শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

চলছে ভোগান্তির খোঁড়াখুঁড়ি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে পড়ে স্থানীয় সরকার প্রশাসন ব্যবস্থাও। ঢাকার দুটিসহ ১১টি সিটি করপোরেশনে নেই মেয়র, নেই কাউন্সিলর। সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে কাজ চলছে সিটি করপোরেশনে। নানা কারণে ভোগান্তির শিকার হচ্ছেন এসব এলাকার জনসাধারণ। বর্তমানে ঢাকার দুই সিটি করপোরেশনের অধিকাংশ রাস্তা কাটার ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সিটি করপোরেশনের প্রকল্প ভাবনা আর ঠিকাদারদের বাণিজ্যিক চিন্তার ফলে এই ভোগান্তি বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা।



প্রসঙ্গত, মেয়র-কাউন্সিলর না থাকায় প্রশাসকের নেতৃত্বে চলছে সিটি করপোরেশন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) হাফ বেলার প্রশাসক থাকলেও দক্ষিণে (ডিএসসিসি) প্রশাসক নেই প্রায় এক মাস; প্রধান নির্বাহীর পদটিও শূন্য। তাছাড়া প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, প্রধান অডিট কর্মকর্তাসহ শীর্ষ পদে কেউ নেই। অনেকটাই অভিভাবকহীনভাবে চলছে ঢাকার দুই সিটি করপোরেশন।


এ দুই সিটি করপোরেশনের উন্নয়নমূলক কাজ বলতে এখন শুধু রাস্তা খোঁড়া চলছে। কোথাও কোথাও ফুটপাত ভেঙে সংস্কার করা হচ্ছে। বছরের এই সময়টা শুষ্ক থাকে। তাই সামান্য খোঁড়াখুঁড়িতেও প্রচণ্ড ধুলো ওড়ে। রাজনৈতিক অস্থিরতা ও জুলাই-আগস্ট আন্দোলনে সরকার পতনের পর পুরোপুরি বন্ধ ছিল সিটি করপোরেশনের কাজ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এবার অন্যান্য বছরের তুলনায় চলতি মাসে রাস্তা খোঁড়ার কাজ বেশি হচ্ছে।


ডিএনসিসি ও ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, অধিকাংশ রাস্তা কেটে ড্রেন নির্মাণ করা হচ্ছে। কোথাও ফুটপাত ভেঙে ফেলা হয়েছে। বিশেষ করে উত্তর সিটি করপোরেশনের মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, কাজীপাড়া, শেওড়াপাড়াসহ অধিকাংশ এলাকার রাস্তা কাটা হয়েছে।


শীতের সময় রাস্তা খোঁড়ায় ধুলো হচ্ছে, ভোগান্তি হচ্ছে নগরবাসীর। বাড়ছে কাশি, অ্যাজমা ইত্যাদি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৬নং রোডের বাসিন্দা রিপন বকস আমাদের সময়কে বলেন, ১৫ দিন আগে নবোদয় কাঁচাবাজার এলাকার প্রধান সড়ক কেটে ফেলে রেখেছে। এছাড়া আশপাশের বহু রাস্তা কেটেছে। ঘর থেকে বের হতে পারছি না। এত ধুলো, মাস্ক পরেও রেহাই পাওয়া যাচ্ছে না। অন্য বছরে এই


সময়ে এত খোঁড়াখুঁড়ি হয় না। এবার যে হারে রাস্তা কাটা হয়েছে তা কবে শেষ হবে তাও জানা নেই।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, প্রয়োজনের তাগিদেই কাটা হচ্ছে। এখন কাজ করতে না পারলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় সমস্যা হবে। উন্নয়ন কাজের জন্য নগরবাসীকে একটু ধৈর্য ধরতে হবে।


সিটি করপোরেশনের উন্নয়ন কাজ ও নাগরিক ভোগান্তি নিয়ে বিআইপি প্রেসিডেন্ট নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান  বলেন, কোন সময় কোন কাজ করতে হবে সেটি ঠিক করতে না পারলে ভোগান্তি কমবে না। বর্ষা আর শীতের মাঝামাঝি সময়টা হচ্ছে রাস্তার উন্নয়ন কাজ করার উপযুক্ত সময়। কিন্তু সিটি করপোরেশনের কর্মকর্তাদের মাথায় থাকে প্রকল্প আর ঠিকাদারের মাথায় বাণিজ্য। প্রকল্প আর বাণিজ্যের চাপাচাপিতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। ঢাকা বায়ুদূষণে রেকর্ড করেছে। সরকারের উচিত বর্ষা মৌসুমে পুরোপুরি কাজ বন্ধ রাখা। নগরায়ণের বিষয়টি কোনো সরকার কখনই পরিকল্পনা করে না। গুরুত্বও দেয় না। তাই ভোগান্তিও যায় না।


তবে নগর পরিকল্পনাবিদদের কথার সাথে একমত নন ডিএসসিসির প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, শুষ্ক মৌসুম হচ্ছে কাজ করার পিকটাইম। বর্ষায় পরিকল্পনা করি শুষ্ক মৌসুমে কাজ করি। অনেক সময় কার্যাদেশ পাওয়ার পরও ঠিকাদার কাজ শুরু করতে সময় নেয়, এজন্য একটু পরে শুরু হয়। তবে যখনই শুরু হোক আমাদের টার্গেট বর্ষার আগেই কাজ শেষ করা।


জানা গেছে, অধিকাংশ ওয়ার্ডেই এই মুহূর্তে ড্রেনেজ সংস্কার ও পরিষ্কারের কাজ চলছে। অনেক জায়গায় রাস্তা প্রশস্ত করার কাজও চলছে। সিটি করপোরেশনের কাজের পাশাপাশি অন্যান্য সেবা সংস্থাও রাস্তা খুঁড়ে কাজ করছে। গতকাল থেকে গুলশান-২ এলাকায় মেট্রোরেলের জন্য সেবা সংস্থার সঞ্চালন লাইন অপসারণের কাজ শুরু হয়েছে। এদিকে ডিএসসিসির হলি ফ্যামিলি হাসপাতালের সামনের সড়ক কেটে ড্রেনেজ সংস্কারের কাজ করতে দেখা গেছে। এতে উত্তর সিটি থেকে দক্ষিণগামী নগরবাসীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।


পুরান ঢাকার বংশাল নয়াবাজার এলাকায় ৭ থেকে ৮ মাস ধরে রাস্তা কেটে রেখেছে নগর কর্তৃপক্ষ। নয়াবাজারের বাসিন্দা মো. চঞ্চল আমাদের সময়কে বলেন, মাঝে একবার বৃষ্টি হওয়ার পর পানি জমেছিল। রাস্তা কাটার কারণে দুর্ভোগ বেড়েছে। মশার উপদ্রবও বেড়েছে। পেরেশানিতে আছি আমরা। এখন তো মেয়র নাই, কাউন্সিলর নাই- কাকে বলব। কর্মকর্তারা অফিস করেন, তারা তো মানুষের কষ্টের কথা বুঝবে না। 


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী