শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো, দুশ্চিন্তায় কৃষক

প্রকাশিত:শনিবার ০৭ মার্চ ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৭ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ ভরা সেচ মৌসুমে দিনাজপুরে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম রাবার ড্যামটি অকেজো হয়ে পড়ে আছে। রাবারের একটি অংশ ফুটো হয়ে যাওয়ায় নদীর পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। ফলে চরম সেচ সংকটে পড়েছেন এই ড্যামের ওপর নির্ভরশীল কয়েক হাজার কৃষক। তবে কৃষকদের দুর্দশার কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে এটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।
দিনাজপুরের মোহনপুর আত্রাই নদীর ওপর নির্মিত দেশের অন্যতম বড় রাবারড্যাম এটি। রাবার ফুটো হয়ে যাওয়ায় পানি ধরে রাখতে না পারায় সেচ সংকটে পড়েছেন কৃষকরা।
দিনাজপুরের সদর ও চিরিরবন্দর উপজেলার সীমানায় মোহনপুরে আত্রাই নদীর ওপর এই রাবার ড্যামটির অবস্থান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধানে ১৩৫ মিটার দৈর্ঘ্যের এই রাবারড্যাম চালুর পর থেকে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ৮০টি গ্রামের ৫ লাখ মানুষ উপকৃত হয়ে আসছিলেন। খরা মৌসুমে রাবারড্যামের রাবার ফুলিয়ে আত্রাই নদীর পানি ধরে রাখা হতো।
গত তিন বছর ধরে রাবারড্যামটির দুটি স্থানে প্রায় ৪ ফুট জায়গা জুড়ে রাবার ফুটো হয়ে আছে। ফলে পানি ধরে রাখতে না পেরে শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়ছেন কৃষকরা। কর্তৃপক্ষ কয়েকবার মেরামত করলেও তা কোনো কাজে আসেনি। বর্তমানে চলছে ভরা বোরো মৌসুম। হালচাষ থেকে শুরু করে চারা রোপণের কাজ চললেও নদী থেকে সেচের পানি না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।
চিরিরবন্দর উপজেলার ভাবকী গ্রামের কৃষক আজিজার রহমান জানান, তিনি আড়াই বিঘা জমিতে বোরো আবাদের প্রস্তুতি নিয়েছেন। প্রতি বছর আত্রাই নদীর আটকানো পানি দিয়েই তিনি আবাদ করেন। কিন্তু এবার রাবারড্যাম নষ্ট থাকায় নদীতে পানি নেই। পানির অভাবে জমি প্রস্তুত ও ধান রোপণ করতে পারছেন না তিনি।
মোহনপুর এলাকার কৃষক সাহের আলী বলেন, ‘গত ৩-৪ বছর ধরেই এই অবস্থা। পানি ধরে রাখতে না পারায় বেশি দাম দিয়ে শ্যালো মেশিন বসিয়ে সেচের পানি নিতে হচ্ছে।’
বর্তমানে চীন থেকে নতুন রাবার এনে তা প্রতিস্থাপনের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘প্রাইম ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন’। প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান আকবর আলী জানান, প্রাকৃতিক দুর্যোগ না হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।
কোম্পানির কর্মকর্তা ইমাম হোসেন বলেন, ‘রাবারগুলো বিভিন্ন কারণে ফুটো হয়ে যাওয়ায় পানি ধরে রাখতে পারছে না। তাই চীন থেকে রাবার এনে প্রতিস্থাপন করা হচ্ছে। মানসম্মত কাজের জন্য আমাদের সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
রাবারড্যাম নষ্ট থাকার বিষয়টি স্বীকার করেছেন এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী রিশাদ জামান। তিনি বলেন, ‘এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ অঞ্চলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। তবে গত ৩ বছর যাবত রাবার ফুটো হয়ে যাওয়ায় কৃষকদের কাঙ্ক্ষিত সেবা দেয়া যাচ্ছে না। এলজিইডি দ্রুত দরপত্র আহ্বান করে রাবার প্রতিস্থাপনের কাজ শুরু করেছে। আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ হবে।’
এলজিইডির তথ্যানুযায়ী, কৃষিনির্ভর দিনাজপুরে সেচ সংকট কাটাতে ১৬ কোটি টাকা ব্যয়ে এই রাবার ড্যাম নির্মাণ করে সরকার। কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে নির্মিত এই স্থাপনাটি দেশের বৃহত্তম রাবারড্যাম হিসেবে পরিচিত থাকলেও চাঁপাই নবাবগঞ্জের মহানন্দায় অবস্থিত দেশের বৃহত্তম রাবার ড্যাম নির্মাণের পর তা দ্বিতীয় অবস্থানে চলে আসে।


আরও খবর




অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ