শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

পুলিশ সদস্যরা এখনও ট্রমায়, আইনশৃঙ্খলা ‘কোমায়’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে আত্মগোপনে থাকা পুলিশের কর্মবিরতির পর কার্যক্রম শুরু হয়েছে রাজধানী ও বিভিন্ন মহানগরসহ দেশের সব থানায়। যেসব থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেগুলোর পরিবেশও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছে। কাজ শুরু হয়েছে পুলিশের ট্রাফিক বিভাগেও। তবে বাস্তব অবস্থা হচ্ছে, পুলিশের অনেক সদস্যই এখনও সেই সহিংস সময়ের ‘ট্রমা’ কাটিয়ে উঠতে পারেননি। ফলে মাঠে থাকলেও জনসাধারণের প্রত্যাশিত কাজে এখন পর্যন্ত সবাই ষোলআনা ভূমিকা রাখতে পারছেন না বলেই মনে করা হচ্ছে। রাতে পুলিশের নিয়মিত টহলও অনেকটা বন্ধই বলা চলে। জুলাই-আগস্টের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে পুলিশের তিন সহস্রাধিক অস্ত্র লুট হয়। সেগুলো উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হয়েছে। কিন্তু তাতে ভালো কোনো ফল মেলেনি। দেড়শটির মতো অস্ত্র উদ্ধার হয়েছে মাত্র। বাকিগুলো উদ্ধার করা সম্ভব না হলে সেগুলো যে আগামীতে সহিংসতার কাজে ব্যবহার হবে তা সহজেই অনুমেয়। প্রায় ২০০ পুলিশ সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত।



এসব অভিযোগ স্বীকার করে নিয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলছেন, পুলিশ বাহিনীতে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে আরও সময় লাগবে। তবে সেই সময় ঠিক কখন তা নিশ্চিত করে বলতে পারেননি কেউই।


অন্যদিকে এখনও কাজে না ফেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেননি, লুকিয়ে আছেন; তাদের আর যোগদান করতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চয়ই তারা কোনো অপকর্মে জড়িত, যে কারণে কাজে যোগদান করছেন না। এমন পুলিশ সদস্যের সংখ্যা নগণ্য। তাদের বিষয়ে তথ্য অনুসন্ধান করা হচ্ছে।


গত বুধবার (১৮ সেপ্টেম্বর) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার একাডেমিতে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।


সার্বিক বিষয়ে পুলিশ প্রধান (আইজিপি) ময়নুল ইসলাম বলেন, ‘যা ঘটে গেছে তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। পুলিশ এখন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে। একটা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তাদেরকে এখন অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করে যেতে হচ্ছে। তারপরও অনেকখানি স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। আমাদের পূর্বের কর্মকর্তারা দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশও আজ ঘুরে দাঁড়িয়েছে। শিগগিরই পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে পুলিশ বাহিনী। সেই সঙ্গে উন্নতি ঘটবে আইনশৃঙ্খলা পরিস্থিতির। 


এই প্রতিবেদকের কাছে একই ধরনের প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) এবং ডিবিপ্রধান। দুজনেরই ভাষ্য, পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। কেবল আরেকটু সময় লাগবে। 


ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, ‘দুয়েক সপ্তাহর মধ্যে সব থানা স্বাভাবিক কার্যক্রমে ফিরবে। ট্রাফিক ব্যবস্থার উন্নতি হয়েছে। ট্রাফিক পুলিশ এখন গভীর রাত পর্যন্ত কাজ করছে। ধীরে ধীরে অবস্থার আরও উন্নতি হবে। পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে।’


পুলিশ সদর দপ্তর সূত্রমতে, আন্দোলনের উত্তাল সময়ে সারা দেশে ২৩৫টি থানা, ফাঁড়ি ও ক্যাম্পে হামলা এবং ২৮১টি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আন্দোলনের সময় সারা দেশে সংঘটিত সহিংসতায় র‌্যাব ও পুলিশের ৪২ সদস্য নিহত হন। এর মধ্যে গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৫ পুলিশ সদস্য নিহত হন। ব্যাপক হতাহতের ঘটনাগুলো পুলিশের মধ্যে ‘সন্ত্রস্ত মনোভাবের’ জন্ম দেয়। এই ট্রমা কাটিয়ে ওঠার বড় একটি উপায় হচ্ছে তাদেরকে প্রয়োজনীয় সময় দেওয়া। এরপরও দেশে মোট ৬৫২টি থানার সবকটিতেই কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানাতেও পুরোদমে কার্যক্রম চলছে। তবে অনেক থানায় নথিপত্র ও কম্পিউটার পুড়ে যাওয়ায় তাদেরকে কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। 


ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, ক্রাইম ও প্রশাসন বিভাগের সবগুলো ইউনিটই পুরোদমে কাজ শুরু করেছে। তবে পুলিশকে সর্বস্তরে নতুন করে ঢেলে সাজানোর কারণে পরিস্থিতি কিছুটা অগোছালো হয়ে আছে। সেটা স্বাভাবিক ও সাময়িক।


রাজধানীর বেশ কয়েকটি থানাসহ এসবি, ডিবি, সিআইডি কার্যালয় ও মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে এবং সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করে জানা গেছে, দাপ্তরিক কাজকর্ম শুরু হলেও মাঠপর্যায়ে পুলিশের স্বাভাবিক কর্মকাণ্ড এখনও পুরোদস্তুর শুরু হয়নি। জোরদার হয়নি রাতের টহল। অনেক তল্লাশি চৌকি বা চেকপোস্টে পুলিশ নেই। মাঠে কর্তব্যরত কয়েকজন পুলিশ সদস্যর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের আতঙ্ক এখনও সেভাবে কাটেনি। নিরাপত্তার পাশাপাশি চাকরি হারানো বা বদলির আতঙ্কেও ভুগছেন অনেকে। আবার পর্যাপ্ত পুলিশ না থাকায় আতঙ্ক রয়েছে জনমনেও। পাশাপাশি ট্রাফিক পুলিশের ট্রমার কারণে নৈমিত্তিক হয়ে উঠেছে যানজটও।


এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নিয়মিত পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। তবে আগে যেভাবে পরিচালিত হতো, বর্তমানে তাতে কিছুটা ঘাটতি রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে যা আছে, তার সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। এর ব্যাপ্তি দিন দিন বাড়বে বলে আশা করা হচ্ছে।


রাজধানীর বেশ কয়েকটি থানার অফিসার ইনচার্জ (ওসি) এই প্রতিবেদককে বলেন, অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত অনেকে এখনও হাসপাতাল বা বাড়িতে অবস্থান করছেন। তাদের অনেকে কাজেই যোগদান করেননি। মামলা হওয়ার কারণেও অনেকে পলাতক রয়েছেন। প্রতিটি সেক্টরেই একটা শূন্য অবস্থা বিরাজ করছে। এ ছাড়া পুলিশের ওপর যে ভয়াবহতা বয়ে গেছে, সেখানে তারা কাজে ফিরে এলেও এক ধরনের ট্রমার মধ্যে রয়েছেন। রাজনৈতিক যেসব মামলা হচ্ছে, সেগুলোর কর্মকাণ্ড ছাড়া দৈনন্দিন কাজগুলো ঠিক সেভাবে তারা করতে পারছেন না। এমনকি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আগের মতো আর সাবলীলভাবে দিকনির্দেশনা দিতে পারছেন না। 


কর্মকর্তাদের অনেকেই জানান, তাদের হাতে তদন্তাধীন যেসব পুরোনো মামলা রয়েছে, তার প্রায় সবগুলোই এখন ফাইলবন্দি। অনেকগুলোর তো ফাইলই খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও ফাইল ভস্মীভূত হয়েছে। অনেক মামলার তদন্ত আবার নতুন করে শুরু করতে হবে। তদন্ত আর তদারকি কর্মকর্তারাও অনেকে এদিক-ওদিক চলে গেছেন। এসব কারণে শুধু তদন্ত জটিলতা নয়, মামলাজট দেখা দেবে। নতুন করে কোনো মামলার চার্জশিটও দেওয়া হচ্ছে না। শীর্ষ সন্ত্রাসীরা অনেকে কারাগার থেকে জামিনে বের হয়ে আসছে। আগে কারাফটকে অনেককে আবার আটক করা হতো। এখন সেটাও হচ্ছে না। 


পুলিশ সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের মতে, ক্ষমতার পালাবদলের পর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বিগত সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে চার শতাধিক মামলা হয়েছে আদালত ও দেশের বিভিন্ন থানায়। এসব মামলায় নাম প্রকাশ করে আসামি করা হয়েছে ৩০ হাজারের বেশি মানুষকে, অজ্ঞাতপরিচয় আসামি রয়েছে দুই লাখের মতো। এর বাইরে বিএনপির আঞ্চলিক নেতাকর্মীদের বিরুদ্ধেও সহিংসতার অভিযোগে কিছু মামলা হয়েছে। পুলিশের একটি বড় অংশ ব্যস্ত আছে এসব মামলার কাজে।


প্রসঙ্গ ট্রাফিক পুলিশ


ট্রাফিক পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানান, যারা মাঠে কাজ করছেন তারাও এখনও ট্রমা কাটিয়ে উঠতে পারেননি। ফলে ট্রাফিক আইন না মানায় জরিমানা আদায় সেভাবে শুরু হয়নি। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৩৫টি মামলা হয়েছে, যা বিগত সময়ের তুলনায় অপ্রতুল। যানবাহনগুলো যেমন খুশি তেমন চলছে। ফিটনেসবিহীন যানবাহনে ভরে গেছে রাজধানীসহ সারা দেশ। যেসব অটোরিকশা আগে শুধু রুট পারমিট ধরে নিজ এলাকায় চলাচল করত, সেসব যানও এখন ঢাকায় মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এর সংখ্যা ৩০ হাজারের মতো। এগুলো নিয়ন্ত্রণে আনতে পারছে না পুলিশ। নানা অস্থিরতায় ভোগার কারণে নিয়ন্ত্রণের চেষ্টাও তারা করছেন না। উপরন্তু পাচ্ছেন না ঊর্ধ্বতন মহল থেকে যথাযথ দিকনির্দেশনাও। এই নিয়ন্ত্রণহীন যান চলাচলের ফলে রাজধানীসহ মহানগরগুলোতে যানজট তীব্র হয়ে উঠছে। 


ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান বলেন, কয়েকদিন আগে থেকে সড়কে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে পরিস্থিতির কিছুটা উন্নতিও হয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ সড়কে ট্রাফিক সদস্যদের পুরোপুরি মোতায়েন করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।



আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬