শিরোনাম
জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন
সোমবার ০৩ আগস্ট ২০২৬
সোমবার ০৩ আগস্ট ২০২৬

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত:শনিবার ৩০ মে ২০২৬ | হালনাগাদ:শনিবার ৩০ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বিশেষ প্রতিনিধি -ঃ  একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি শিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পরম কল্যাণমিত্র, বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, বর্ষীয়ান বাম রাজনীতিক, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ও‌‌ শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ চন্দন দাশের মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।শনিবার (৩০ মে) সকাল ১১টায় নগরীর চেরাগি পাহাড়ে উদীচী কার্যালয়ের নিচে আজাদী চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত ডাঃ চন্দন দাসের মৃতদেহটি রাখা হয়।এ সময় তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস, শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস।এ সময় নানান শ্রেণী পেশার মানুষ শোকসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁর  স্মৃতিচারণ, বিদেহী আত্মার শান্তি কামনা ও শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল ১০টায় নগরীর হাজারী লেইনে সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ের সামনে শেষ শ্রদ্ধা জানানো হয়।তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ মে সকাল সাড়ে ১০টায় নগরীর পাথরঘাটার বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।উল্লেখ্য সাতকানিয়া উপজেলায় এক প্রগতিশীল সংস্কৃতিমনা পরিবারে ১৯৫২ সালে চন্দন দাশ জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই বামপন্থী রাজনীতিতে তাঁর হাতেখড়ি। তিনি রাঙামাটি কলেজে পড়ার সময় ছাত্র ইউনিয়নে যোগ দেন।সত্তরের দশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। এরপর চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। সংস্কৃতি অন্তঃপ্রাণ ডাঃ চন্দন দাশ চট্টগ্রামে উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। আমৃত্যু তিনি উদীচী চট্টগ্রাম জেলা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি উদীচী কেন্দ্রীয় সংসদের একাধিকবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। আমৃত্যু সত্যেন সেন-রণেশ দাশগুপ্তের আদর্শ ধারণ করে তিনি উদীচীর কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে গেছেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের প্রতি বৈষম্য-বঞ্চনার বিরুদ্ধে সাংস্কৃতিক গণআন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তিনি সারাদেশে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামেও তিনি ছিলেন অবিচল। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আন্দোলন সংগঠিত করেছিলেন। তিনি গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের প্রাক্তন সাধারণ সম্পাদক। নববর্ষ উদযাপন পরিষদ (সিআরবি), চট্টগ্রামের সহ-সভাপতিও ছিলেন।সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি বামপন্থী রাজনীতিতেও ডা. চন্দন দাশ সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। পরবর্তীতে জেলা কমিটির সদস্য হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন। একজন মার্কসবাদী তাত্ত্বিক হিসেবেও তিনি বাম রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নব্বই পরবর্তী বিভক্তির হাত থেকে কমিউনিস্ট পার্টিকে রক্ষায় তিনি দৃঢ় ভূমিকায় ছিলেন। এছাড়া চিকিৎসক গণসংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ডেন), চট্টগ্রামের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।বিদেশে অবস্থানরত প্রয়াতের সন্তান দেশে ফেরার পর তাঁর শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


আরও খবর




মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ