাফেটেরিয়ায়। এগুলো কাভার্ড ভ্যানে করে বন্যা কবলিত এলাকায় পৌঁছানো হবে।'


রাতে থেকেই কয়েকটি গাড়ি রওনা হচ্ছে বন্যা কবলিত এলাকায় বলে জানান তিনি।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরেফা বলেন, 'গতকাল সারাদিনে ব্যাংকে, বিকাশসহ অন্যান্য মোবাইল আর্থিক সেবা ও নগদ টাকা দিয়েছে মানুষ। সকাল থেকেই অসংখ্য মানুষ ত্রাণ সহায়তা ও নগদ টাকা নিয়ে আসছেন। আমরা অনুমান করছি আজকে রাতে শুধু নগদ অর্থের পরিমাণই ৫০ লাখ ছাড়িয়ে যাবে।'


'ব্যক্তি উদ্যোগে অনেকে আসছেন আবার অনেক প্রতিষ্ঠান থেকেও টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র কার্টনে কার্টনে পাঠানো হচ্ছে। এত জিনিস আমাদের নিজেদেরও লোকবল বাড়াতে হচ্ছে। ট্রাকে, ভ্যানে, ঠেলাগাড়িতে জিনিস আসছে,' বলেন তিনি।


সকল শ্রেণি-পেশা ও রাজনৈতিক পরিচয়ের মানুষ এক হয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য ভূঁইয়া আসাদুজ্জামান বলেন, 'আমাদের স্ট্রাগলটা ছিল বাইনারি আইডেন্টিটির বিরুদ্ধে, যে দেয়াল আমাদের মধ্যে তুলে দেওয়া ছিল সেই দেয়ালের বিরুদ্ধে। অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা এখন একটা পর্যায়ে পৌঁছাতে পেরেছি। ব্যক্তির ভাবাদর্শ এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না, দেশের নাগরিকের যে পরিচয় সেটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এটাই গুরুত্বপূর্ণ। নিজেদের পরিচয়ের বিভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করছে এটা খুবই ইতিবাচক। এটা যেন সামনের দিনেও থাকে এবং আরও যেন মানুষকে সংঘবদ্ধ করা যায় সে লক্ষ্যেই আমরা কাজ করে যাব।'


জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সামিনা লুৎফা বলেন, 'পৃথিবীর যেকোনো দেশেই মানবিক বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় সর্বস্তরের মানুষ সাধারণত এগিয়ে আসেন, স্বেচ্ছাসেবক হিসেবে করেন। এটা সাধারণ ঘটনা। কিন্তু ৮৮ বা ৯৮ এর বন্যায় যেরকম টিএসসি ত্রাণের একটা কেন্দ্র হয়ে উঠেছিল সেটা আমরা অনেকদিন দেখেনি।'


'গতকালকে আমি টিএসসিতে গিয়েছিলাম, ডোনেট করতেই গিয়েছিলাম। তখন আমি দেখেছি যে প্রচুর মানুষ আসছেন, ট্রাকে ট্রাকে জিনিস আসছে। এগুলো খুবই ভালো লক্ষণ। বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ মাত্র কয়েকদিন আগে যে ভয়াবহ নিপীড়ন, নির্যাতনের সয়ে একটা গণতান্ত্রিক দেশে রূপান্তরের জন্য চেষ্টা করছে সে অবস্থায় এই মুর্হূতে কালেক্টিভ আইডেন্টিটি বা যেটাকে আমরা একতার কথা বলি সেটা খুবই উজ্জীবিত অবস্থায় আছে। এই সময়ে খুব সহজে মানুষ মানুষের সাথে যোগাযোগ করতে পারছে কারণ মাত্র কয়েকদিন আগেই হাসিনা হটাও আন্দোলনে তাদের এই যোগাযোগ তৈরি হয়েছিল।


'অনেকের কথা শুনে আমার মনে হয়েছে, এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিংবা দেশ গড়ার জন্য তারা যে কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারছেন এটাকে মানুষ দেশের জন্য কাজ বলে করছেন। এতদিন তারা করতে পারেন নাই, এখন করছেন। এতদিন করতে না পারার পেছনে কারণ ছিল সমস্তকিছুই একটা নির্দিষ্ট দলের মানুষের নিয়ন্ত্রণের মধ্যে ছিল। তারা কোনোভাবে অন্যদেরকে ঢুকতে দেয়নি এবং সবকিছুর মধ্যেই তাদের নাম সিল ছিল। সেটা এখন আর নেই। যেকেউ এখন যেকোনো সামাজিক উদ্যোগের মধ্যে গিয়ে টাকাটা দিতে পারছে এই ভেবে যে এটা ছাত্রলীগের বা আওয়ামী লীগের বা প্রধানমন্ত্রী ত্রাণভান্ডার হয়ে উঠবে না। আশঙ্কা থেকে আমরা মুক্ত হয়েছি বলেই আমার কাছে মনে হয় অনেক বেশি মানুষ এই কাজের সাথে যুক্ত হতে পারছেন,' বলেন তিনি।


একই কথা জানান অধ্যাপক তানজিম উদ্দিন খান। তিনি বলেন, 'গত ১৬ বছর ধরে দেখেছি যে এই ধরনের কাজ সরকারি ছাত্র সংগঠনের হাতে সীমাবদ্ধ ছিল। তার আগে কিন্তু যেকোনো সংকটের সময়ে সবার একটা সম্মিলিত অংশগ্রহণ আমরা দেখতে পেতাম। ঠিক সেরকম জায়গায় বোধহয় আমরা ফেরত গেলাম। এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য, এই ধরনের জাতীয় সংকটের মুহূর্তে সবাই সংকট থেকে উৎরানোর জন্য সমানভাবে তার অংশীদারিত্বটা নিশ্চিত করা।' 


আরও খবর




চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

মনপুরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার

মানবতার উজ্জ্বল নক্ষত্র এ, বি, এম আরফানুল আলম প্রধান

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

সুন্দরবনে বেড়েছে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন