শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

বন্যায় ময়মনসিংহে শাকসবজিতে ক্ষতি ১১ কোটি, দাম বেড়েছে বাজারে

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ১৯ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৯ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ জেলায় বন্যায় প্রায় ১১ কোটি টাকার শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ময়মনসিংহের বাজারে আমদানি সরবরাহ কমে গিয়ে শাকসবজির দাম বেড়েছে।


ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, জেলায় বন্যায় ৩৫০ হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত শাকসবজির বাজারমূল্য ১০ কোটি ৭৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।


জেলার ক্ষতিগ্রস্ত উপজেলার হিসাব মতে, বন্যায় ধোবাউড়া উপজেলায় ৩০ হেক্টর, হালুয়াঘাটে ২৫ হেক্টর, ফুলপুরে ৭৫ হেক্টর, গফরগাঁওয়ে ৫০ হেক্টর, মুক্তাগাছায় ৪০ হেক্টর ও সদর উপজেলায় ৫০ হেক্টর জমির শাকসবজি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।



ফুলপুরের কইচাপুরের কৃষক কামাল হোসেন জানান, বন্যায় পানি দীর্ঘদিন অবস্থান করায় ক্ষেতের শাকসবজি পচে নষ্ট হয়ে গেছে। কোনও শাকসবজি অবশিষ্ট নাই। তিনি আরও বলেন, ‘এক একর জমিতে বেগুন, শিম, করল্লার সবজির আবাদ করেছিলাম। এই আবাদ করতে গিয়ে ৫০ হাজার টাকার ওপরে খরচ হয়েছে। ৪০ হাজার টাকা ব্যাংকঋণ নিয়ে সবজির আবাদ করি। ফলন ভালো হওয়ার অবস্থায় ছিল। আর ১৫-২০ দিন পরে ক্ষেত থেকে সবজি উঠানো যেত। কিন্তু হঠাৎ বন্যার পানি এসে পুরো সবজির আবাদ পানিতে তলিয়ে যায়। ১০ দিনের মতো পানিতে ক্ষেত তলিয়ে থাকায় সব সবজি পচে গেছে। এখন ব্যাংকঋণ কীভাবে পরিশোধ হবে আর সামনের দিনে আবাদ কীভাবে করবো, এই নিয়ে রাতে ঘুম আসে না।’


ধোবাউড়ার গোসগাঁও গ্রামের কৃষক সালাম জানান, বন্যার পানিতে এলাকার সব শাকসবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেত থেকে পানি এখনও সম্পূর্ণভাবে নেমে যায়নি। নতুন করে সবজি আবাদের আর সময় নেই। আমন ধানের পাশাপাশি সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। এখন কীভাবে সংসার চলবে আর সামনের দিনে কীভাবে আবাদ করবে কৃষকরা, এই নিয়ে সবাই চিন্তিত। তবে সরকার যদি সহজ শর্তে ব্যাংকঋণের পাশাপাশি আর্থিক সহায়তা দেয় তাহলে কৃষকরা বেঁচে যাবে।



এদিকে ময়মনসিংহ সদরের বোরোর চর এলাকার কৃষক মোতালেব জানান, বন্যার পানি দীর্ঘদিন স্থায়ী থাকায় সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। আর উঁচু জায়গার সবজির ফলন এখনও আসেনি। এ কারণেই বাজারে শাকসবজির অতিরিক্ত দাম। তবে এ বছর সবজির যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে করে বাজারে সবজির দাম খুব একটা কমবে না বলে জানান তিনি।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. নাসরিন আক্তার বানু বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ এবং বাজারমূল্য নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকার সহায়তা পাঠালে কৃষকের মাঝে বিতরণ করা হবে।’


আরও খবর




আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, দৌলতপুর সীমান্তে শূন্যরেখায় ১২ জন

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার নতুন কমিটি : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক

অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার

সাদুল্লাপুরে ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন