শিরোনাম
চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত মহিপুরের এক পরিবারের উপর জমি দখলের চেষ্টা,ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

মুরাদনগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বেচাকেনা

প্রকাশিত:বুধবার ২৬ মার্চ ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৬ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
আর কয়েকদিন মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদকে ঘিরে শেষ মূহুর্তে কুমিল্লার মুরাদনগর উপজেলার গ্রাম গঞ্জের বাজার থেকে শুরু করে বিভিন্ন মার্কেট ও শপিংমল গুলোতে জমে উঠেছে ঈদের বেচাকেনা। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন মার্কেটগুলোতে। কেউ কিনেছেন নিজেদের জন্য, আবার কেউ স্বজনদের জন্য। সবাই কেনাকাটায় ব্যস্ত।
মঙ্গলবার ঘুরে দেখা যায়, উপজেলা সদরের নিউ মার্কেট, গোমতি মার্কেট, কোম্পানীগঞ্জ বাজারের কলেজ মার্কেট, কলেজ সুপার মার্কেট, রামচন্দ্রপুর বাজার ও বাঙ্গরা বাজারের বিভিন্ন বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে নিম্ন আয়ের মানুষেরা ফুটপাত ও মার্কেটের বাহিরের ছোট ছোট দোকান গুলোতে ভিড় করছে বেশি। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করতে দেখা যায় দোকানিদের। ক্রেতারা সামর্থ্য অনুযায়ী দোকান থেকে পছন্দের পোশাক কিনছেন। পরিবারের সকল সদস্যের মুখে হাসি ফোটাতে পোশাক কেনার পাশাপাশি প্রসাধনী, অলংকার, জুতা, স্যান্ডেল ও দর্জির দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়।
ঈদের কেনাকাটা করতে আসা সাহানা আক্তার বলেন, ‘পরিবারের শিশু ও বয়স্কদের জন্য কেনাকাটা করতে এসেছি। শিশু ও পরিবারের বয়স্ক সদস্যদের হাসি মুখে ঈদ উদযাপন করতে দেখলেই আমাদের ঈদের আনন্দ পূর্ণ হয়ে যায়।’
উপজেলা সদরের নিউ মার্কেটের দোকানী রনজিৎ দেবনাথ বলেন, ‘তৈরি পোশাকের দোকানে বেচাকেনা বেশি হয়। সিট কাপড় ও থ্রি পিস এর দোকানে রোজার শেষ দিকে এসে বেচাকেনা কম হয়ে যায়। কারণ, দর্জিরা শেষ সময়ে এসে নতুন পোশাকের অর্ডার নেন না। তবে সব মিলিয়ে ভালোই বিক্রি হচ্ছে।’
কলেজ সুপার মার্কেটের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিক্রি আরো বেড়েছে। আশা করি ঈদের আগের দিন পর্যন্ত জমজমাট থাকবে।’
বিসমিল্লাহ ক্লথ ষ্টোর এর কর্মচারী জানান, ঈদে আমরা ক্রেতাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি, ক্রেতারাও পছন্দ করছেন, দামও সাধ্যের মধ্যেই রয়েছে, আলহামদুলিল্লাহ বিক্রিও ভালো হচ্ছে।
প্রসাধনি সামগ্রির দোকান মা-মনি জেনারেল স্টোরের মালিক আনার খাঁন জানান, এখন বিক্রি ভালই হচ্ছে। অনেকের কেনাকাটা শেষ। তাই পোশাকের সাথে ম্যাচিং করে ক্রেতারা বিভিন্ন চুড়ি, গয়না, বাচ্চাদের বেন্ট, মালা, কসমেটিকস সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন।’
জুতার দোকানের মালিক তৌফিক বলেন, রোজার প্রথম দিকে বিক্রি একটু কম হলেও এখন ভালো বিক্রি হচ্ছে। আশা করি চান রাত পর্যন্ত ভালো বিক্রি হবে।
এদিকে ঈদ বাজারকে নির্বিঘ্নে করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, উপজেলার প্রতিটি মার্কেট ও বিপনি বিতান গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীরা নজরদারি রাখছে। কোন প্রকার সমস্যা যাতে না হয় সেদিকে মুরাদনগর থানা পুলিশের নজর রয়েছে।


আরও খবর




সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঘাটাইলে শিক্ষক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

পীরগাছায় চাঞ্চল্যকর নুপুর হত্যা: আপন ভাই-ভাবী গ্রেফতার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন

চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহিপুরের এক পরিবারের উপর জমি দখলের চেষ্টা,ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

হালুয়াঘাটে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ, অভিযুক্ত পলাতক

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঘাটাইলে শিক্ষক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

পীরগাছায় চাঞ্চল্যকর নুপুর হত্যা: আপন ভাই-ভাবী গ্রেফতার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন

চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ