শিরোনাম
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

প্রকাশিত:শনিবার ১৮ জুলাই ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৮ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎ ‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ ‎ ‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বালারছিড়ায় বৃত্তি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ উঠেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল-এর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, প্রকৃত ফলাফলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রচার করে প্রতিষ্ঠানটি নিজেদের সাফল্য বাড়িয়ে উপস্থাপন করেছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ‎ ‎অভিযোগকারী স্থানীয় বাসিন্দা মো. রেজোয়ান হোসেন জানান, প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যানার, পোস্টার এবং বিভিন্ন প্রচারণার মাধ্যমে দাবি করেছে যে তাদের বিদ্যালয় ও কোচিং শাখা থেকে ৩০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এ দাবিকে কেন্দ্র করে মিষ্টি বিতরণসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। ‎ ‎তবে অভিযোগে দাবি করা হয়েছে, প্রচারিত ৩০ জনের তালিকার মধ্যে মাত্র একজন আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নিয়মিত শিক্ষার্থী। এছাড়া একজন প্রতিভা স্কুলের ছাত্রী এবং বাকি ২৮ জন গাইবান্ধার একটি কোচিং সেন্টারের শিক্ষার্থী। অথচ তাদের সবাইকে আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করে প্রতিষ্ঠানের সাফল্য হিসেবে প্রচার করা হয়েছে, যা অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ‎ ‎অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট বেসরকারি বৃত্তি পরীক্ষায় সুন্দরগঞ্জ উপজেলায় মোট ৬৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। কিন্তু একটি প্রতিষ্ঠানের নামে ৩০ জনের সাফল্য প্রচার করায় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত অর্জন আড়ালে পড়েছে এবং শিক্ষাঙ্গনে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‎ ‎অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানের পরিচালক আহাদের মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাওয়া হয় এবছরে আপনার স্কুলে মোট কতজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে? এই প্রশ্নের উত্তরে পরিচালক ইংরেজিতে "I am not come to answer the question" বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। ‎ ‎এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ‎ঈফফাত জাহান তুলি “গত ১৫ জুলাই লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আরও খবর




শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে