
আব্দুল গফুর, নন্দিগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ দীর্ঘ দেড়যুগ বঞ্চনার জনপদ বগুড়ার উন্নয়ন অগ্ৰযাত্রায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জেলার সমন্বিত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন। শিক্ষার মানসম্মত পরিবেশ নিশ্চিত করা, সার্বিক উন্নয়ন প্রকল্প, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামোগত অগ্রগতি, অর্থনৈতিক, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিল্প খাতের প্রসারে দিকনির্দেশনা দেন।
গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি। সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী মিসেস সাবিহা সুলতানা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঞ্চনার জনপদে বৃহত্তর জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করতে রাষ্ট্রপতির অভিভাবকীয় হস্তক্ষেপ কামনা করা হয়। তিনি উত্তরবঙ্গের অর্থনৈতিক হাব হিসেবে পরিচিত জেলার বর্তমান অবস্থা ও সুষম উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় ধৈর্যসহকারে শোনেন।
বগুড়ার সাতটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের প্রচেষ্টায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন মোশারফ হোসেন এমপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই অঞ্চলের সার্বিক উন্নয়নে বিএনপি সরকারের কর্মপরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন।




























