শিরোনাম
পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

হাওরের তলে জমছে প্লাস্টিক: চিংড়ি ধরার ছাইয়ের ভয়াবহ প্রভাব

প্রকাশিত:সোমবার ১৩ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:সোমবার ১৩ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার :স্বচ্ছ জলের নিচে নীরবে জন্ম নিচ্ছে এক অদৃশ্য বিপর্যয়। ওপর থেকে শান্ত,অথচ তলদেশে জমে উঠছে প্লাস্টিকের স্তূপ—চিংড়ি ধরার নামে ব্যবহৃত ‘কিরণমালা ছাই। বিশ্বখ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওর আজ মানবসৃষ্ট এই দূষণের চাপে ধীরে ধীরে হারাচ্ছে তার প্রাকৃতিক ভারসাম্য।স্থানীয় সূত্রে জানা যায়,প্রতি বছর বর্ষার শুরুতেই দুই থেকে তিনজন জেলে মিলে দল গঠন করে হাওরে চিংড়ি আহরণে নামেন। প্রতিটি দলই ব্যবহার করে প্রায় ৫০০ থেকে ১,০০০টি প্লাস্টিকের ‘কিরণমালা ছাই। স্থানীয়দের তথ্য অনুযায়ী,প্রতি মৌসুমে এক হাজারেরও বেশি জেলে দল এ কাজে যুক্ত থাকে। সে হিসেবে প্রতি বছর হাওরের পানিতে নিক্ষিপ্ত হচ্ছে আনুমানিক ৫ লাখ থেকে ১০ লাখ প্লাস্টিক ফাঁদ।জেলেরা এসব ফাঁদের ভেতরে দানাদার ফিড বা ময়দার গুল ব্যবহার করেন। খাবারের লোভে চিংড়ি ভেতরে ঢুকে পড়লেও বের হওয়ার পথ থাকে না। তবে মৌসুম শেষে এসব ফাঁদের বড় একটি অংশ আর সংগ্রহ করা হয় না;বছরের পর বছর পানির নিচেই পড়ে থাকে।বিশেষজ্ঞরা বলছেন,প্লাস্টিক সহজে পচে না; বরং সময়ের সঙ্গে ভেঙে ক্ষুদ্র কণায় (মাইক্রোপ্লাস্টিক) পরিণত হয়।এই কণাগুলো জলজ প্রাণীর শরীরে প্রবেশ করে খাদ্যশৃঙ্খলের মাধ্যমে পুরো বাস্তুতন্ত্রে ছড়িয়ে পড়ে।এতে মাছসহ বিভিন্ন প্রাণীর বেঁচে থাকা হুমকির মুখে পড়ছে এবং দীর্ঘমেয়াদে হাওরের জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।এ বিষয়ে টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সহ-সভাপতি অখিল তালুকদার বলেন,টাঙ্গুয়ার হাওর শুধু পর্যটনকেন্দ্র নয়, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের ভান্ডার। কিন্তু চিংড়ি ধরার প্লাস্টিক‘ছাই’ এখন এই হাওরের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।অভিযোগ রয়েছে, সুনামগঞ্জের বিশ্বম্ভপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নৌপথে অবাধে এসব প্লাস্টিক ফাঁদ হাওরে প্রবেশ করছে। নজরদারির ঘাটতি ও কার্যকর ব্যবস্থা না থাকায় সমস্যাটি দিন দিন প্রকট হয়ে উঠছে।সচেতন মহলের মতে,এখনই কঠোর পদক্ষেপ না নিলে একসময় টাঙ্গুয়ার হাওরের তলদেশ প্লাস্টিকের স্তূপে পরিণত হবে। তাই প্লাস্টিক ফাঁদের ব্যবহার নিয়ন্ত্রণ,পরিবেশবান্ধব বিকল্প চালু এবং জমে থাকা প্লাস্টিক অপসারণে জরুরি ভিত্তিতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।



আরও খবর




পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২