শিরোনাম
শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট করিমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ জনতার হাতে আটক -১ লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাহুড়া দারুল আরকাম মাদ্রাসা কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সংস্কার হচ্ছে রেলপথ,নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
শনিবার ০৭ নভেম্বর ২০২৬
শনিবার ০৭ নভেম্বর ২০২৬

চড়া দামেও মিলছে না আলু বীজ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৪ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৪ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আব্দুল গফুর, নন্দীগ্রাম (বগুড়া)


বগুড়ার নন্দীগ্রামে চড়া দামেও মিলছে না আলু বীজ। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। শস্যভান্ডার খ্যাত নন্দীগ্রাম উপজেলার কৃষকরা আমন ধান কেটেই ব্যস্ত হয়ে পড়ে রবি শস্য চাষে। তাই এসময় নন্দীগ্রামে উপজেলায় আলু চাষের জন্য ফসলি জমি প্রস্তুত করার কাজ চলছে। এজন্য কৃষকদের আলু বীজের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু চড়া দামেও এখন মিলছে না আলু বীজ। একারণে আলু চাষের প্রস্তুতি নিয়েও হতাশ নন্দীগ্রাম উপজেলার কৃষকরা।


জানা গেছে, বিএডিসি অনুমোদিত ৩০জন ডিলার থাকলেও তাদের সিন্ডিকেটের কারণে দেখা দিয়েছে আলু বীজ সঙ্কট। যেকারণে চড়া দামেও মিলছে না আলু বীজ। এবছর আলু চাষ বৃদ্ধি হবার সম্ভাবনার সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে আলু বীজ বিক্রি করে বলে অভিযোগ উঠেছে। এঅবস্থায় আলুর উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার নন্দীগ্রাম উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে। ধান কাটার পরই আবহাওয়া অনুকূূল থাকায় কৃষকরা আলু চাষের প্রস্তুতি নিয়েছে। কিন্তু মৌসুমের শুরুতেই আলু বীজ সঙ্কটে পড়েছে কৃষকরা।


এই উপজেলায় ৩০জন বিএডিসি ডিলার থাকলেও তাদের তৈরি করা কৃত্রিম সঙ্কটের কারণে কার্ডিনাল ও ডায়মন্ডসহ কোনো জাতের আলু বীজ অধিক টাকায়ও মিলছে না। গোপন সুত্রে জানা যায়, ডিলাররা আলু বীজ উত্তোলন করে অধিক দামে অন্য উপজেলাগুলোতে বিক্রয় করেছে। আর এতেই নন্দীগ্রাম উপজেলার কৃষকরা ডিলারদের কাছে আলু বীজ নিতে গেলে বীজ নেই বলে তারা জানিয়ে দিচ্ছে। বিশ্বস্ত সুত্রে জানা যায়, আলু বীজ নেই বললেও কোনো কৃষক প্রতি ৪০ কেজির বস্তা ৫ হাজারের বেশি টাকা দাম দিতে চাইলে অসাধু ডিলাররা তাকে রাতের আধারে আলু বীজ পৌঁছে দিচ্ছে।


বিএডিসির নির্ধারিত মূল্য তোয়াক্কা না করে আলু বীজ সঙ্কট সৃষ্টি করে অসাধু ডিলাররা এভাবেই কৃষকদের ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আবার কোনো কোনো কৃষক অগ্রিম টাকা দিয়েও বীজ পাচ্ছে না। অথচ ডিলারদের কাছে ‘এ’ গ্রেড আলু বীজ প্রতিমণ ৩ হাজার টাকা ও ‘বি’ গ্রেড আলু বীজ প্রতিমণ ২-৩ হাজার টাকায় বিক্রি করার কথা থাকলেও সেই দরে বিক্রি হচ্ছে না। এদিকে কৃষকরা বিএডিসি আলু বীজ না পেয়ে ব্র্যাকের আলু বীজের দিকে ঝুঁকে পড়েছে। ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে ব্র্যাকের ডিলাররা নির্ধারিত মূল্যের চাইতে অধিকমূল্যে আলু বীজ বিক্রয় করে অধিক লাভের অংক গুণছে। এবিষয়ে ব্র্যাকের একজন ডিলারের সাথে কথা বললে তিনি জানান, আমি মাত্র ১৫ টন ব্র্যাকের। আলু বীজ বরাদ্দ পেয়েছি। এই পরিমাণ আলু কয়জনকে দিবো? তা নিয়ে এখন চিন্তাই আছি। বিএডিসির ডিলার কোরবান আলীর সাথে কথা বললে তিনি জানান, কৃষকরা বিএডিসির আলু বীজ নিতে চায় না তাই উত্তোলন করিনি। নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বৃষ্টি না হওয়ায় এবার আলু চাষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই আলু বীজ নিতে ডিলারদের কাছে কৃষকদের ভিড় জমেছে। কিন্তু আলু বীজ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে।


এবিষয়ে নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সাথে কথা বললে তিনি বলেন, আলু বীজ সঙ্কট নেই, তবুও যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার

অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর