শিরোনাম
শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট করিমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ জনতার হাতে আটক -১ লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাহুড়া দারুল আরকাম মাদ্রাসা কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সংস্কার হচ্ছে রেলপথ,নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
শনিবার ০৭ নভেম্বর ২০২৬
শনিবার ০৭ নভেম্বর ২০২৬

বছরে ২৬ লাখ মায়ের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে প্রায় ১৬ লাখ গর্ভপাত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রতি বছর ২৬ লাখ মায়ের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে প্রায় ১৬ লাখ গর্ভপাত হচ্ছে। এসব গর্ভপাতের তালিকায় ১০ বছর বয়সী কিশোরীরাও রয়েছে। তবে বয়স যাই হোক, ভুল প্রক্রিয়ায় গর্ভপাত করতে গিয়ে শারীরিক নানা জটিলতার পাশাপাশি অনেক সময়ে মৃত্যুরও শিকার হচ্ছেন নারীরা। জীবন রক্ষার কারণ ছাড়া ১২ সপ্তাহের পরে যে কোন মূল্যে গর্ভপাত বন্ধের আহ্বান চিকিৎসকদের। পাশাপাশি পরিকল্পিত গর্ভধারণ ও দরকারি গর্ভপাতের ক্ষেত্রে হাসপাতালে যাবার পরামর্শ বিশেষজ্ঞদের।


তিন সন্তানের জন্মের পর গর্ভে নতুন সন্তানের আগমনে মোটেও খুশি নন এই নারী। ভ্রূণ অপসারণে ওষুধের দোকানির পরামর্শে খেয়েছেন মাসিক নিয়মিত করবার কীট। মাস পেরোলেও বন্ধ হয়নি রক্তক্ষরণ। সমস্যা সমাধানে বাধ্য হয়ে এসেছেন মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারে।


নারী বলেন, ‘এমএম কীট আমি খেয়েছিলাম। আমার ব্লাড হচ্ছিল হওয়ার পরে আরকি পরোটা ক্লিয়ার হয়নি। এখন আমি বুঝতে পারছি আমার তো সমস্যাটা রয়েই গেছে।’


দেশে গর্ভপাত বেআইনি। তাই যারা অনাকাঙ্ক্ষিত ভ্রূণ নষ্ট করতে চান তাদের একটি বড় অংশ অদক্ষ হাতে বা নিজে নিজে ওষুধ সেবনের মাধ্যমে সমস্যার সমাধান করান। আর এতেই ঘটে যায় বিপত্তি। অনিরাপদ গর্ভপাত দেশে মার্তৃমৃত্যু হার বাড়াচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।


আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের অবস অ্যান্ড গাইনি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সেহেরিন এফ সিদ্দিকা বলেন, ‘হাসপাতালে এমআর করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও ডাক্তার রয়েছে সেখানে করবে। সে যেন ঘরে নিজে নিজে না করে।’


যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গাটমাকার ইনস্টিটিউট এর তথ্যে, দেশে প্রতিবছর গড়ে ৫৩ লাখ ৩০ হাজার গর্ভধারণ হয় এর মধ্যে ২৬ লাখ ৩০ হাজারই অনাকাঙ্ক্ষিত। যে কারণে প্রায় ১৬ লাখ গর্ভপাতের ঘটনা ঘটে প্রতিবছর। অথচ দেশের সকল সরকারি হাসপাতালে এমআর সার্ভিস নামে বিজ্ঞানসম্মতভাবে গর্ভপাত করানো হয়।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আরএইচস্টেপ কাউন্সেলর কাজী হাসনা সুলতানা বলেন, ‘এমআরএম না ডিএনসি প্যাক হবে। সেই পদ্ধতিগুলো কী? কীভাবে তা করে থাকি সেগুলো ডিটেইলস বলা হয়ে থাকে।’


তবে এসভিআরএস ২০২৩ এর তথ্য মতে, গর্ভপাত করা মায়েদের বয়স ১০ থেকে ৪৯ বছর পর্যন্ত। এক্ষেত্রে ১৪ ও ৪৫ বছর বয়সী মায়েদের মধ্যে মেয়ে ভ্রূণ নষ্টের প্রবণতা বেশি। এই বয়সে গর্ভপাত করা ভ্রূণের প্রায় ৯ শতাংশ ছেলে ও ১৪ শতাংশ মেয়ে শিশুর। তবে সেক্ষেত্রে আলট্রাসনোগ্রামে ছেলে মেয়ের লিঙ্গ প্রকাশ না করার আহ্বান বিশেষজ্ঞদের। তবে গর্ভের ১২ সপ্তাহের পর কোনোভাবেই ভ্রূণ অপসারণ না করার অনুরোধ চিকিৎসকদের।


মায়ের জীবন রক্ষার প্রয়োজন ছাড়া গর্ভপাত করা শাস্তিযোগ্য অপরাধ। যদিও এটি খাতা কলমেই বিদ্যমান। তবে কারণ যাই হোক, অনাকাঙ্ক্ষিত গর্ভপাত কমাতে না পারলে নারীর শারীরিক জটিলতা বা কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঠেকানো সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। 


আরও খবর




শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার

অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর