
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ই নভেম্বর (রবিবার) বাদ মাগরিব জেলা বিএনপি কার্যালয়ে পঞ্চগড় জেলা ছাত্রদলের অধীনস্থ সকল ইউনিটের নেতাকর্মীদের স্বশরীরে অংশগ্রহণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি তারিকুজ্জামান তারেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কানন, যুগ্ম সম্পাদক মিশু ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম ডাবলু, সদস্য সচিব শামীম ইসলাম এবং মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান ফুরাদসহ জেলা, পৌর ও অধীনস্থ বিভিন্ন ইউনিট ছাত্রদলের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনাকে ধারণ করে শিক্ষা, ঐক্য ও প্রগতির মূলনীতিতে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সংগঠনের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



























