শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

উত্তরে বাড়ছে বন্যার ভয়াবহতা, ডুবছে একের পর এক এলাকা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ভয়াবহতা বাড়ছে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। একের পর এক বন্যা কবলিত হচ্ছে যমুনার তীরবর্তী চর ও নিম্নাঞ্চল।


বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পানি বেড়ে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিয়াকান্দি উপজেলার ১২টি ও সোনাতলা উপজেলার ৫টি এবং ধুনট উপজেলার ২টি ইউনিয়নের প্রায় ২৫ হাজার পরিবারের এক লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।


গবাদি পশু ও বাড়ির আসবাবপত্র নিয়ে দুর্গত মানুষজন নিরাপদ আশ্রয়ে ছুটছেন। সরকারি সাহায্য সহযোগিতা মেলেনি বলে অভিযোগ করছেন তারা। পয়ঃনিস্কাশন ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির অভাব রয়েছে আশ্রয় নেয়া স্থানে।


গতকাল বিকেল থেকেই জেলা প্রশাসন দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। চাল, নগদ টাকা এবং শুকনো খাবার বরাদ্দের কথা জানিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।


দেশের উত্তরের জেলা গাইবান্ধার ব্রহ্মপুত্রের অববাহিকায় যে ১৬৫টি চর আছে, সেগুলোর মানুষ কয়েকদিন ধরেই পানিবন্দি হয়ে আছেন। চর ছাড়াও যমুনা-ব্রহ্মপুত্রের বন্যার পানি সমতল এলাকায় পৌঁছাতে শুরু করেছে। ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে চলছে। এতে করে বসতবাড়িসহ কৃষকের পাট, ভুট্টা, মরিচ, বাদাম ও সবজি খেত তলিয়ে গেছে।


ঢলের পানিতে তলিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, বাড়ছে জনদুর্ভোগ। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গত এলাকার মানুষ। উঁচু আশ্রয়ের সন্ধানে অনেকে ছেড়েছেন বসতভিটা। গবাদিপশু ও গৃহস্থালি জিনিসপত্র নিয়ে বাড়ছে দুর্ভোগের মাত্রা।


এদিকে গতকাল বিকেল থেকে হবিগঞ্জের স্লুইজ গেইট এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে আশপাশের এলাকায় পানি ঢুকছে প্রবল বেগে। নদীর পানি বিপৎসীমার নিচে না নামা পর্যন্ত স্লুইজ গেইট মেরামতের কোনো উদ্যোগ নেয়া সম্ভব নয় বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।


এদিকে পানিতে আশেপাশের গ্রামের রাস্তাঘাট ডুবে গেছে। আজমিরিগঞ্জের বাসিন্দারা গত চারদিন ধরে পানিবন্দি রয়েছেন। বেশকিছু পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।


প্রতিবছর বন্যা এলেই সীমাহীন দুর্ভোগে পড়েন নিম্নাঞ্চল ও চরের লাখো মানুষ। নদীর পানি বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দুর্ভোগ। অনিশ্চয়তায় পড়ে খাবার ও বিশুদ্ধ পানিসহ ঘর-গৃহস্থালির তাবৎ জিনিসপত্র। এ অবস্থায় দুর্গত মানুষের প্রয়োজন ত্রাণ ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা।


তবে বছর বছর ধরে চলা এ অবস্থা থেকে পরিত্রাণ পরিত্রাণ চান বানভাসিরা। এ কারণে নদী খননসহ বাঁধ রক্ষার মাধ্যমে বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান চান তারা।


আরও খবর




রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা