শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

আন্দোলন-খোঁড়াখুঁড়িতে কিছু সড়কে যানজট, কিছু ফাঁকা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর চলেছে ধাওয়া-পাল্টা ধাওয়া। সকালে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর নীলক্ষেত এলাকায়।


তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। সংবাদ সম্মেলন করে তারা ৬ দফা দাবি জানিয়েছেন। আজ সড়কে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে একণ সায়েন্সল্যাব, নিউমার্কেট এলাকায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।



এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সড়ক খোঁড়াখুঁড়িতে রামপুরা-কুড়িল সড়কেও যানজট লেগে রয়েছে। এছাড়াও শাহবাগেও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আজও অবস্থান নিয়েছেন।



সরেজমিনে রাজধানীর মহাখালী, বনানী, সাতরাস্তা, ফার্মগেট, কারওয়ান বাজার, রামপুরা, কুড়িলসহ বেশ কিছু সড়কে গাড়ির অত্যধিক চাপ রয়েছে। এসব সড়কে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে।



আজ শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের একদফা দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।


আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল হান্নান হোসেন জানান, গতকাল সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম আমাদের সঙ্গে দেখা করেছেন। তারা বলেছেন, আজকে দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে। আমরা আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি। যদি আজকের মধ্যে মন্ত্রণালয় থেকে বিষয়টি সুরাহা না করে তাহলে সামনে বড় আন্দোলনের ডাক আসতে পারে।




এদিকে আগামী চার ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদের পদত্যাগ ও ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৭ কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক সম্পর্ক ছিন্ন করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করার আলটিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।


এর আগে রোববার দিনগত রাত ৩টার দিকে নীলক্ষেত মোড়ে সংবাদ সম্মেলনে সোমবার সকাল ৯টা থেকে ঢাকা শহর অবরোধের ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা। এজন্য সার্বিক নিরাপত্তার স্বার্থে নীলক্ষেত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।




ট্রাফিক পুলিশের দেওয়া মামলার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখেন। এতে মহাখালী ও আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যান শ্রমিকরা।



তবে সড়ক ছাড়লেও রাজধানীর বিজয় সরণি থেকে ফ্লাইওভার হয়ে নামা যানবাহন বামে টার্ন করলেও সামনে যানজট। আবার ডানের মগবাজার সাতরাস্তা অভিমুখে রাস্তাও পুরোপুরি বন্ধ যানজটে। অন্যদিকে মহাখালী থেকে আসা লেনও স্থবির।



রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় খোঁড়াখুঁড়ির কারণে রাজধানীর রামপুরা-কুড়িল সড়কে কয়েকমাস ধরে এমনিতেই যানজট লেগে থাকে। সোমবার সকাল থেকে পরিস্থিতি আরও খারাপ।


গুলশান-বাড্ডা লিংক রোড থেকে রামপুরা পর্যন্ত সড়কে ধীরে চলছে যানবাহন। মেরুল বাড্ডায় বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আবুল হোটেল পর্যন্ত কার্যত থমকে আছে যানবাহনের সারি। এতে অনেকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে ছুটছেন।


ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের চালক সাইদুল ইসলাম বলেন, কিছুদিন ধরে নতুনবাজার পার হওয়ার পর মালিবাগ ফ্লাইওভার পর্যন্ত জ্যাম কম ছিল। গতকাল থেকে এ রাস্তায়ও ভয়াবহ জ্যাম পাচ্ছি। আগে দিনে ৮ ট্রিপ (উত্তরা-সদরঘাট) দিতে পারতাম। এখন তো যে অবস্থা তাতে ৪ ট্রিপও হইবো না।


ঢাকার সার্বিক পরিস্থিতি জানতে চাইলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নিরাপত্তার স্বার্থে কিছু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন।




তবে যারা সড়ক অবরোধ করছেন তাদেরকে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী