শিরোনাম
দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ বাছাইকৃত অগ্রসর কর্মী বৈঠক ২০২৬ অনুষ্ঠিত
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করছে পরিবেশ ধ্বংসাত্মক প্লাস্টিকের কিরণমালা ছাই

প্রকাশিত:বুধবার ২৫ মার্চ ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৫ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image




স্টাফ রিপোর্টার:

বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পাওয়া টাঙ্গুয়ার হাওরে মাছ ধরার কাজে ব্যবহৃত পরিবেশ ধ্বংসাত্মক প্লাস্টিকের কিরণমালা ছাই অবাধে প্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে। এতে হাওরের জীববৈচিত্র্য, জলজ প্রাণী ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।



স্থানীয় সূত্রে জানা যায়,সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরসহ আশপাশের কয়েকটি উপজেলা থেকে নৌকাযোগে এসব প্লাস্টিকের কিরণমালা ছাই সরাসরি টাঙ্গুয়ার হাওরে আনা হচ্ছে। প্রতিদিন ভোর সাড়ে পাঁচটার দিকে স্টিলবডি নৌকায় বোঝাই করে হাজার হাজার ছাই হাওরের দিকে প্রবেশ করে। এসব নৌকা গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে দিয়ে হাওরের ভেতরে ঢুকে হাওরপাড়ের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে পৌঁছে। পরে সেখান থেকে এসব প্লাস্টিকের ছাই জেলেদের কাছে বিক্রি বা সরবরাহ করা হয় এবং জেলেরা সেগুলো মাছ ধরার কাজে ব্যবহার করেন।



স্থানীয়দের তথ্যমতে,বর্ষা মৌসুমে পানি প্রবেশের সঙ্গে সঙ্গেই টাঙ্গুয়ার হাওর এলাকায় কয়েক লক্ষাধিক প্লাস্টিকের কিরণমালা ছাই ঢুকে পড়ে। এসব প্লাস্টিক ব্যবহার করে জেলেরা মাছ আহরণ করেন। তবে মাছ ধরা শেষে অনেকেই এসব প্লাস্টিকের ছাই হাওরের পানিতেই ফেলে রেখে যান। ফলে ধীরে ধীরে এসব প্লাস্টিক পানিতে জমে হাওরের পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠছে।



পরিবেশবিদদের মতে, প্লাস্টিকজাত এই কিরণমালা দীর্ঘদিন পানিতে থেকে যায় এবং সহজে পচে না। এর ফলে পানির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয় এবং হাওরের তলদেশে প্লাস্টিক জমে জলজ উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক জীবনচক্র ব্যাহত করে। অনেক সময় মাছ, কচ্ছপ ও অন্যান্য জলজ প্রাণী এসব প্লাস্টিকে আটকে মারা যায় বা খাদ্য ভেবে খেয়ে ফেলে, যা তাদের জন্য মারাত্মক ক্ষতিকর।



এছাড়া প্লাস্টিক পানিতে দীর্ঘদিন থাকার ফলে তা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় (মাইক্রোপ্লাস্টিক) ভেঙে গিয়ে পানির সঙ্গে মিশে যায়। এই মাইক্রোপ্লাস্টিক মাছের শরীরে প্রবেশ করে খাদ্যচক্রের মাধ্যমে মানুষের শরীরেও পৌঁছাতে পারে, যা জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করে। একই সঙ্গে এসব প্লাস্টিক হাওরের পানিপ্রবাহ ব্যাহত করে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেয়।



স্থানীয়দের মতে,জেলেদের হাতে পৌঁছানোর আগেই যদি টাঙ্গুয়ার হাওরে প্রবেশের সময় এসব প্লাস্টিকের কিরণমালা ছাই আটক করা যায়, তবে খুব সহজেই বন্ধ করা সম্ভব এই পরিবেশ ধ্বংসাত্মক কার্যক্রম।টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।





আরও খবর




দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন

গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

বাছাইকৃত অগ্রসর কর্মী বৈঠক ২০২৬ অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার