শিরোনাম
জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন
সোমবার ০৩ আগস্ট ২০২৬
সোমবার ০৩ আগস্ট ২০২৬

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

প্রকাশিত:শনিবার ৩০ মে ২০২৬ | হালনাগাদ:শনিবার ৩০ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃকামরুল হোসেন সুমন,মনপুরাঃ ৩০ মে ২০২৬ (শনিবার) মেঘনা নদীবেষ্টিত ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা। প্রায় ৫০০ বছরের পুরোনো এই জনপদ দীর্ঘদিন ধরে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিল। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছে দিতে নেওয়া হয়েছে যুগান্তকারী উদ্যোগ, যা বাস্তবায়িত হলে বদলে যাবে মনপুরার আর্থ-সামাজিক চিত্র।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগের আওতায় এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WZPDCL)-এর বাস্তবায়নে “মনপুরা দ্বীপে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ (MIUEPDS)” প্রকল্পের অধীনে আন্তর্জাতিক মানের দরপত্র আহ্বান করা হয়েছে।প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তি অনুযায়ী, টার্নকি ভিত্তিতে ৩৩ কেভি সাবমেরিন ক্যাবলের নকশা, সরবরাহ, স্থাপন, পরীক্ষণ এবং কমিশনিংয়ের কাজ সম্পন্ন করা হবে। প্রকল্পের আওতায় প্রতিটি ৭ কিলোমিটার দৈর্ঘ্যের ৪টি রানসহ মোট ২৮ কিলোমিটার সাবমেরিন ক্যাবল স্থাপন করা হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যান্ডিং স্টেশন নির্মাণ করা হবে, যা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল ও কার্যকর করবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সার্বিক তদারকি ও পৃষ্ঠপোষকতায় প্রকল্পটি এগিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে মনপুরাকে জাতীয় গ্রিডের বিদ্যুতের আওতায় আনার যে অঙ্গীকার তিনি করেছিলেন, এই প্রকল্পকে তারই বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয়রা।দীর্ঘদিন ধরে মনপুরার বিদ্যুতের দাবিতে সোচ্চার ছিল ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরাম (DMUF)। সংগঠনটির সভাপতি আলী জাহ আহমেদ মিজান ও সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীন আহম্মেদ মোল্লার নেতৃত্বে বিভিন্ন সময় মানববন্ধন, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান এবং জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হয়। বিদ্যুতের দাবিকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে সংগঠনটির ভূমিকা ছিল উল্লেখযোগ্য।স্থানীয় সচেতন মহলের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে মনপুরার শিক্ষা, স্বাস্থ্যসেবা, মৎস্য খাত, ক্ষুদ্র শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন খাতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমানে সীমিত ও ব্যয়বহুল বিদ্যুৎ ব্যবস্থার কারণে উন্নয়নের অনেক সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ চালু হলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।বিশেষ করে উপকূলীয় এ দ্বীপের প্রায় ৯০ হাজার মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান, মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবাখাতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।স্থানীয়দের ভাষ্য, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ বাস্তবায়িত হলে মনপুরাবাসীর বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করবে পুরো দ্বীপ। আর এই ঐতিহাসিক উদ্যোগের মাধ্যমে মনপুরা যুক্ত হবে আধুনিক উন্নয়নের মূল স্রোতে।মনপুরাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান হবে এবং উন্নয়ন ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে এই দ্বীপাঞ্চলে।


আরও খবর




মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ