
এম এম ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসার উদ্যোগে ২৪ মার্চ মঙ্গলবার মাদ্রাসা ময়দানে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ঢাকা নেছারীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ডক্টর কাফিল উদ্দিন সরকার ছালেহী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ১০ সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম ফাতেহাবাদী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মুফতি আবদুর রব ও হযরত মাওলানা মুফতি নেয়ামত উল্লাহ ফারুকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রার সভাপতি মোঃ জালাল উদ্দিন মিলন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা শরিফ মোঃ বেলাল হোসেন।
মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




























