শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬
আরো নাজুক হয়ে উঠছে অপরাধপ্রবণ রাজধানীর নিরাপত্তা

একের পর এক ছিনতাই, চলাচলে ভয়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ২২ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image
বাড়ছে ছিনতাই, অনিরাপদ অলিগলিও,রাতের টহল-চেকপোস্টে গা-ছাড়া ভাব,টার্গেট বাস রেল নৌ টার্মিনাল,ছিনতাই বেশি, মামলা কম, উদ্ধারও কম,কাজে আসছে না ডিএমপির উদ্যোগ

রাত যত গভীর হয়, রাজধানীর সড়কে কমতে থাকে যানবাহন। এই সুযোগে বেপরোয়া হয়ে ওঠে ছিনতাইকারীরা। তারা মোটরবাইক ও প্রাইভেট কার নিয়ে দাপিয়ে বেড়ায় শহরের বিভিন্ন সড়ক-অলিগলি। এ সময় তাদের শিকার হয় রিকশাযাত্রী বা পথচারীরা। কখনও অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেয় টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী। আবার কখনও ছোঁ মেরে নিয়ে যায় ব্যাগ। এমন কর্মকাণ্ড চলে ভোর অবধি। তারপর আলো ফোটার সঙ্গে সঙ্গে আড়ালে চলে যায় তারা।


রাতভর ছিনতাইয়ের ‘মহোৎসব’ ঠেকাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসে মাসে বৈঠক আর ছিনতাই দমনে নানা কৌশল নিয়ে আলোচনা হলেও ছিনতাই কমছে না বরঙ বেড়েই চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সামন্য বাড়লেও ছিনতাই আতঙ্কে রাজধানীর প্রবেশ মুখগুলো। বিভিন্ন হাউজিং এলাকায় জবুথবু বাসিন্দারা কেউ কেউ পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনা ভিন্নখাতে নেয়ার অভিযোগ করলেও পুলিশ বলছে- জিরো টলারেন্স নীতিতে চলছে অপরাধ দমন। আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে আটক।


আগে থেকেই অপরাধ প্রবণ রাজধানীর বিভিন্ন এলাকায়, নিরাপত্তা আরো নাজুক হয়ে পড়ে আগস্টের পর। আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় হলেও আতঙ্ক কাটছেনা জনমনে। ভয়ে জবুথবু বাসিন্দারা।


এক ভুক্তভোগী দাবি করেন ছিনতাইয়ের শিকার হয়ে থানায় গেলেও পুলিশের পরামর্শে ফোন হারিয়ে যাওয়ার সাধারণ ডায়েরি করেছেন শেষমেশ। ফোন ‍উদ্ধারের কোন তৎপরাতাও দেখা যায় না তাদের ভিতর।


সাধারণ পথচারী থেকে রিকশাচালক কিংবা ব্যবসা প্রতিষ্ঠান রেহাই পাচ্ছেনা ছিনতাই ও কিশোর গ্যাং দৌরাত্ম্যে।


ভুক্তভোগীদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সদরঘাট থেকে গাবতলি বেড়িবাঁধ, রায়ের বাজার, মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকা, উত্তরা, সায়দাবাদসহ ঢাকার প্রবেশ মুখগুলোতে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। সন্ধ্যা নামার পর অনিরাপদ হয়ে পড়ে অলিগলিও।


ছিনতাইসহ সব রকম অপরাধ দমনে পুলিশের তৎপরতা বেড়েছে কয়েকগুণ। মামলাও রুজু হয়েছে বেশি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগস্টে সন্ত্রাসীদের অনেক নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও নতুন করে তালিকা তৈরি হচ্ছে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে চলছে পুলিশ। অভিযোগের বাইরেও নিয়মিত পুলিশি অভিযানে আটক বেড়েছে।


মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, ‘অপরাধীদের যে তালিকা ছিল সেগুলো তো পুড়ে গেছে। ৫ আগস্ট থানা পুড়িয়ে দেয়া হয়েছে, লুটপাট করা হয়েছে কিছুই নেই। আমরা পরবর্তীতে অপরাধীদের তালিকা সংগ্রহ করেছি। আমাদের ডাটাবেজ আছে। আমরা তাদের গ্রেপ্তারে সচেষ্ট আছি।’


শুধু ডিসেম্বরেই ডিএমপিতে ৫৬৪ ছিনতাইকারী আটক করা হয়। এসব মামলার সাজা নিশ্চিতে মামলা হচ্ছে দ্রুত বিচার আইনে।


ডিএমপির মুখপাত্র জানানা ৫০ টি থানার পাশাপাশি অপরাধ দমনে ঢাকার ৫২ টি পুলিশ ফাঁড়িও পুরোপুরি সক্রিয়। কোনো পুলিশ অভিযোগ গ্রহণ করতে না চাইলে বা ভিন্নখাতে নিতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথাও জানান তিনি।


ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘চেকপোস্ট স্থাপন করা, টহল কার্যক্রম বাড়ানো, গোয়েন্দা নজরদারি বাড়ানো এসব আমরা প্রতিনিয়ত করছি। এর বাইরে কোনো ঘটনা ঘটলে এর সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় নিয়ে আসা। যদি কেউ থানায় গিয়ে যথাযথ সেবা না পান তাহলে যেসব জোনাল ডিসি অফিস আছে সেখানে অবহিত করার সুযোগ রয়েছে।’


পুলিশ জানায় ঢাকার ছিনতাইকারীদের অধিকাংশই ভাসমান জনগোষ্ঠীর। এদের পুনর্বাসন ছাড়া অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। 


আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী