শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

৩৩৫ কোটি টাকা খরচে নির্মিত রূপপুর রেলস্টেশনের ভবিষ্যৎ কী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ ও মালামাল আনার কথা বলে ৩৩৫ কোটি টাকা খরচে নির্মাণ করা হয় রূপপুর রেলস্টেশন। অথচ উদ্বোধনের ২ বছরেও মালামাল আসেনি একবারও। অযত্নে পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রাংশ। এ নিয়ে দুই প্রতিষ্ঠানের অভিযোগ-পাল্টা অভিযোগে অনিশ্চিত রূপপুর স্টেশনের ভবিষ্যৎ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অবহেলার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


চকচকে লাগেজ ভ্যান, সদ্য ভারত থেকে কেনা ওয়াগন। নতুন রেলপথ। পাকশী রেলস্টেশনের দক্ষিণে, পদ্মা নদীর তীরে, ঠাঁই দাঁড়িয়ে আস্ত এক স্টেশন। প্লাটফর্ম থেকে উঁকি দিলে অদূরে দেখা মিলবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের।


ট্রেন আছে, পণ্যবাহী সারি সারি ওয়াগনও আছে। নেই শুধু কোনো কার্যক্রম। মাসের পর মাস এভাবে পড়ে আছে শত কোটি টাকার সরঞ্জাম।


কথা ছিল এই স্টেশনে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ ও মালামাল। এমন আশা দেখিয়ে প্রায় ২ বছর আগে এই স্টেশন উদ্বোধন করেন শেখ হাসিনা। অথচ ২ বছরে কোনো পণ্য আসেনি এই স্টেশনে। তাতে এটি এখন গোচারণভূমি আর পিকনিক স্পট।


স্টেশনের চা দোকানি বলেন, ‘চালু থাকলে তো আমরা বাঁচতাম। লোকজন যাওয়া আসা করলে বেচাকেনা বাড়তো।’


বাসিন্দাদের একজন বলেন, ‘চালু থাকলে মানুষের কাজ বাড়তো। এখানে কাজ করে জীবনযাপন করতে পারতো।’


৩৩৫ কোটি টাকা খরচে নির্মিত রেলপথের ভবিষ্যৎ জানতে স্টেশন ভবনে গিয়ে দেখা মেলেনি কোন কর্মকর্তার। জানা গেল, শুধুমাত্র রেলওয়ে নিরাপত্তা কর্মী ছাড়া কেউ আসেন না স্টেশনে।


যাদের খেয়াল রাখার কথা সেই পাকশী বিভাগীয় অফিস থেকে মেলেনি সদুত্তর।


বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডল বলেন, ‘আমাদের লাইনে ট্রেন তো চলছে। কেন তারা সরে যাচ্ছে সেফটির কোনো ইস্যু আছে কিনা জানি না।’


রেলওয়ের সদ্য বিদায়ী মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলছেন, ব্যবহার উপযোগী করে রাখা হয়েছে স্টেশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাইলেই ব্যবহার করতে পারবে।


তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে এইটা পুরোপুরি রেডি করে রাখা হয়েছে। যখনই তারা চাহিদা চাইবে তখনই ব্যবহার করতে পারবে।’


যদিও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালকের কণ্ঠে ভিন্ন সুর। বলছেন, এটা রেলওয়ের উপর নির্ভর করে।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. জাহেদুল হাছান বলেন, ‘এইটা সম্পূর্ণটা নির্ভর করছে রেলওয়ের উপর। রুপপুর প্রকল্পের সাথে সংশ্লিষ্ট না।’


দুই প্রতিষ্ঠানের অভিযোগ পাল্টা অভিযোগে অনিশ্চিত রুপপুর স্টেশনের ভবিষ্যৎ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘অবহেলার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেকের বিরুদ্ধে কেস হওয়া দরকার। যারা এর সাথে জড়িত সবাইকে চিহ্নিত করা হচ্ছে।’ 


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী