শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

অস্তিত্ব সংকটের মুখে সুন্দরবন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১১ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:শনিবার ১১ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের জীবনরেখা, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। একসময় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর হিসেবে দাঁড়িয়ে থাকা এই বন এখন নিজেই হয়ে পড়ছে দুর্বল । সদ্য প্রকাশিত আন্তর্জাতিক একটি গবেষণা বলছে, গত ২৫ বছরে সুন্দরবনের একটি বড় অংশ তার স্বাভাবিক পুনরুদ্ধার ক্ষমতা-যাকে বিজ্ঞানীরা ‘রেজিলিয়েন্স’ বলেন-তা উল্লেখযোগ্যভাবে হারিয়েছে। এটি কেবল পরিবেশগত সংকট নয়; এটি দেশের কোটি মানুষের নিরাপত্তা, অর্থনীতি ও ভবিষ্যৎ টিকে থাকারও প্রশ্ন।


যুক্তরাষ্ট্রভিত্তিক ‘কমিউনিকেশন আর্থ অ্যান্ড এনভারমেন্ট’ একটি জার্নালের সর্বশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে গত ৭ এপ্রিল। এটি বিশ্বের অন্যতম শীর্ষ বৈজ্ঞানিক প্রকাশনা সংস্থা। এতে পরিবেশ বিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, ভূ-বিজ্ঞান ও গ্রহবিজ্ঞান নিয়ে গবেষণা নিবন্ধ, রিভিউ, মন্তব্য ও বিশ্লেষণ প্রকাশিত হয়। সুন্দরবন নিয়ে এই জার্নালে প্রকাশিত গবেষণা তথ্যে বলা হয়েছেÑ ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে সুন্দরবনের প্রায় ৬১০ থেকে ৯৯০ বর্গকিলোমিটার এলাকার বাস্তুসংস্থান দুর্বল হয়েছে। বিশেষ করে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যবর্তী সময়ে সিডর, রেশমি ও আইলার মতো বিধ্বংসী ঘূর্ণিঝড় বনের কোমর ভেঙে দেয়। গবেষণায় আরও বলা হয়েছে, বনের দক্ষিণ-পূর্ব এবং মধ্যাঞ্চল, বিশেষ করে সাতক্ষীরা থেকে শরণখোলা রেঞ্জ পর্যন্ত এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।



গবেষকরা এই ঘটনাকে বলছেন ‘ক্রিটিক্যাল স্লোয়িং ডাউন’Ñএকটি পর্যায় যেখানে কোনো বাস্তুতন্ত্র আঘাত পাওয়ার পর আর আগের অবস্থায় দ্রুত ফিরে যেতে পারে না।


খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এটি অত্যন্ত বিপজ্জনক সংকেত। আগে একটি ঘূর্ণিঝড়ের পর বন দ্রুত পুনরুদ্ধার হতো, এখন সেই ক্ষমতা হারিয়ে যাচ্ছে।


বিশেষ করে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলো সাইক্লোন সিডর, সাইক্লোন রেশমি ও সাইক্লোন আইলা বনের ওপর দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে গেছে, যা আজও পূরণ হয়নি।




সুন্দরবনের বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ হচ্ছে লবণাক্ততা বৃদ্ধি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও উজান থেকে মিঠা পানির প্রবাহ কমে যাওয়ায় এই সমস্যা গুরুতর আকার ধারণ করেছে।


বিশেষজ্ঞরা বলছেন, বনের দক্ষিণ-পূর্ব ও মধ্যাঞ্চলÑবিশেষ করে সাতক্ষীরা থেকে শরণখোলা রেঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এসব এলাকায় গাছের বৃদ্ধি কমে যাচ্ছে, অনেক গাছ মারা যাচ্ছে।


খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সুন্দরবন আমাদের প্রাকৃতিক দেয়াল। কিন্তু এই দেয়াল এখন নিজেই ক্ষয়ে যাচ্ছে। লবণাক্ততার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী গাছ। এই গাছেই এখন ‘টপ ডাইং’ বা আগামরা রোগ মহামারি আকার ধারণ করেছে। ফলে গাছের উপরের অংশ শুকিয়ে যাচ্ছে, চাঁদোয়া ছোট হয়ে আসছে, বন হয়ে উঠছে পাতলা।


জীববৈচিত্র্য ও অর্থনীতির ওপর দ্বিমুখী আঘাত


সুন্দরবনের দুর্বল হয়ে পড়া শুধু পরিবেশগত ক্ষতি নয়, এটি একটি বড় অর্থনৈতিক ধাক্কাও। গবেষণার তথ্য বলছেÑ প্রতি বছর প্রায় ১৬.৭২ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের কাঠের ক্ষতি হচ্ছে। আরও ভয়াবহ বিষয় হলো, বনের কিছু অংশ এখন কার্বন শোষণ করার বদলে উল্টো কার্বন নিঃসরণ করছে। অর্থাৎ, যে বন একসময় জলবায়ু পরিবর্তন কমাতে সহায়তা করত, সেটিই এখন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অংশ হয়ে উঠছে। এতে শুধু গাছপালা নয়, বনের ওপর নির্ভরশীল বাঘ, হরিণ, পাখি ও অন্যান্য প্রাণীর বাসস্থান হুমকির মুখে পড়ছে।


মানবসৃষ্ট সংকটে বনের ওপর অদৃশ্য চাপ


জলবায়ু পরিবর্তনের পাশাপাশি মানুষের কর্মকাণ্ডও সুন্দরবনের ক্ষতির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।


শরণখোলা এলাকার বনজীবী হামিদ আলী বলেন, আগে বনে ঢুকলে বড় বড় গাছের কারণে অন্ধকার লাগত। এখন বন অনেক পাতলা হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগÑঅবৈধভাবে বড় গাছ কাটা হচ্ছে। বনের ভেতরে চিংড়ি ঘের তৈরি করা হচ্ছে। বাঁধ দিয়ে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা হচ্ছে। এতে করে পলি জমা কমে যাচ্ছে, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে ও বনের স্বাভাবিক পুনর্জন্ম প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।


উজানের প্রভাবে ফারাক্কার ছায়া


বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, ভারতের উজানে নির্মিত ফারাক্কা বাঁধসহ বিভিন্ন বাঁধের কারণে গঙ্গা নদীর পানির প্রবাহ কমে গেছে। এর ফলে সুন্দরবনে মিঠা পানির সরবরাহ কমেছে। মাটিতে লবণাক্ততা বেড়েছে। বৃদ্ধি পেয়েছে ফসফরাসের মাত্রা। অক্সিজেনের অভাব দেখা দিয়েছে মাটিতে। এই পরিবর্তনগুলো গাছের পুষ্টি গ্রহণ প্রক্রিয়াকে ব্যাহত করছে, যা দুর্বল করে দিচ্ছে পুরো বাস্তুতন্ত্রকে।


করণীয় বিষয়ে বিশেষজ্ঞদের মতামত


সুন্দরবনকে রক্ষা করতে হলে এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে-মিঠা পানির প্রবাহ বাড়াতে হবে। গড়াইসহ সুন্দরবনের শাখা নদীগুলো খনন করে উজান থেকে পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। প্রযুক্তিনির্ভর নজরদারি আরও বৃদ্ধি করতে হবে। ড্রোন ও স্মার্ট প্যাট্রোলিংয়ের মাধ্যমে অবৈধ গাছ কাটা বন্ধ করতে হবে। স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। বনজীবীদের বন রক্ষার কাজে যুক্ত করে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পুনর্বনায়ন কর্মসূচি নিতে হবে। যেসব এলাকায় বন দুর্বল হয়ে পড়েছে, সেখানে লবণাক্ততা সহিষ্ণু গাছ লাগাতে হবে।


রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে সুন্দরবন


পরিবেশবিদদের মতে, সুন্দরবনের ধ্বংস মানে শুধু একটি বন হারানো নয়-এটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থার পতন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-এর কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বাবুল হাওলাদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সুন্দরবনের এই অবস্থা দেশের জন্য স্পষ্ট সতর্কবার্তা। এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, ভবিষ্যতে এই বনের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। এ পরিপ্রেক্ষিতে উজানে বাঁধ নির্মাণ, শিল্প দূষণ, অবৈধ দখল ও বনসম্পদ লুটপাট বন্ধ করতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়। সরকারকে আন্তঃমন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।



আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক