
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ৩ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর কর্মী মোহাম্মদ সাজু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের আমির মোঃ মনিরুজ্জামান সেন্টু,বহরমপুর পূর্ব ইউনিটের সভাপতি আব্দুল হামিদসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তারা অসুস্থ সাজুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।





































