শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়েলে আসছে বড় পরিবর্তন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৩ আগস্ট ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৩ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে সারছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে তৈরি করা হচ্ছে নির্বাচন পরিচালনা ম্যানুয়েল। নির্বাচনের বিধি-বিধানসংক্রান্ত এই ম্যানুয়েলে এবার বেশ কিছু পরিবর্তন আসছে। জামানত হিসেবে নগদ টাকা জমার অপশন বাদ দেওয়া, প্রবাসীদের ভোটদানে পোস্টাল ব্যালট ব্যবহারের বিধান যুক্তসহ একগুচ্ছ বিধান সংশোধন ও সংযোজনের পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন। 


ইসি সূত্র জানায়, সাধারণত প্রতিটি সংসদ নির্বাচনের আগে একটি নির্বাচন পরিচালনা ম্যানুয়েল তৈরি করা হয়। যেখানে নির্বাচনসংক্রান্ত সব আইনবিধি ও নিয়মকানুন উল্লেখ থাকে। তবে এবার যেহেতু গণঅভ্যুত্থানের পর সম্পূর্ণ নতুন প্রেক্ষাপটে একটি নির্বাচনের আয়োজন করা হচ্ছে, এজন্য পরিবর্তনটা অন্যান্য বারের তুলনায় বেশি। 


নাম প্রকাশ না করার শর্তে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, ম্যানুয়েলে নতুন করে যেসব বিধান যুক্ত হতে পারে তার মধ্যে রয়েছে ভোটগ্রহণের নির্ধারিত সময়ের পর কোনো পোস্টাল ব্যালট এলে তা গ্রহণ করা হবে না। প্রবাসীদের ভোটের ক্ষেত্রে নির্বাচনের দিনই কেন্দ্রভিত্তিক ফলাফলের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যুক্ত করে ফলাফল প্রকাশ করা হবে। বাদ দেওয়া ব‍্যালট পেপারগুলোর পরীক্ষার যে বাধ্যবাধকতা রয়েছে সেটি বাস্তবসম্মত নয়। তাই আরপিও সংশোধনের মাধ্যমে তা তুলে দেওয়াসহ ছোট-খাটো অনেক সংশোধন করে নির্বাচন পরিচালনা ম্যানুয়েল তৈরি করা হচ্ছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়েল ও প্রশিক্ষণ ম্যানুয়েল হালনাগাদ কমিটির সভাপতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত সভায় বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-তে ‘প্রাথমিক বেসরকারি ফলাফল’ নামের কোনো বিধান রয়েছে কি না, তা যাচাই করে দেখা উচিত। নির্বাচনে ব্যবহৃত সকল সফটওয়্যারের কার্যপদ্ধতি ধাপে ধাপে ব্যাখ্যা করে একটি স্বতন্ত্র অধ্যায়ে সন্নিবেশ করা উচিত। এতে করে প্রযুক্তিনির্ভর নির্বাচনি কার্যক্রম পরিচালনায় আরও স্বচ্ছতা ও ধারাবাহিকতা নিশ্চিত হবে।

নির্বাচনি এজেন্ট নিয়োগ করলে তাদের নামে ব্যাংক হিসাব খোলার বিধান আরপিও’র ৪৪খখ অনুচ্ছেদে রয়েছে। তবে বিগত নির্বাচনে প্রার্থীর নামে ব্যাংক হিসাব খোলা হলে নতুন করে আবার একটি হিসাব খোলার প্রয়োজনীয়তা রয়েছে কি না সে বিষয়টি এবার ম্যানুয়েলে স্পষ্টভাবে থাকতে পারে।



এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরিচয়পত্র সরবরাহের প্রস্তাব দিয়ে তিনি বলেন, প্রতিটি প্রার্থীর জন্য নির্ধারিত পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা রাখলে নির্বাচন পরিচালনায় শৃঙ্খলা ও সমন্বয় আরও জোরদার হবে।


নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক মো. আতিয়ার রহমান জানান, অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেমে (ওএনএসএস) কোনো পরিবর্তন থাকলে তা সচিবালয়ের আইসিটি অনুবিভাগ থেকে যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত করে ম্যানুয়েলে যুক্ত করতে হবে। পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসার কর্তৃক মনোনীত প্রতিনিধি গণনা করতে পারবেন এবং ভোটের দিনই তা কেন্দ্রভিত্তিক ফলাফল শিটে অন্তর্ভুক্তির ব্যবস্থা রাখার বিধান যুক্ত করতে হবে।


ইসির উপসচিব মো. মুনীর হোসাইন খান বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে পোস্টাল ব্যালট ব্যবহারের বিধান নির্বাচন পরিচালনা ম্যানুয়েলে যুক্ত করা, পোস্টাল ব্যালট নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ার পর তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে গণনা করে বৈধ ভোটে যোগ করার সুনির্দিষ্ট বিধান থাকতে হবে বলে আমি মনে করি।


এই কর্মকর্তা বলেন, নির্বাচন পরিচালনা ম্যানুয়েলে মনোনয়ন দাখিলকারীদের তালিকা তৈরির জন্য নির্ধারিত কোনো ফরম নেই। সেটি যুক্ত করার কথা বলা হয়েছে। বৈধ প্রার্থীর একটি নমুনা তালিকা অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছি। এছাড়া জামানতের ক্ষেত্রে নগদ অর্থ জমার অপশন বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছি।


উপসচিব মুনীর হোসাইন খান আরও বলেন, নির্বাচনি এজেন্ট নিয়োগ করলে তাদের নামে ব্যাংক হিসাব খোলার বিধান আরপিও’র ৪৪খখ অনুচ্ছেদে রয়েছে। তবে বিগত নির্বাচনে প্রার্থীর নামে ব্যাংক হিসাব খোলা হলে নতুন করে আবার একটি হিসাব খোলার প্রয়োজনীয়তা রয়েছে কি না সে বিষয়টি এবার ম্যানুয়েলে স্পষ্টভাবে থাকতে পারে।


এদিকে গত ২৪ জুলাই এ সংক্রান্ত কমিটির আরও একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বলেন, বিদ্যমান ম্যানুয়েলে কেবল বাম হাতের বৃদ্ধাঙ্গুলে অমোচনীয় কালি দিয়ে চিহ্ন দেওয়ার বিধান উল্লেখ করা আছে। নতুন ম্যানুয়েলে ভোটারের যেকোনো হাতের আঙুলে অমোচনীয় কালির চিহ্ন দেওয়ার সুযোগ রাখা উচিত। 

আমরা যারা এটি তৈরির দায়িত্ব পেয়েছি আমিসহ সবার কাজ প্রায় শেষ। ৩ আগস্টের মধ্যে সব প্রস্তাব আন-অফিশিয়াল নোটের (ইউও নোট) মাধ্যমে ক্রয় ও মুদ্রণ শাখায় পাঠাতে হবে। এরপর খসড়া নির্বাচন পরিচালনা ম্যানুয়েল এলে আবার সবার মতামত নিয়ে চূড়ান্ত করার জন্য কমিশনে উপস্থাপন করা হবে।


এই কর্মকর্তা বলেন, ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরে পোলিং এজেন্ট ও ভোটার কেউই মোবাইল ব্যবহার করতে পারবে না, এটি ম্যানুয়েলে অন্তর্ভুক্ত হওয়া দরকার।


নাম প্রকাশ না করার শর্তে এ সংক্রান্ত কমিটির এক সদস্য  বলেন, ‘বিদ্যমান নির্বাচন পরিচালনা ম্যানুয়েলে অনেক করণীক ত্রুটি রয়েছে, যা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নতুন করে কিছু বিধান যুক্ত করা হবে যাতে একটি পূর্ণাঙ্গ পরিচালনা ম্যানুয়েল তৈরি করা যায়।’


ওই সদস্য বলেন, ‘আমরা কিছু প্রস্তাব করেছি যেমন-পোলিং এজেন্ট নিয়োগের জন্য একটি ফরম নির্ধারণ করে তা নির্বাচন পরিচালনা ম্যানুয়েলে অন্তর্ভুক্তি; ঘুষ গ্রহণের শাস্তি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত; নির্বাচনি এজেন্ট নিয়োগ করলে তাদের নামে অবশ্যই ব্যাংক হিসাব খোলার বিধান বাস্তবায়ন এবং তা রিটার্নিং অফিসারকে অবহিত করার বিষয় থাকবে। এছাড়া প্রার্থীকে প্রতীক বরাদ্দের পর প্রত্যয়ন দেওয়ার জন্য একটি নমুনা ম্যানুয়েলে যুক্ত করাসহ অনেক ছোট-খাটো বিষয় এবার যুক্ত হচ্ছে।’


এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা যারা এটি তৈরির দায়িত্ব পেয়েছি আমিসহ সবার কাজ প্রায় শেষ। ৩ আগস্টের মধ্যে সব প্রস্তাব আন-অফিশিয়াল নোটের (ইউও নোট) মাধ্যমে ক্রয় ও মুদ্রণ শাখায় পাঠাতে হবে। এরপর খসড়া নির্বাচন পরিচালনা ম্যানুয়েল এলে আবার সবার মতামত নিয়ে চূড়ান্ত করার জন্য কমিশনে উপস্থাপন করা হবে।’


আরও খবর




কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জসিম ও ৮ মেম্বারের নাম ঘোষনা

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ

টাঙ্গুয়ার হাওর রক্ষায় মাঠে ইউএনও, বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক সতর্কবার্তা

হালুয়াঘাট উপজেলার অন্যতম বিশিষ্ট আলেম ও শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

বিএনপির চ্যালেঞ্জ একক প্রার্থী নির্ধারণ

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে ব্যবসা করেছেন: তথ্যমন্ত্রী

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া