শিরোনাম
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

প্রকাশিত:শুক্রবার ১৭ জুলাই ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৭ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জের আটা-ময়দা মিল ব্যবসায়ীদের অন্যতম সংগঠন নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সোহাগ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ ইকবাল আলী। দায়িত্ব গ্রহণের পরই ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান, পণ্য লোড-আনলোডের জন্য নির্ধারিত স্থান নিশ্চিত এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন নতুন নেতৃত্ব।

গত ১৫ জুলাই সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির নেতারা। এ সময় বিদায়ী সভাপতি আলহাজ মোহাম্মদ জসীমউদ্দীন মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্টুসহ কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী নেতাদের সংবর্ধনা এবং নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ বলেন, প্রায় পাঁচ দশকের ঐতিহ্যবাহী এই সংগঠন শুধু মিল মালিকদের স্বার্থ রক্ষাই নয়, দেশের খাদ্যপণ্য সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে ব্যবসায়ীদের যৌক্তিক দাবি আদায় এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে।

তিনি বলেন, নিতাইগঞ্জ ও এর আশপাশে প্রায় ৭০ থেকে ৭৫টি ফ্লাওয়ার মিল রয়েছে। এখান থেকে উৎপাদিত আটা, ময়দা, সুজি ও ভুসি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কিন্তু পণ্য ওঠানো-নামানোর জন্য নির্ধারিত স্থান না থাকায় প্রতিদিন ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হয়। এ সমস্যা সমাধানে সরকারি ব্যবস্থাপনায় একটি স্থায়ী লোড-আনলোড জোনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

আলহাজ মোহাম্মদ সোহাগ বলেন, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআইসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের অভাবে মিল মালিকদের নানা জটিলতার মুখে পড়তে হয়। নতুন কমিটি এসব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সদস্যদের সমস্যার দ্রুত সমাধানে কাজ করবে।

তিনি আরও বলেন, "জাতীয় পর্যায়ে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিতাইগঞ্জের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। এই দায়িত্বকে আমি সম্মানের পাশাপাশি একটি বড় দায়বদ্ধতা হিসেবে দেখছি।"


নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল আলী বলেন, সদস্যদের আস্থার প্রতিদান দিতে সংগঠনকে আরও গতিশীল করা, ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং তাদের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, "এই সংগঠন ব্যবসায়ীদের ঐক্যের প্রতীক। সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্যদের সঙ্গে সমন্বয় করে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই।"

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিতাইগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি ব্যবসাকেন্দ্র। এ অঞ্চলের ব্যবসা নির্বিঘ্ন রাখতে সরকারি প্রশাসন, সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন। নতুন কমিটির নেতৃত্বে ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি প্রায় ৫০ বছর ধরে নিতাইগঞ্জের ফ্লাওয়ার মিল মালিকদের অধিকার রক্ষা, ব্যবসার উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে আসছে।


আরও খবর




"মাটির মা ফাউন্ডেশন" নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

"মাটির মা ফাউন্ডেশন" বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

পঞ্চগড়ের বোদায় ২ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরায় ১/১১-এর মামলায় খালাস পেলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের জামিন নামঞ্জুর

সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ

৫০০ কক্ষে অবৈধ গ্যাস! কাশিমপুরে জরিমানা ১ লাখ

যেখানে মাদক, সেখানেই আটক’ মধ্যধানঘড়াকে মাদকমুক্ত ঘোষণা দিলেন চেয়ারম্যান জুলফিকার

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জেলা প্রশাসকের

জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় সারা দেশে ৩য় শেরপুর পৌরসভা

পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ

আজমিরীগঞ্জে ফলের দোকান থেকে মোবাইল নেওয়ার অভিযোগ,এসআইকে প্রত্যাহারের সুপারিশ

আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জমিতে ফের স্থাপনা নির্মাণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়


এই সম্পর্কিত আরও খবর

"মাটির মা ফাউন্ডেশন" নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

"মাটির মা ফাউন্ডেশন" বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

পঞ্চগড়ের বোদায় ২ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরায় ১/১১-এর মামলায় খালাস পেলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের জামিন নামঞ্জুর

সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ

৫০০ কক্ষে অবৈধ গ্যাস! কাশিমপুরে জরিমানা ১ লাখ

যেখানে মাদক, সেখানেই আটক’ মধ্যধানঘড়াকে মাদকমুক্ত ঘোষণা দিলেন চেয়ারম্যান জুলফিকার

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭