
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা দক্ষিণ বাজারে খিলা সাওতুল কোরআন ক্বারী লকিয়াতুল্লাহ (রহ.) দাখিল মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সোমবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আলহাজ্ব হাফেজ মাওলানা ড. রুহুল আমিন।
প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকিহ, আলহাজ মুফতি ওসমান গনি সালেহী।
এছাড়া বিশেষ ওয়ায়েজিন ও বহু আমন্ত্রিত ওলামায়ে কেরাম ধর্মীয় আলোচনা পেশ করেন।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হযরত মাওলানা মোহাম্মদ ওয়ালী উল্লাহ লাকসামী ও মাদ্রাসার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল বাশার (কমান্ডার)।
মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমে দ্বীন বলাইন বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসা সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা মো. আবদুল গণি।
এ সময় এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




























