শিরোনাম
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত:রবিবার ১২ জুলাই ২০২৬ | হালনাগাদ:রবিবার ১২ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও সংস্কার কাজ। দীর্ঘদিন ধরে চলমান এই স্থবিরতার কারণে স্টেশনটি এখন সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ সাত মাস ধরে ধীরগতিতে চলার পর অবশেষে পুরোপুরি বন্ধ হয়ে গেছে  সংস্কারের নামে প্ল্যাটফর্ম ও চারপাশ খুঁড়ে রাখায় স্টেশনজুড়ে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা, যার ফলে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন ভুক্তভোগী সাধারণ যাত্রীরা। তারা দ্রুত এই নরকযন্ত্রণা থেকে মুক্তি চান।সরেজমিনে স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ ভাঙাচোরা এবং নির্মাণ সামগ্রী যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এর ফলে ট্রেন থেকে নামতে বা ট্রেনে উঠতে গিয়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়। স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ স্থানীয় নিয়মিত যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "একটি স্টেশনের কাজ সাত মাস ধরে এভাবে ঝুলে থাকতে পারে না। প্ল্যাটফর্মের অবস্থা এতই খারাপ যে সুস্থ মানুষের পক্ষেও এখন নিরাপদে ট্রেনে ওঠা কঠিন। আমরা দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।"এ বিষয়ে কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আলামিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জনদুর্ভোগের সত্যতা স্বীকার করে বলেন, "কাজের ধীরগতি বা বন্ধ থাকার মূল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ভালো বলতে পারবে। তবে এটা ঠিক যে, কাজ এভাবে পড়ে থাকায় সাধারণ যাত্রীদের প্রতিদিন চরম ভোগান্তি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।"কাজের এই চরম উদাসীনতা ও ঢিলেঢালা ভাব সম্পর্কে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তব্যরত প্রতিনিধি জনি স্পষ্ট ভাষায় জানান, "বাজেট শেষ, তাই কাজ বন্ধ করে রেখেছি।" পর্যাপ্ত বরাদ্দ না পাওয়া পর্যন্ত কাজ পুনরায় শুরু করা সম্ভব নয় বলেও ইঙ্গিত দেন তিনি।স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল মনে করছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালিপনা এবং বাজেট জটিলতা দ্রুত নিরসন না হলে যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কাওরাইদ স্টেশনের সাধারণ যাত্রীদের এই দুর্ভোগ লাঘব করতে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবিলম্বে কার্যকর হস্তক্ষেপই এখন স্থানীয় মানুষের একমাত্র দাবি।


আরও খবর




"মাটির মা ফাউন্ডেশন" নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

"মাটির মা ফাউন্ডেশন" বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

পঞ্চগড়ের বোদায় ২ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরায় ১/১১-এর মামলায় খালাস পেলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের জামিন নামঞ্জুর

সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ

৫০০ কক্ষে অবৈধ গ্যাস! কাশিমপুরে জরিমানা ১ লাখ

যেখানে মাদক, সেখানেই আটক’ মধ্যধানঘড়াকে মাদকমুক্ত ঘোষণা দিলেন চেয়ারম্যান জুলফিকার

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জেলা প্রশাসকের

জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় সারা দেশে ৩য় শেরপুর পৌরসভা

পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ

আজমিরীগঞ্জে ফলের দোকান থেকে মোবাইল নেওয়ার অভিযোগ,এসআইকে প্রত্যাহারের সুপারিশ

আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জমিতে ফের স্থাপনা নির্মাণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়


এই সম্পর্কিত আরও খবর

"মাটির মা ফাউন্ডেশন" নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

"মাটির মা ফাউন্ডেশন" বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

পঞ্চগড়ের বোদায় ২ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরায় ১/১১-এর মামলায় খালাস পেলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের জামিন নামঞ্জুর

সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ

৫০০ কক্ষে অবৈধ গ্যাস! কাশিমপুরে জরিমানা ১ লাখ

যেখানে মাদক, সেখানেই আটক’ মধ্যধানঘড়াকে মাদকমুক্ত ঘোষণা দিলেন চেয়ারম্যান জুলফিকার

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭