
মোঃ রেজাউল আজিম, বাঁশখালী প্রতিনিধি:
জাগো বাঁশখালীর বিরুদ্ধে বাঁশখালী থানায় দায়ের করা অভিযোগ লিখিতভাবে প্রত্যাহার করেছেন অভিযোগকারী মোহাম্মদ মিজানুর রহমান।
থানায় জমা দেওয়া অভিযোগ প্রত্যাহারের আবেদনে তিনি উল্লেখ করেন, গত ২৯ জুলাই ২০২৬ তারিখে তিনি আয়ু ছিদ্দিকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন। পরবর্তীতে বিষয়টি পারিবারিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে তার আর কোনো অভিযোগ নেই।
আবেদনে আরও বলা হয়, তিনি স্বেচ্ছায় পূর্বে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগটি প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
উল্লেখ্য, এর আগে জাগো বাঁশখালীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছিল। তবে অভিযোগকারী পরবর্তীতে লিখিত আবেদন দিয়ে অভিযোগ প্রত্যাহার করায় বিষয়টি নতুন মোড় নিয়েছে।




























