শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

জলে ভাসা রাজধানী নিয়ে উদ্বিগ্ন নগরবাসী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৫ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৫ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গেল শুক্রবারের রেকর্ড বৃষ্টি ও জলে ভাসা রাজধানী নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। বিশেষ করে জলাবদ্ধতা দূরীকরণে সিটি করপোরেশনের নিষ্ক্রিয়তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ শহরের মানুষের। তবে ভীতি নয় বরং জনগণের সচেতনতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এমন অবস্থার উত্তরণের আশা সিটি করপোরেশনের। দ্রুত ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের।


শুক্রবার সকালের বৃষ্টির চিহ্ন ৭২ ঘণ্টা পরেও দেখা গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায়। এখনও ভবনের নিচতলার ফ্ল্যাটে পানি। নষ্ট হচ্ছে আসবাব। এমন ভোগান্তি যুগ যুগ ধরে চলে আসছে, অভিযোগ বাসিন্দাদের।


স্থানীয়দের একজন বলেন, 'যখন পানি উঠে নীচ তলায় তখন ৪ থেকে ৫ ফিট পানি থাকে।'


তিনদিন আগে বৃষ্টি রাজধানী ঢাকাকে উপস্থাপন করেছে ভিন্ন আঙ্গিকে। হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে নগরীর অন্তত অর্ধশত পয়েন্টে। জলজটে শহরের প্রধান কয়েকটি সড়ক পানিতে ডুবে থাকে দীর্ঘক্ষণ। বিকল হয়ে পড়ে যানবাহন। কোথাও কোথাও পানি পারাপারে ব্যবহার হয়েছে রিকশা, ভ্যান। আর ব্যবসা প্রতিষ্ঠানে ডুবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন নিউ মার্কেট, হকার্স মার্কেট, মিরপুরের ফার্নিচার মার্কেটের ব্যবসায়ীরা।


আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, শুক্রবার ঢাকায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর তাতেই ডুবেছে যাদুর শহর ঢাকা। এদিকে শহরের জলাবদ্ধতা নিরসনে দুই সিটি কর্পোরেশন গেল ৪ বছরে খরচ করেছে কমপক্ষে ৭৩০ কোটি টাকা। এমন খবরে প্রশ্ন ওঠে, তবে কি অবাস্তব ঢাকার দুই নগরপিতার জলাবদ্ধতা কমানোর প্রতিশ্রুতি? 


নগর পরিকল্পনাবিদরা আকতার মাহমুদ বলেন, ‘ঢাকার ৮৫ শতাংশ যেহেতু কংক্রিটে আবৃত তাই মাটির পানিশুষে নেয়ার সুযোগ কম। ফলে শহরের বৃষ্টির পানি ক্যাচ পিট হয়ে কয়েকটি ধাপে ড্রেন থেকে খাল, নদী বা জলাশয়ে নামে।’ 


এই ব্যবস্থাপনায় ত্রুটি বলে দাবি করেন নগর পরিকল্পনাবিদ।


অল্প সময়ে বেশি পরিমাণ বৃষ্টি হওয়ায় পানি নিষ্কাশনে সাময়িক অসুবিধার কথা স্বীকার করেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। তবে, দ্রুত পানি অপসারণে সর্বোচ্চ প্রচেষ্টার কথাও জানান তিনি। 


মো. মিজানুর রহমান বলেন, ‘ড্রেনেজ নিয়ে দক্ষিণ সিটির দীর্ঘমেয়াদি পরিকল্পনা সফল হলে শতভাগ জলাবদ্ধতা নিরসন হবে।’


এছাড়াও, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা ও নাগরিক অসচেতনতায় ড্রেনেজ ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই, জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের বেশি সচেষ্ট থাকার আহ্বান সিটি কর্পোরেশনের।


আরও খবর




অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পুশইন মেনে নেবে না বাংলাদেশ, বন্ধে কূটনৈতিক সংলাপের তাগিদ বিশ্লেষকদের