শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ৩০ মে ২০২৬ | হালনাগাদ:শনিবার ৩০ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


সফিকুল ইসলাম,  স্টাফ রিপোর্টারঃ


কুমিল্লার মুরাদনগরে সমাজ উন্নয়ন ও মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালনকারী স্বেচ্ছাসেবী সংগঠন "শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদ" এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।

শনিবার (৩০ মে) উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। সংগঠনটি গত আট বছর ধরে এলাকার গৃহহীনদের ঘর নির্মাণ, অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণের মাধ্যমে পশুপালনে উদ্বুদ্ধকরণ, শীতবস্ত্র ও কম্বল বিতরণ, ঈদ উপহার প্রদান, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, গরিবদের বিয়েতে নগদ অর্থসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কামরুল হাসান ভূঁইয়া (সোহেল)।

তিনি বলেন, শোলাপুকুরিয়া গ্রামের একঝাঁক উদ্যোমী তরুণ-যুবকদের নিয়ে গঠিত হয়েছে এই সংগঠন। প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে ক্রমান্বয়ে মানবসেবার কাজ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন মানবিক উদ্যোগের কারণে সংগঠনটি এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আশা প্রকাশ করেন এলাকার সকলের সহযোগিতায় এই সংগঠন ভবিষ্যতে আরো এগিয়ে যাবে এবং মানবসেবায় আরো বেশী অবদান রাখতে সক্ষম হবে।

সংগঠনের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজ সেবক শাহিন সরকার, এডভোকেট বাছির মিয়া, কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আবদুল্লাহ, এইচ.এম ফয়সাল আহমেদ, ইব্রাহীম খলিল, ভবানীপুর যুব উন্নয়ন সংগঠনের সভাপতি ইকবাল হোসেন, ইউপি সদস্য আবুল খায়ের, জসিম উদ্দিন, যুবদল নেতা লোকমান হোসেন, সমাজ সেবক জাকারিয়া সরকার, আবুবকর সিদ্দিক, সাদেক হোসেন খোকা, শামীম আহম্মেদ, মোঃ সোহরাব, আয়েব আলী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বলেন, শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের সেবায় এ সংগঠনের অবদান অসামান্য। সমাজের বঞ্চিত ও চাহিদা সম্পন্ন মানুষগুলোর অন্ধকার জীবনে আলো ছড়ানোই হলো এই সংগঠনের মূল উদ্দেশ্য। আশা করি মানুষের সেবার মাধ্যমে এই সংগঠন ভবিষ্যতে আরো এগিয়ে যাবে।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা মোহাম্মদ জুয়েল, শিশির আহমেদ, হুমায়ুন কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে সমাজ উন্নয়ন ও মানবিক কার্যক্রমে অবদান রাখায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা ২৫টি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আগত অতিথিবৃন্দ।


আরও খবর




রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ