শিরোনাম
রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

উত্তরখানে ৩১ দফা প্রচারে এস.এম.জাহাঙ্গীর: ষড়যন্ত্র করে নির্বাচন পেছানো যাবে না

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আলোকিত সকাল প্রতিবেদক 


ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস. এম. জাহাঙ্গীর হোসেন বলেছেন, “গত ১৩ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। দেশের ৩০ শতাংশ নতুন ভোটারসহ অধিকাংশ মানুষ এখন নির্বাচনমুখী। ষড়যন্ত্র করে নির্বাচন পেছানো যাবে না।”


সোমবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরখান থানার মাজার এলাকায় বিএনপির উদ্যোগে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা সম্বলিত লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এস. এম. জাহাঙ্গীর বলেন, “জুলাই ও আগস্ট শোকের মাস—এই মাস আমাদের ত্যাগ, রক্ত ও গণতন্ত্রের বিজয়ের প্রতীক। বহু নেতাকর্মী ও সাধারণ মানুষের আত্মত্যাগের মাধ্যমেই এ দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে।”


তিনি আরও বলেন, “উত্তরখান থেকেও বহু নেতাকর্মী আহত ও নিহত হয়েছেন। সেই রক্তের ঋণ কখনো ভুলে যাওয়া যাবে না। খুনি হাসিনা যেমন বাংলাদেশে টিকতে পারেনি, উত্তরখানেও তার পেটোয়া বাহিনী বা অনুসারীরা টিকবে না। যারা ‘নব্য বিএনপি’ নাম নিয়ে অন্যায়, চাঁদাবাজি, দখলদারিত্ব করে, তারা বিএনপির কেউ নয়। বিএনপি করতে হলে নীতি-আদর্শের রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের মতো দুর্নীতির পথ অনুসরণ করলে চলবে না।”


তিনি বলেন, “ভালো কাজের মাধ্যমে সমাজে আলোচিত ও বরণীয় হওয়াই বিএনপির লক্ষ্য। এই শিক্ষা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দিয়েছেন। শহীদ জিয়াউর রহমানের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের প্রতিফলন আমরা শিগগিরই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেখাবো।”


বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “গত ১৭ বছর ধরে আমরা ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করছি। ছাত্র-জনতা জীবন দিয়েছে। কিন্তু কিছু কুচক্রী মহল, যারা নির্বাচনে জয়ী হতে অক্ষম, তারা নির্বাচন নিয়ে তালবাহানা করছে। হাসিনা সরকার তিনটি ভোটারবিহীন নির্বাচন করেছে। জনগণকে ভোটকেন্দ্রে যেতে দেয়নি, কারণ তারা জানে জনগণের সমর্থন তাদের নেই।”


সংস্কার প্রস্তাবনা প্রসঙ্গে এস. এম. জাহাঙ্গীর বলেন, “১৩ জুলাই ২০২৩ সালে বিএনপি সর্বপ্রথম ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে। এখন অনেকেই সংস্কারের কথা বলছে। অথচ আমরা তখন থেকেই নারীর অধিকার, শ্রমজীবী ও কৃষকের অধিকার, ভোটারদের নিরাপত্তা—সব কিছু এই প্রস্তাবনায় যুক্ত করেছি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি রাজনৈতিক দল এত বিস্তারিত সংস্কার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছে।”


তিনি বলেন, “বিএনপি জনগণের দল, আন্দোলনের দল। আমরা শিগগিরই জনগণের ভোটাধিকার আদায়ে বিজয়ী হবো।”


এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আহসান হাবীব, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর বেপারী, মো. নুরুজ্জামান, নাসিমুল ইসলাম, থানা বিএনপির সদস্য জুয়েল, সাবেক যুগ্ম সম্পাদক রুহুল আমিন বেপারী, যুবনেতা শেখ আবদুল্লাহ রাসেল, ছাত্রদল নেতা আসাদুল কবীর, সাবেক কাউন্সিলর কাজল রেখা, খিলক্ষেত থানার মহিলা দলের সেক্রেটারি পদপ্রার্থী মেঘলা, তুরাগ থানা বিএনপির মো. আলমাস ও উত্তরা পশ্চিম থানার খোকন প্রমুখ।


আরও খবর




রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের

চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ

বোদায় বজ্রপাতে নিহত- ১

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত২

সাতক্ষীরায় ১৬ মাসে জব্দ ১২৬ কোটি টাকার চোরাচালানি পণ্য, ধ্বংস করা হলো ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের

চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ

বোদায় বজ্রপাতে নিহত- ১

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত২

সাতক্ষীরায় ১৬ মাসে জব্দ ১২৬ কোটি টাকার চোরাচালানি পণ্য, ধ্বংস করা হলো ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক