শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ঢাকার ‘অভিভাবকহীন’ দুই সিটির উন্নয়ন কাজে স্থবিরতা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলরসহ শীর্ষ পদে থাকা অনেক দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী আত্মগোপনে চলে যান। এতে করে নগরের স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হয়। নগরের সেবা অব্যাহত রাখতে তড়িঘড়ি করে সিটি করপোরেশনে মেয়রের স্থলে বসানো হয় প্রশাসক। অন্যদিকে কাউন্সিলরদের স্থলে দায়িত্ব পান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।


মেয়র কাউন্সিলরদের শূন্যস্থান পূরণের ফলে নগরের স্বাভাবিক কার্যক্রমে কিছুটা গতিশীলতা ফিরলেও উন্নয়নমূলক কার্যক্রম এখনও থমকে আছে। গত বছরে দুই সিটি করপোরেশনের নেওয়া উন্নয়নমূলক বেশিরভাগ কাজই এখন থমকে আছে নানা কারণে। কী কারণে থমকে আছে, কবে থেকে সেসব উন্নয়নমূলক কাজ চালু হবে; তা জানানোর মতো দায়িত্বশীল কর্মকর্তাও নেই ঢাকার দুই সিটি করপোরেশনে।


খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সাত গুরুত্বপূর্ণ দফতরের প্রধান নেই। অন্যদিকে উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) প্রধান নির্বাহীসহ দুটি দফতরের প্রধান নেই। ফলে দায়িত্বশীলদের অভাবে থমকে আছে দুই সিটি করপোরেশনের নানান উন্নয়নমূলক ও স্বাভাবিক কার্যক্রম।


নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির শীর্ষ পদে থাকা একজন কর্মকর্তা  বলেন, প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা না থাকায় অনেক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। কবে নাগাদ শীর্ষ এই দুটি পদ পূরণ হবে তাও জানা নেই। তাছাড়া কাজ জানাশোনা ছাড়া হুট করে আমলাদের থেকে একজনকেই বসিয়ে দিলেই তো আর কাজে গতিশীলতা ফিরবে না। এর জন্য এইসব বিষয়ে অভিজ্ঞ কেউ নিয়োগ পেলেই বরং সবার জন্য সুবিধা।


এই কর্মকর্তা আরও বলেন, ‘আগে সিটি করপোরেশনের যেকোনও কর্মকাণ্ড বা নগরীর সুবিধা-অসুবিধা সমাধানের জন্য মেয়র-কাউন্সিলরসহ আমরা যারা বিভিন্ন দফতরের দায়িত্বে থাকতাম, তাদের নিয়ে আলোচনা করা হতো। সবাই সবার মতামত ব্যক্ত করতো। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। ফলে অনেক উন্নয়নমূলক কাজ থেমে আছে। তাছাড়া যে-সকল চলমান উন্নয়নমূলক কাজ সরকার পতনের পর থেমে গেছে সেখানে আবার নতুন করে দরপত্র নির্ধারণ করে ঠিকাদারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’


ডিএসসিসি সূত্র জানায়, ডিএসসিসি প্রশাসক পদে থাকা নজরুল ইসলাম গত ৬ জানুয়ারি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে পদোন্নতি পান। তিনি চলে যাওয়ার পর এখন পর্যন্ত এই পদে কাউকে পদায়ন করা হয়নি। ফলে দুই সপ্তাহের বেশি ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক পদে খালি। অন্যদিকে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান গত ২৪ ডিসেম্বর অবসরে যান। তার এক সপ্তাহের মাথায় অর্থাৎ ৩১ ডিসেম্বর ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাও অবসরে গেছেন।


এছাড়া প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, প্রধান অডিট কর্মকর্তা ও প্রশাসকের পিএস বদলিজনিত কারণে সিটি করপোরেশন ত্যাগ করেন। এরপর নতুন করে এখন পর্যন্ত নতুন কাউকে এই পদে নিয়োগ দেওয়া হয়নি।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম ৩১ ডিসেম্বর অবসরে যান। এরপর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেখানে কাউকে পদায়ন করা হয়নি। এছাড়াও ডিএনসিসির প্রধান নিরীক্ষা কর্মকর্তা ও আইন কর্মকর্তার পদ শূন্য রয়েছে।


এদিকে জনপ্রতিনিধি না থাকায় করপোরেশনে চেইন অব কমান্ড ভেঙে গেছে বলে জানান দুই সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা ও প্রকৌশলী। ডিএসসিসির প্রকৌশলী বিভাগের একজন কর্মকর্তা বলেন, মেয়র-কাউন্সিলরদের অভাব আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাইরে থেকে লোকজন এসে যাকে যেভাবে পারছে, টেন্ডারের জন্য ধমক দিচ্ছে। সিটি করপোরেশনের কর্মচারীর সামনেই কর্মকর্তাদের ধমক দিয়ে যাচ্ছে বহিরাগতরা।


গুরুত্বপূর্ণ সাত পদ শূন্য থাকা এবং সার্বিক কার্যক্রমের বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া  বলেন, আমাদের রুটিন কাজ চলমান আছে। তবে গুরুত্বপূর্ণ পদগুলো খালি থাকায় কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে দ্রুত এসব পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।


ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেন, পদগুলো খালি থাকায় বাড়তি সময় নিয়ে কাজ করতে হচ্ছে। মন্ত্রণালয়ে এসব পদে দ্রুত পদায়নের জন্য চিঠি দেওয়া হয়েছে।


কবে নাগাদ সিটি করপোরেশনের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হবে, এমন প্রশ্নের জবাব জানতে স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেইল করা হলেও তার কোনও জবাব মেলেনি। তবে এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিন বলেন, সিটি করপোরেশনের শূন্য পদে পদায়নের কাজ চলছে। গুরুত্বপূর্ণ এসব পদ যাচাই-বাছাই করতে হচ্ছে। তাই কিছুটা সময় লাগছে। দ্রুত সময়ের মধ্যে এসব পদে পদায়ন করার চেষ্টা চলছে বলে জানান তিনি।


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী