শিরোনাম
কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার মানববন্ধন পোরশায় দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু গোদাগাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে জবরদখল ও নিয়োগ বাণিজ্যের বিস্তর অভিযোগ চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ পূর্বাচলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন আইজিপি খোকসার গড়াই নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ: পরিবারের দাবি এটি গভীর ষড়যন্ত্র
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

চিন্ময় ব্রহ্মচারীর জামিন এবারও নামঞ্জুর"উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ইমতিয়াজ মাহমুদ ইমন, চট্টগ্রাম ব্যুরো :


রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। এবার তার পক্ষে সুপ্রিম কোর্টের ১১ আইনজীবী দাঁড়িয়েছিলেন।


বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন।চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘কোতোয়ালী থানার রাষ্ট্রদ্রোহের মামলায় আসামি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘চিন্ময় দাসের মামলার আজ জামিন শুনানি হয়েছে। আসামিপক্ষে আইনজীবীরা ছিলেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছে। যেহেতু এটি রাষ্ট্রদ্রোহিতার মামলা তাই হয়তো আদালত জামিন দেননি।


আদালত সূত্র জানিয়েছে, চিন্ময় দাসের প্রথম আইনজীবী শুভাশিস শর্মা মামলার আসামি হয়ে বর্তমানে আত্মগোপনে আছেন। আর তার পক্ষে সম্প্রতি শুনানি করতে আসা সিনিয়র আইনজীবী রবিন্দ্র ঘোষ চিকিৎসার জন্য অবস্থান করছেন ঢাকায়। আজ চিন্ময়ের পক্ষে ১১ জন আইনজীবী এসেছিলেন সুপ্রিম কোর্ট থেকে। আইনজীবী ঐক্য পরিষদের পক্ষে এই আইনজীবী দলের নেতৃত্ব দিচ্ছেন ‘সম্মিলিত সনাতনী জাগরণ জোট’র নেতা অ্যাডভোকেট অপূর্বকুমার ভট্টাচার্য।সরেজমিনে দেখা যায়, চিন্ময় দাসের জামিন শুনানি ঘিরে সকাল থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় আদালত চত্বরসহ এর আশপাশের এলাকা। পুলিশের পাশাপাশি র‍্যাব, এবিপিএন, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যদের এসময় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। 


শুনানি শেষে চিন্ময়ের পক্ষে আসা আইনজীবীদের উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন শতাধিক আইনজীবী। তারা দ্রুত একটি মাইক্রোবাসে করে পুলিশি নিরাপত্তায় আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।


এদিকে, ‘উচ্চ আদালতে যাবেন’ জানিয়ে চিন্ময়ের আইনজীবী সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, ‘ওনার (চিন্ময়) বিরুদ্ধে যে সেকশনগুলো দিয়েছে, সেগুলো প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। যে অভিযোগটি আনা হয়েছে জাতীয় পতাকা অবমাননা, এটি জাতীয় পতাকা ছিল না। তাই আমরা আদালতকে বলেছি, এই মামলা চলতে পারে না। আদালত জামিন না মঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে যাবো।’গত ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।


জামিন নামঞ্জুর হবার পর সেদিনই চিন্ময় দাশের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেছিলেন। তবে সেদিন আর শুনানি হয়নি। গত ৩ ডিসেম্বর চিন্ময়ের জামিন শুনানিতে কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় আজ (২ জানুয়ারি) ফের শুনানির দিন ধার্য্য করেন আদালত।


পরবর্তীতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবীন্দ্র ঘোষ ১১ ও ১২ ডিসেম্বর পরপর দুদিন চিন্ময়ের পক্ষে শুনানি এগিয়ে আনাসহ তিন আবেদন করলেও ওকালতনামা জটিলতায় তা হয়নি।


আরও খবর




কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে

শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী

দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার মানববন্ধন

পোরশায় দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী, নমুনা পরীক্ষায় পাঠানোর উদ্যোগ

তালায় বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত, আহত বাবা

মাতামুহুরীর রামপুরে মাদ্রাসা সুপারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ডাকাত ঠেকাতে গিয়ে যুবক আশঙ্কাজনক

রোটারি ক্লাব অব সাতক্ষীরার নতুন রোটাবর্ষের যাত্রা শুরু

উন্নয়নের ছোঁয়ায় বদলাবে জীবন,তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হাতে সরকারি সহায়তা

গোদাগাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে জবরদখল ও নিয়োগ বাণিজ্যের বিস্তর অভিযোগ

চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ

কুমিল্লার বাঙ্গরাসহ নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন

পূর্বাচলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন আইজিপি

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে

শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী

দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার মানববন্ধন

পোরশায় দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী, নমুনা পরীক্ষায় পাঠানোর উদ্যোগ

তালায় বাসচাপায় স্কুল শিক্ষার্থী নিহত, আহত বাবা

মাতামুহুরীর রামপুরে মাদ্রাসা সুপারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ডাকাত ঠেকাতে গিয়ে যুবক আশঙ্কাজনক

রোটারি ক্লাব অব সাতক্ষীরার নতুন রোটাবর্ষের যাত্রা শুরু