শিরোনাম
পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

প্রযুক্তির ফাঁদে দুর্ধর্ষ অপহরণকারী, বোয়ালিয়া থানা পুলিশের সফল অভিযান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহী থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম—দীর্ঘ রোমাঞ্চকর এক অভিযানের পর অবশেষে অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত তরুণীকে উদ্ধার করেছে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। প্রযুক্তির ব্যবহার ও ধারাবাহিক তৎপরতায় এই সাফল্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে।

​গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির প্রতারণা ও জালিয়াতি ধারায় একটি মামলা (নম্বর-০৫) দায়ের করা হয়। মামলার প্রধান আসামি মোঃ শাফায়েত হোসেন (২৩), চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

​মামলা দায়েরের পরপরই বোয়ালিয়া থানা পুলিশ তদন্তে নামে। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের নির্দেশনায় এসআই মাসুদ কবিরের নেতৃত্বে একটি চৌকস দল অভিযানে অংশ নেয়।

পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় প্রথমে শাফায়েতের অবস্থান শনাক্ত করা হয় রাজধানী ঢাকায়।

​সেখানে ঝটিকা অভিযান চালিয়ে আসামিকে না পাওয়া গেলেও পুলিশের জালে ধরা পড়ে তার এক সহযোগী। সেই সহযোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তের মোড় ঘোরে চট্টগ্রামের দিকে। অবশেষে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আসামি শাফায়েতকে গ্রেপ্তার এবং অপহৃত তরুণী রোশনিকে উদ্ধার করতে সক্ষম হয়।

​পুলিশের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, শাফায়েত ও তার পরিবার দীর্ঘ দিন ধরে একটি সুসংগঠিত অপহরণ চক্র পরিচালনা করছিল। তারা মূলত বিত্তশালী ও প্রভাবশালী পরিবারগুলোকে টার্গেট করে বিভিন্ন কৌশলে অপহরণের পর মোটা অঙ্কের অর্থ দাবি করত।

​স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আসামির বাবার বিরুদ্ধে ‘কালোজাদু’ বা তন্ত্র-মন্ত্র ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও প্রভাবিত করার অভিযোগ রয়েছে। এই অতিপ্রাকৃত কৌশলে তারা মানুষকে মানসিকভাবে কাবু করত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

​বোয়ালিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​ওসি রবিউল ইসলাম জানান, "ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা নিশ্চিত হতে আমাদের তদন্ত চলমান রয়েছে।" মামলার তদন্ত শেষে দ্রুত আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি।


আরও খবর




পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন

গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরে শ্রম আইন লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন

বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয়

অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার

রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ

রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি

সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

রায় হলেও কার্যকর হয়নি কোনো নারীর ফাঁসি

রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী

মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ‘মাইলফলক’