শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

গুজব এড়িয়ে চলতে চাই : কীর্তি

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

২০ বছরের বড় এক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। এমনই গুঞ্জন ছড়িয়েছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন কীর্তি। অভিনেত্রী বলেন, ‘যদি আমরা পরিষ্কার বা ব্যাখ্যা করতে যাই গুজব সত্যি হয়ে যাবে। সুতরাং গুজব এড়িয়ে চলতে চাই। আমি চাই না নেতিবাচক বিষয় আরও ছড়িয়ে পড়ুক।’ এর আগেও গুঞ্জন উঠেছিল সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে বিয়ে করতে যাচ্ছেন কীর্তি। পরে অবশ্য বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। কীর্তি সুরেশ অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাল্কি’। 


তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করেছেন প্রভাস, দীপিকা, কমল হাসানসহ অনেকে। এই মুহূর্তে কীর্তি সুরেশের হাতে রয়েছে সুমন কুমারের ‘রাঘু ঠাঠা’ সিনেমা। আগামী ১৫ আগস্ট ছবিটি মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে তিনি সিনেমার প্রমোশনও শুরু করেছেন। এ ছাড়া এ বছরের ২৫ ডিসেম্বরে ‘বেবি জন’ নামে আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায়, যার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। ২০০০ সালে মালয়ালম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় শুরু কীর্তি সুরেশের। ২০১৩ সালে মালয়ালম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। এখন পর্যন্ত তার অভিনীত ৩৬টি সিনেমা মুক্তি পেয়েছে।


শুটিং করছি কিন্তু মনে উৎফুল্লতা নেই ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। সম্প্রতি নতুন একটি নাটকে অভিনয় করেছেন তিনি। আগামী সপ্তাহে নাটকের শুটিংয়ের জন্য যাচ্ছেন দেশের বাইরে। অভিনয় ও সমসাময়িক বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান কয়েক দিন বন্ধ থাকার পর আবার শুটিংয়ে ফিরেছেন?


দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কয়েক দিন শুটিং বন্ধ ছিল। কারফিউ শিথিলের পর আবার শুটিং শুরু হয়েছে। তবে সেটা স্বল্পপরিসরে। কেউ কেউ অভিনয় করছেন। আমি গত দুদিনে একটি খণ্ড নাটকের শুটিং করেছি। সাদমান রনি পরিচালতি নাকের নাম ‘বেলা ফুরাবার ক্ষণে’। এতে আমার বিপরীতে রয়েছেন সামিরা খান মাহি। নাটকটির শুটিং হওয়ার কথা ছিল ১৭ ও ১৮ জুলাই। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে শুটিং স্থগিত করা হয়েছিল। শুটিং করছি কিন্তু মনে উৎফুল্লতা নেই। তবে এর কোনো প্রভাব পড়েনি অভিনয়ে।


শুটিংয়ের জন্য কী পরিবেশ স্বাভাবিক মনে করছেন?

আসলে প্রয়োজন মানুষকে বাধ্য করে। জীবনের তাগিদে অনেক কিছু করতে হয়। ভয়ভীতি মাড়িয়ে ঝুঁকিও নিতে হয় কখনো কখনো। দুদিন শুটিং করতে গিয়ে তো দেখলাম মানুষজন পরিস্থিতি স্বাভাবিক মনে করে প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হয়েছেন। আমাদেরও জীবনের তাগিদ রয়েছে। তবে শুটিং শুরু হলেও এখনও আগের অবস্থা ফিরে আসেনি। কতদিন লাগবে সব স্বাভাবিক হতে তা কারও জানা নেই। দ্রুত সব কিছু আগের গতিতে ফিরে আসুক, সৃষ্টিকর্তার কাছে এটাই কামনা করছি।


গত কয়েক দিন ঘরবন্দিতে কেমন ছিলেন?

পরিবারের সঙ্গে বাসাতে থাকলেও মনটা একেবারেই ভালো ছিল না। অস্থিরতায় কেটেছে সব সময়। বড় বোনের ছেলেকে নিয়ে বাড়তি চিন্তা ছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। যদিও তার পক্ষে আন্দোলনে যাওয়া সম্ভব হয়নি। অবাক করার বিষয় হচ্ছে, আমার আপা এখনও শঙ্কিত তার ছেলেকে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেকে পড়াবে কি না তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। বিশ্ববিদ্যালয়ে সন্তানকে পড়ানো নিয়ে যদি বাবা-মাকে ভাবতে হয়, তা দেশের জন্য অত্যন্ত দুঃখজনক। 


এই ঘটনায় আপনার পরিচিত কারও প্রাণহানি ঘটেছে কি?

আমাদের সবার পরিচিত মেকআপ আর্টিস্ট আলামিন ১৮ জুলাই নিহত হয়েছে। ১৭-১৮ বছরের এই ছেলেটি ওর বড় ভাইয়ের সঙ্গে বের হয়েছিল। হঠাৎ গুলি এসে তার মাথায় লাগে। কয়েক দিনের ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়গুলো প্রকাশ পেলেও প্রাণহানির ঘটনাগুলো সেভাবে খবরে আসেনি। আলামিন নিহতের খবরটিও অন্তরালে রয়ে গেছে। 


সামনে আর কোন কোন নাটকে শুটিং রয়েছে?

আগামী মাসের শুরুতে থাইল্যান্ডে যাচ্ছি। সেখানে ব্যক্তিগত কাজের পাশাপাশি একাধিক প্রজেক্টের নাটকে শুটিং করব। সব কাজ শেষ করে ফিরে আসতে মাসখানেক সময় লেগে যাবে। দেশে ফিরেই নাটক ও নতুন সিনেমা মুক্তির প্রচারে ব্যস্ত হয়ে পড়ব।


আপনার কোন সিনেমা মুক্তি পাচ্ছে?

আমার অভিনীত ‘আলী’ ও ‘ভয়াল’ নামের দুটি সিনেমার শুটিং-ডাবিং শেষ করে এখন মুক্তির অপেক্ষায়। দুটি সিনেমাই পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। দুটি ছবিরই প্রধান চরিত্রে দেখা যাবে আমাকে। ‘আলী’ সিনেমার গল্পটি ভাইবোনের সম্পর্ক নিয়ে। সিনেমাটি সেপ্টেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে।


আরও খবর
চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬





লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল