শিরোনাম
পত্নীতলায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় প্রতিযোগিতায় ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা মিঠামইনে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও ইয়াবাসহ যুবক আটক, এলাকাবাসীর বিক্ষোভ পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা গঙ্গাচড়ায় সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উদযাপন
রবিবার ২২ নভেম্বর ২০২৬
রবিবার ২২ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ মুখোমুখি: সড়ক অবরোধ, সংঘর্ষ

প্রকাশিত:মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



শফিকুল স্টাফ  রিপোর্টারঃ গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের টানা আন্দোলনকে কেন্দ্র করে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ী, ভোগড়া বাইপাস, মৌচাক ও নাওজোড় এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানা থেকে বেরিয়ে আসেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।


এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


এদিকে, টানা শ্রমিক অসন্তোষ ও ভাঙচুরের আশঙ্কায় মালিকপক্ষ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী (‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে) গাজীপুরের অন্তত ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে আরও বেশ কিছু কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে কোনো তৃতীয় পক্ষ যেন নাশকতা বা অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।


অন্যদিকে, শ্রম অসন্তোষ নিরসন ও শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শ্রমিকদের দাবিগুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট মহল।



আরও খবর




পত্নীতলায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন

ফুলকোটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে একতা বন্ধন ক্লাবের জয়,

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, প্রবাসী সাইফুলের পক্ষে কাশিমপুরে মানববন্ধন

রাজারহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মান্দায় ৬০০ পল্লী চিকিৎসককে চিকিৎসা সামগ্রী প্রদান, সীমাবদ্ধতা মেনে সেবার আহ্বান

নিজ উদ্যোগে কৃষ্ণচূড়া রোপণ, গাইবান্ধার সড়কে সবুজায়নের স্বপ্ন দেখছেন প্রকৌশলী বাদল

হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চক্ষুসেবা, রোগীর ঢল

মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর

ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি ও আলোচনা সভা

জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় প্রতিযোগিতায় ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী

লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

মিঠামইনে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি ও ইয়াবাসহ যুবক আটক, এলাকাবাসীর বিক্ষোভ

পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা


এই সম্পর্কিত আরও খবর

হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চক্ষুসেবা, রোগীর ঢল

তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্যক্তিগত উদ্যোগে বিশাল খেলার মাঠ উদ্বোধন

আনোয়ারায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লালপুরে জাতীয় যুব পুরস্কার বিজয়ী কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা

শার্পের আয়োজনে কাজিপুরে লিগ্যাল এইড বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত

জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মেয়ের গলায় ছুরি, বাইরে উৎকণ্ঠায় স্বজনেরা; টিন খুলে উদ্ধার বাবা-মেয়ে

গোয়াইনঘাট সীমান্তে অস্ত্র-কার্তুজসহ বিএসএফ সদস্য আটক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার দাপট