শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

বিরূপ আবহাওয়ার কারণে বছরজুড়ে ভোগাচ্ছে ডেঙ্গু

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ডেঙ্গু আমাদের দেশে বর্ষার রোগ হিসেবে পরিচিত। বর্ষার সময় জমে থাকা পানিতে এডিস মশা দ্রুত প্রজনন করে। বাড়ে ডেঙ্গুজ্বরের প্রকোপ। ভোল পাল্টে গত কয়েক বছর সারা বছরই দাপট দেখাচ্ছে মশাবাহিত এ রোগটি। শুষ্ক মৌসুম, এমনকি শীতেও প্রতিদিন আক্রান্ত হচ্ছে কয়েকশ মানুষ, হচ্ছে মৃত্যু।


শুষ্ক মৌসুমেও ডেঙ্গুর প্রকোপ বাড়ার বিষয়ে কীটতত্ত্ববিদ ও গবেষকরা বলছেন, এডিসের উপদ্রব বাড়ার বড় কারণ ‘জলবায়ুর পরিবর্তন’। এখন ডেঙ্গু শীত-গ্রীষ্ম কিছুই মানছে না। পরিবর্তিত আবহাওয়ায়ও খাপ খাইয়ে নিচ্ছে। যে কারণে সারা বছরই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। আর মানুষের অসচেতনতায় তা নিয়ন্ত্রণেও আনা যাচ্ছে না।



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক ড. কবিরুল বাশার  বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের আবহাওয়া ডেঙ্গুর প্রকোপ বাড়ার জন্য বেশ উপযোগী। ডিসেম্বর মাসেও দিন-রাতের তাপমাত্রার পার্থক্যই তা বলে দেয়। এমন আবহাওয়ায় এডিস মশা তার প্রজনন ও বসবাসের জন্য নতুন নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে সক্ষম হচ্ছে।’


‘গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় তাপমাত্রা ও আর্দ্রতা বাড়ার সঙ্গে এডিস মশার বংশবৃদ্ধি এবং ডেঙ্গুর সংক্রমণও বাড়ছে। যদিও জলবায়ু পরিবর্তনের সঙ্গে ডেঙ্গু ভাইরাসের সরাসরি সম্পর্ক নিয়ে পর্যাপ্ত গবেষণা এখন পর্যন্ত সম্পন্ন হয়নি।’



তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান শুধু ঢাকার ৭৭টি হাসপাতাল এবং কয়েকটি জেলার হাসপাতালের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। বাস্তবতা হচ্ছে, বিভিন্ন সরকারি-বেসরকারি ছোট-বড় ক্লিনিকে আরও অসংখ্য রোগী চিকিৎসা নিচ্ছে। এমন অনেক রোগী আছে, যারা ডেঙ্গু পরীক্ষা করিয়ে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছে। প্রতিবার ডেঙ্গুর সংক্রমণ একই সময়ে ফিরে আসছে এবং আমরা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছি। এডিস মশা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।’


কবিরুল বাশার বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ কম বা বেশি হওয়ার পেছনে জনসাধারণের সচেতনতা, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে তাদের সহযোগিতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যথাযথ নিয়ন্ত্রণ কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের বিভিন্ন স্থানে আমাদের গবেষণা দল ডেঙ্গুর বাহক এডিস মশার ঘনত্বের যে গবেষণা করছে, তা থেকেও স্পষ্টভাবে জানা যাচ্ছে যে পরিস্থিতি খুবই জটিল। ব্রুটো ইনডেক্স নামে পরিচিত মশার ঘনত্বের সূচক যদি কোনো এলাকায় ২০-এর ওপর থাকে, তবে সেই এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের ঝুঁকি বেশি থাকে। আমাদের পর্যবেক্ষণে দেখা যায়, বিভিন্ন স্থানে ব্রুটো ইনডেক্স এখনো ২০-এর ওপরে রয়ে গেছে। এডিস মশার ঘনত্ব এমন থাকলে নভেম্বর-ডিসেম্বরে শীতের মধ্যেও ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি কমবে না।’



ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির বলেন, ‘সাধারণত আগে এপ্রিল থেকে জুন বা জুলাই পর্যন্ত ঢাকা শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা যেত। এখন সারা বছরই হাসপাতালে ডেঙ্গুরোগী পাওয়া যাচ্ছে। কয়েক বছর ধরে অসময়ে বৃষ্টি বা জলবায়ু পরিবর্তনে আক্রান্ত রোগীর হার বাড়ছে। চলতি বছরও সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বৃষ্টি হয়েছে। ফলে শহর-গ্রাম সব জায়গায় ডেঙ্গু প্রকোপ বাড়ছে।’




তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বেই ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। আমাদের তুলনায় মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ায় ডেঙ্গুর প্রকোপ পাঁচ গুণ বেশি। তবে এসব দেশে মৃত্যুর হার খুবই কম। যদিও সেখানে জনসংখ্যা কম। চিকিৎসাসেবা ভালো। আমাদের দেশে জ্বর হলে ডাক্তারের কাছে যেতে চায় না। উল্টো প্যারাসিটামল খাই। শারীরিক অবস্থা খুব খারাপ না হলে অনেকে হাসপাতালেই যায় না। ফলে ডেঙ্গুতে মৃত্যু বেশি হচ্ছে।’


ডিএসসিসির কর্মকর্তা ফজলে শামসুল কবির বলেন, ‘আগে শুধু ঢাকা-চট্টগ্রাম শহরে ডেঙ্গু হতো। এখন যেখানেই নগরায়ণ হচ্ছে, সেখানে ডেঙ্গু বংশ বিস্তার করছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন মোট ডেঙ্গুরোগীর ৮০ শতাংশই ঢাকার বাইরের। ডেঙ্গু নিয়ন্ত্রণে করপোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতনতা খুব বেশি জরুরি।’


জলবায়ু পরিবর্তনের কারণে চলতি বছরের নভেম্বরের দিকে সারাদেশে এডিস মশার প্রকোপ বাড়বে, তা স্বাস্থ্য অধিদপ্তর আগেই সবাইকে জানিয়েছিল বলে জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। তিনি বলেন, ‘এবার জুন-জুলাইয়ের দিকে ঢাকায় বৃষ্টিপাত কম ছিল। তখন শহরের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও কম ছিল। কিন্তু অক্টোবর-নভেম্বরে বৃষ্টি বেশি হওয়ায় রোগীর সংখ্যাও বেড়ে যায়।’


একটি গবেষণার উদাহরণ দিয়ে ইমরুল কায়েস চৌধুরী বলেন, ‘কোনো ডেঙ্গুপ্রবণ এলাকায় এক মিলিমিটার বৃষ্টি বেশি হলে ১৮ শতাংশ ডেঙ্গু বেড়ে যায়। তবে এখন জলবায়ুর যে পরিস্থিতি ডেঙ্গু সারা বছরই থাকবে। এর মধ্যে বৃষ্টি বেশি হলে ডেঙ্গু বাড়বে।’


গত ১ ডিসেম্বর ঢাকার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেঙ্গুর ভয়াবহতা ও প্রতিরোধে করণীয় বিষয়ে গণসচেতনতামূলক এ সভায় সংগঠনটির সভাপতি এম এ মুবিন খান বলেন, প্রতিদিন বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা। জেলা শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি না হলেও ঢাকা-চট্টগ্রামের অবস্থা ভয়াবহ। এবার ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমে’ মৃত্যুহার বাড়ছে। সাধারণত দেশে ডেঙ্গুর প্রকোপ বর্ষার আগে শুরু হয়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু ভাইরাসবাহিত মশা শীত-গ্রীষ্ম মানছে না, বছরব্যাপী প্রজনন ও বংশবিস্তার করছে।


বিপিএমসিএ সভাপতি বলেন, পৃথিবীর যেসব শহর ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছে, দেখা যায় তারা সারাবছর ধরে নিবিড় নজরদারি চালায়, যেন কোথাও পানি জমে না থাকে। বিশেষ করে পাশের কলকাতা শহর ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছে। সেখানে বেশ কয়েক বছর ধরে কলকাতা করপোরেশন সারা বছর ধরেই ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজ করছে। তাদের প্রতিটি ওয়ার্ডে কর্মী আছেন, যাদের মধ্যে একদল প্রচারের কাজ চালায়, আর অন্য দল পানি জমে কি না কোথাও সেটার ওপর নজর রাখে।


এছাড়া শহরের প্রতিটা হাসপাতাল বা পরীক্ষাগারে রোগীদের কী কী রক্ত পরীক্ষা হচ্ছে বা ভাইরাস পাওয়া যাচ্ছে তার প্রতিদিনের হিসাব রাখা হয়, যাতে ডেঙ্গুরোগীর খোঁজ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়- জানান তিনি।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী