
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।
রবিবার (২২ মার্চ) বিকেলে সাতকানিয়া উপজেলার একটি রেস্টুরেন্টে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এনটিভি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি শহীদুল ইসলাম বাবর সভাপতি এবং কালের কণ্ঠ ও দৈনিক আজাদী প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সদস্য নাজিম মোহাম্মদ, লোকমান হাকিম ও এস এম রানা।
নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি এম এম রাজা মিয়া রাজু (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সহ-সভাপতি হারুন অর রশিদ (জিটিভি), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (দৈনিক ইত্তেফাক/চট্টগ্রাম প্রতিদিন), অর্থ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন (দৈনিক বাংলা/একুশে পত্রিকা)। কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মামুন মোহাম্মদ, সুকান্ত বিকাশ ধর (দৈনিক সমকাল/দি ক্রাইম) ও মনজুর আলম (দৈনিক নয়াদিগন্ত)।
নবনির্বাচিত কমিটি অচিরেই সাতকানিয়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিকের প্রতিনিধিদের প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।




























