শিরোনাম
আওয়ামী লীগ ‘শালীন রাজনৈতিক দল নয়,বরং সন্ত্রাসী দল - ফজলুল হক মিলন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন লালমোহনে বাসা ভাড়া চাওয়া ও বাসা ছেড়ে দিতে বলার কারণে বাড়ির মালিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ! মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ প্রতিবন্ধী পরিবার পেল ৪৮টি ছাগল ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা মোঃ ইসমাইল হোসেন শেরপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পত্নীতলায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন
রবিবার ২২ নভেম্বর ২০২৬
রবিবার ২২ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ ‘শালীন রাজনৈতিক দল নয়,বরং সন্ত্রাসী দল - ফজলুল হক মিলন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২২ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:রবিবার ২২ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ রায়হান মাহামুদ : 

আওয়ামী লীগকে ‘শালীন রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী দলে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম ফজলুল হক মিলন।


তিনি বলেন, গণতন্ত্রের নামে আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও ও হত্যার রাজনীতি শুরু করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ত্যাগ-তিতিক্ষা, জেল-জুলুম সহ্য করেছেন। বর্তমান সরকার অস্থিতিশীল দেশকে স্থিতিশীল করে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এমন সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে।


তিনি আরও বলেন, ‘অনেক দেখেছি, অনেক সহ্য করেছি। এখন সমুচিত জবাব দেওয়ার সময় এসেছে। যারা অপকর্ম করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে পাল্টা সমুচিত জবাব দেওয়া হবে।’


রবিবার (২২ নভেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।


কালীগঞ্জ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান আলম, খাইরুল আহসান মিন্টু, আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, ফরিদ আহমেদ মৃধা, গাজীপুর জেলা যুবদলের সভাপতি ইয়াসির আকরাম পলাশ, সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ান, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রহিম সরকার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।


এ ছাড়া তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন সেরু, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী নুর হাসান ও সদস্য সচিব হাসানুর রহমান জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রতিবাদ সভা শেষে সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের নেতৃত্বে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।


আরও খবর




আওয়ামী লীগ ‘শালীন রাজনৈতিক দল নয়,বরং সন্ত্রাসী দল - ফজলুল হক মিলন

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

লালমোহনে বাসা ভাড়া চাওয়া ও বাসা ছেড়ে দিতে বলার কারণে বাড়ির মালিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ!

বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় পানির ট্যাংকে নেমে বাঁশখালীর কিশোর শ্রমিকের মৃত্যু, অসুস্থ ৩

রাণীনগরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লোকসংগীত বিষয়ক পরিবেশনা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

আড়াইহাজারে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ প্রতিবন্ধী পরিবার পেল ৪৮টি ছাগল

ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা মোঃ ইসমাইল হোসেন

শেরপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পত্নীতলায় লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

লালমোহনে বাসা ভাড়া চাওয়া ও বাসা ছেড়ে দিতে বলার কারণে বাড়ির মালিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ!

বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় পানির ট্যাংকে নেমে বাঁশখালীর কিশোর শ্রমিকের মৃত্যু, অসুস্থ ৩

রাণীনগরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লোকসংগীত বিষয়ক পরিবেশনা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

আড়াইহাজারে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ প্রতিবন্ধী পরিবার পেল ৪৮টি ছাগল

ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা মোঃ ইসমাইল হোসেন

শেরপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক