
হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও ব্যক্তি বর্গের সাথে ঘাটাইলে বিভিন্ন সমস্যা, সমাধানের বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯অক্টোবর)উপজেলা প্রশাসন আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও নূরী তাসমিন উর্মির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান,উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান খান, উপজেলা, প্রাথমিক শিক্ষা অফিসার রাফিউল ইসলাম, উপজেলা পরিবার, পরিকল্পনা (পঃপঃ)কর্মকর্তা বার্না বাশ হাসডাক ,বিআরডিবির চেয়ারম্যান মোঃ হারুনর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সাধারন সম্পাদক বিল্লাল হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলান ।




























