
মোঃ ইব্রাহিম হোসেন : ঢাকার সাভার থানাধীন সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন ল্যাব জোন হাসপাতালের পূর্ব পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সকালে মজিদপুর ল্যাব জোন হাসপাতালের পিছন থেকে মোঃ আবু কালাম (৩৪) পিতা - আবু সাইদ নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।নিহতের গলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পিতার ভাষ্য মতে নিহত ব্যক্তি মুদি দোকান করতো এবং বিদেশে যাওয়ার জন্য জনৈক ব্যক্তিদের নিকট টাকা জমা দিলেও বিদেশে না নিয়ে যাওয়া নিয়ে বিরোধ চলমান ছিলো। এই বিষয়টি নিয়েই তার ছেলে হত্যার শিকার হয়েছে বলে দাবি করেন তিনি।সাভার মডেল থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। পুলিশ সকালে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান।



























