শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ঢাকাসহ আশপাশের হাসপাতালগুলোয় বেড়েছে দগ্ধ রোগীর সংখ্যা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

শীত মৌসুমে ঢাকাসহ আশপাশের হাসপাতালগুলোতে বেড়েছে দগ্ধ রোগীর সংখ্যা। জেলা হাসপাতালে দগ্ধ রোগীরা পর্যাপ্ত সেবা না পেয়ে ছুটছেন শহরে। যথাযথ চিকিৎসার অভাব ও দেরিতে হাসপাতালে আসায় বাড়ে মৃত্যুঝুঁকি।


কুয়াশার চাদরে মোড়া এই জনপদ। শীত উপেক্ষা করে কৃষকের কর্মযজ্ঞ যেন নিত্যদিনের। তবে এবছর ঠান্ডা তুলনামূলক কম থাকলেও বয়স যেন তা মানতে নারাজ। যেখানে শিশু আর বৃদ্ধরা থাকে সবচেয়ে বিপাকে।


গ্রাম-মফস্বলে খড়কুটা দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের উপায় বেশ পুরনো। শীতের তীব্রতা অনুযায়ী সকাল কিংবা সন্ধ্যার পর এ আয়োজন চলে প্রায় প্রতিটি পাড়া-মহল্লায়। তবে এ আগুন যতটা উষ্ণতা দেয় তা চেয়েও বেশি উদ্বেগ বাড়ায়। কেননা এমন আগুন পোহাতে গিয়ে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও পুড়ছে শরীর, ঝলসে যাচ্ছে ভবিষ্যৎ।


শীত মৌসুমে ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর সদর হাসপাতালে দগ্ধ রোগী বেড়েছে দ্বিগুণ। তবে হাসপাতালটিতে বার্ন ইউনিট না থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।


শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ড. মো. নাফিস মজিদ বলেন, 'পাঁচ থেকে দশ শতাংশ পোড়ার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম করা কষ্ট হয়ে যায় তাদেরকে আমরা ভর্তি রাখি। কিন্তু কিছু জটিল রোগী থাকে যাদেরকে আমরা রেফার করে দিই।'


উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্নে আসা চার বছরের হুমায়রা। হাত-পায়ের স্তব্ধতা, শরীরের জড়তা আর অবুঝ চাহনি যেন বলে দিচ্ছে শরীর নয় পুড়েছে তার দূরন্তপনা।


হুমায়রা পা থেকে বুক পর্যন্ত ব্যান্ডেজে মোড়ানো শরীর নিয়ে শুয়ে আছে হাসপাতালের শয্যায়। গোসলের জন্য গরম করে রাখা পানিতে পড়ে পুড়ে যায় হাত, পা পিঠের অংশ।


হুমায়রার বাবা বলেন, 'গরম পানির বোল ছিল, ব্রাশ করতে গিয়ে সেই পানিতে বসে গিয়েছিল। তখন উঠার চেষ্টা করার সময় হাত দুইটাও পানিতে ঢুকে গিয়েছিল। প্রায় ১৮ শতাংশ ইনজুরি হয়েছে।'


গরম দুধ মুখে পড়ে বরিশাল থেকে আসা ১৫ মাসের শিশু ফাতিহা, চার বছরের ইউসুফ কিংবা রাজধানীর মাতুআইলের আরোয়া, অধিকাংশেরই গল্প হুমায়রার মতো।


ফাতিহার মা বলেন, 'দুধ জাল করে টেবিলের উপর রেখেছিলাম, আসতে আসতে ও দুধ কাত করে ফেলে দিয়েছে।'


শিশু থেকে তরুণ কিংবা বৃদ্ধ, কেউ গোসলের গরম পানিতে আহত, কেউ আগুন পোহাতে গিয়ে দগ্ধ, আবার কেউ গরম দুধ, ডাল, ভাতের মাড় বা এ জাতীয় জিনিসে পুড়ে দগ্ধ। অনেকে গ্যাস সিলিন্ডার, বিদ্যুৎস্পৃষ্টসহ অন্য আগুনে দগ্ধ হয়েছেন। যাদের বেশিরভাগই ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত পোড়া। ৩০ থেকে ৭০ শতাংশ পুড়ে যাওয়া রোগীও ভর্তি আছেন।


জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম বলেন, 'এ সময়ে অন্য প্লাস্টিক সার্জারির রোগীদের আমরা আসলে ভর্তি নিতে পারি না। কারণ বার্ন এত বাড়ে। পুরুষ রোগীর তুলনায় এই সময়ে শিশুদের সংখ্যা বেশি থাকে, নারীদের সংখ্যা বেশি থাকে। এবং বয়স্কদের সংখ্যাও বেশি থাকে।'


জাতীয় বার্নে গেল বছর জরুরি বিভাগে সেবা নিয়েছেন ১৬ হাজার ৬২৩ জন পোড়া রোগী, এর মধ্যে গুরুতর ছয় হাজার ২৪১ জন। আর মৃত্যু হয়েছে এক হাজার ১৮৯ জন। তবে এই ডিসেম্বরে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ১৫৯ জন। পোড়া রোগী ভর্তির দিকে থেকে জানুয়ারি মাস শীর্ষে রয়েছে। এছাড়া নতুন বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত বহির্বিভাগে ছয় হাজার ৫৪৩ জন, জরুরিতে এক হাজার রোগী সেবা নিয়েছেন। আর ভর্তি হয়েছেন ৪৯৮ জন দগ্ধ রোগী। যার মধ্যে মারা গেছেন ৮৯ জন।


জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মো. মাফরুল ইসলাম বলেন, 'এডাল্ড একটা মানুষের ১৫ ভাগের বেশি পুড়লে অবশ্যই তাকে স্যালাইন পুশ করতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে আরও কম। তাদের ১০ ভাগের বেশি পুড়লেই স্যালাইন পুশ করতে হবে। এবং প্রথম ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ সময়। ওই সময়ের মধ্যে না করলে বাচ্চার যে ইলেকট্রোলাইজ ইমব্যালেনজড হয়ে যায়, এটা কিন্তু রিকভার করা অনেক টাফ হয়ে যায়।'


উপজেলা ও জেলা হাসপাতালে পোড়া রোগীদের সঠিক চিকিৎসা না থাকায় ৫০ ভাগ রোগীই দুর্ঘটনার প্রথম ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হতে ব্যর্থ হন। এতে শারীরিক ও আর্থিক ক্ষতির পাশাপাশি পঙ্গুত্ব ও মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় বলে জানান চিকিৎসকরা। 



আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী