শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা বৃহত্তর নোয়াখালী সি অ্যান্ড এফ এজেন্টস মালিক কল্যাণ সমিতির সভাপতি মীর হোসেন ভূঁইয়া,সম্পাদক তাজুল ইসলাম রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
মঙ্গলবার ২৩ জুন ২০২৬

সিভিল সার্জনের হঠাৎ অভিযানে কালিগঞ্জে অনিয়মের পর্দাফাঁস

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী, স্টাফ রিপোর্টার :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধ চিকিৎসা বাণিজ্যে জড়িত একাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভয়াবহ অনিয়ম উন্মোচিত হয়েছে জেলা সিভিল সার্জনের সরেজমিন অভিযানে। সরকারি অনুমোদন, বৈধ লাইসেন্স, প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় অবকাঠামো ছাড়াই পরিচালিত এসব প্রতিষ্ঠানে গড়ে উঠেছিল দালালনির্ভর কমিশন বাণিজ্য ও অপচিকিৎসার একটি শক্তিশালী সিন্ডিকেট।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম কালিগঞ্জ উপজেলার লাইফ কেয়ার হাসপাতাল, নলতা হাসপাতাল এবং নলতা ডায়াবেটিক্স অ্যান্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে একের পর এক চাঞ্চল্যকর অনিয়ম তাঁর নজরে আসে।

সিভিল সার্জনের পর্যবেক্ষণে দেখা যায়, অধিকাংশ প্রতিষ্ঠানের নেই বৈধ ও নবায়নকৃত লাইসেন্স। অনেক স্থানে অনুপস্থিত এমবিবিএস চিকিৎসক, ডিপ্লোমা নার্স ও প্রশিক্ষিত ল্যাব টেকনোলজিস্ট। এমনকি পরিবেশ অধিদপ্তর ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় নলতা ডায়াবেটিক্স অ্যান্ড জেনারেল হাসপাতালের ক্লিনিক সেকশন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি স্বচ্ছতার অভাবে নলতা হাসপাতালের সরকারি অনুদান স্থগিত করা হয়েছে। অপরদিকে লাইফ কেয়ার হাসপাতালের ডায়াগনস্টিক ইউনিটে প্রয়োজনীয় অবকাঠামো ও বৈধ কাগজপত্রের ঘাটতি ধরা পড়ে। জানা গেছে, প্রতিষ্ঠানটি গত তিন বছর ধরে লাইসেন্স নবায়ন ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, গ্রাম্য ডাক্তার ও দালালদের মাধ্যমে রোগী ভাগাভাগি করে বিশেষ করে প্রসূতি রোগীদের কাছ থেকে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হতো। এতে রোগীদের জীবন ও স্বাস্থ্য ছিল চরম ঝুঁকির মুখে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম বলেন,“আইন মেনে ক্লিনিক পরিচালনা করতেই হবে। লাইসেন্স, বৈধ কাগজপত্র ও প্রশিক্ষিত জনবল ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না। যেসব ক্লিনিকের কাগজপত্র ও অবকাঠামো নেই, সেখানে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ইউএনও মহোদয়কে অবহিত করা হয়েছে।”

উল্লেখ্য, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার (রেজিস্ট্রেশন) আইন, ২০১০ অনুযায়ী নিবন্ধন ও অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনা সম্পূর্ণ অবৈধ। একই সঙ্গে অবৈধ চিকিৎসা, ভুয়া রিপোর্ট প্রদান ও নানা অনিয়ম দণ্ডবিধি ১৮৬০, ভোক্তা অধিকার আইন ২০০৯, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

কালিগঞ্জবাসীর প্রত্যাশা, এ অভিযানের মাধ্যমে প্রশাসন স্থায়ী ও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে, যাতে অবৈধ চিকিৎসা বাণিজ্যের কারণে আর কোনো মানুষের জীবন ঝুঁকিতে না পড়ে।



আরও খবর




যানজট-দুর্ঘটনা কমাতে হেলিপ্যাড–আমিনমোড় বাইপাস সড়ক নির্মানের জোর দাবি উলিপুরে মানববন্ধন

চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা

বৃহত্তর নোয়াখালী সি অ্যান্ড এফ এজেন্টস মালিক কল্যাণ সমিতির সভাপতি মীর হোসেন ভূঁইয়া,সম্পাদক তাজুল ইসলাম

ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড ভোকেট ইউসুফ ।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, গাইবান্ধা সদর থানায় জিডি

দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বোতে পৌঁছেছেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

যানজট-দুর্ঘটনা কমাতে হেলিপ্যাড–আমিনমোড় বাইপাস সড়ক নির্মানের জোর দাবি উলিপুরে মানববন্ধন

চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা

বৃহত্তর নোয়াখালী সি অ্যান্ড এফ এজেন্টস মালিক কল্যাণ সমিতির সভাপতি মীর হোসেন ভূঁইয়া,সম্পাদক তাজুল ইসলাম

ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড ভোকেট ইউসুফ ।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, গাইবান্ধা সদর থানায় জিডি

দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বোতে পৌঁছেছেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার