
মোঃ সজিব খান (শিবচর)
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অবৈধ মাদকসহ (গাঁজা) দুইজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় শিবচর থানার চৌকস একটি ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা কালে মাদারীপুর জেলার শিবচর থানা এলাকা হতে তিন কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় অপর দুই আসামী পালিয়ে গিয়েছে বলে জানা যায়।
১ লা আগস্ট (শনিবার) রাত আট ঘটিকার সময় শিবচর বাজারের পশু হাসপাতাল রোড হতে আসামী আনু বেগম (৬০), জান্নাত আক্তার (৩৫) কে গ্রেফতার করা হয় যারা উভয় গুয়াতলা গ্রামের বাসিন্দা। এছাড়াও পলাতক আসামীদের নাম জালাল কাজী এবং খোকন বেপারী বলে জানা গেছে। অভিযানকালে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে মাদারীপুর জেলা পুলিশ মিডিয়া সেল সুত্রে জানা গেছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।




























