শিরোনাম
কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

গাইবান্ধার ভরতখালী রেলস্টেশন দীর্ঘদিন বন্ধ,জমি দখল ও চুরির অভিযোগে উদ্বেগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৫ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৫ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


‎মোঃ কাওছার, আহম্মেদ, গাইবান্ধা ঃ 

‎১৯৩৮ সালে ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত নৌরুট চালু হওয়ার পর সান্তাহার–লালমনিরহাট রেলপথের বোনারপাড়া জংশন থেকে প্রায় ১২ কিলোমিটার নতুন শাখা রেলপথ নির্মাণ করা হয়। এর ফলে তিস্তাঘাট ও বাহাদুরাবাদ ঘাটের মাধ্যমে ঢাকা–উত্তরবঙ্গ রেল ও নৌ যোগাযোগে নতুন গতি আসে।

‎স্থানীয় ইতিহাসভিত্তিক তথ্য অনুযায়ী, ওই সময় তিস্তা মুখ ঘাট এলাকায় ভরতখালী রেল স্টেশন স্থাপন করা হয়। এই স্টেশনটি দীর্ঘদিন ধরে নৌ ও রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ সংযোগ বিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

‎তবে ১৯৯৭ সালে তিস্তা নদীর নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করলে তিস্তামুখ ঘাটের পরিবর্তে বালাসিঘাট ঘাটে নৌরুট স্থানান্তর করা হয়। একই সময়ে যমুনা সেতু চালু হওয়ার পর ধীরে ধীরে এই নৌ–রেল নির্ভর যোগাযোগ ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়ে। এর ধারাবাহিকতায় ভরতখালী রেল স্টেশনের কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা স্টেশনটি এখন অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এতে রেললাইনের বিভিন্ন অংশ, বৈদ্যুতিক সরঞ্জামসহ মূল্যবান আসবাবপত্র চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় রেলওয়ের জমির কিছু অংশ দখল হয়ে যাওয়ার কথাও বলছেন এলাকাবাসী।

‎ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান : ফারুক হোসেন বলেন,স্টেশনটি একসময় এলাকার যোগাযোগ ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দীর্ঘদিন বন্ধ থাকায় এটি এখন ধ্বংসের মুখে। রেল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন, না হলে গুরুত্বপূর্ণ সরকারি সম্পদ আরও ক্ষতিগ্রস্ত হবে।”

‎স্থানীয় বাসিন্দারা জানান,স্টেশন বন্ধ হওয়ার পর থেকেই এখানে নজরদারি কমে গেছে। বিভিন্ন সময় রেললাইনের জিনিসপত্র খুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এখন জায়গাটিও ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে।”

‎এদিকে বোনারপাড়া রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকা স্টেশন ও রেল অবকাঠামোর বিষয়টি তাদের নজরে রয়েছে। তবে নদীর নাব্যতা সংকট, রুট পরিবর্তন এবং বর্তমান যাত্রী চাহিদার ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত উদ্যোগ না নিলে ভরতখালী রেল স্টেশনের মতো ঐতিহাসিক স্থাপনা সম্পূর্ণভাবে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা স্টেশন ও রেল সম্পদ রক্ষায় জরুরি ভিত্তিতে সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।


আরও খবর




কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত

বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত

বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি