শিরোনাম
চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ পূর্বাচলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন আইজিপি খোকসার গড়াই নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ: পরিবারের দাবি এটি গভীর ষড়যন্ত্র চরফ্যাশনে ট্রলির ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত, মরদেহ কাঁধে সহপাঠীদের প্রতিবাদ লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ,সার ও বৃক্ষের চারা বিতরণ রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

ফুলকপি চাষ করে কৃষকের মাথায় হাত

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

কৃষকরা ফুলকপি চাষবাদ করেছে অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু এখন উৎপাদন খরচই মিটছে না। ফলে লোকসানের শঙ্কা আর ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় দিন যাচ্ছে লালমনিরহাটের কৃষকদের।


জানা গেছে, স্বল্প খরচে বেশি মুনাফা পাওয়ার স্বপ্ন নিয়ে রোপণ করা ফুলকপি এবার লোকসানে ফেলেছে চাষিদের। শীতের সবজি হিসেবে প্রথম দিকে বাজারে চাহিদা থাকায় মুনাফা ভালো পেলেও দিন দিন ফুলকপির বাজারে দরপতন ঘটছে। ফলে পারিশ্রমিক তো দূরের কথা, উৎপাদন খরচও জুটছে না চাষিদের। উৎপাদন খরচের প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে চাষিদের ফসল। যার কারণে ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায়ও পড়েছেন তিস্তা ধরলা নদী বেষ্টিত জেলা লালমনিরহাটের কৃষকরা।



কৃষকরা বলছেন, প্রতি বছর শীতকালীন সবজি হিসেবে ফুলকপি ও বাঁধাকপির চাহিদা থাকে। চাহিদা থাকায় দামও ভালো পান তারা। লাভের আশায় চলতি মৌসুমেও অনেকেই ফুলকপি ও বাঁধা কপির চাষাবাদ করেছেন। কিন্তু এ বছর নানান জাতের সবজিতে বাজার ভরে যাওয়ায় উৎপাদন ভালো হলেও মুনাফার অংক শূন্যের ঘরে। প্রতিটি কপির উৎপাদন খরচ পড়ে ৮/১০ টাকা। সেখানে বর্তমান বাজারে চাষিদের ক্ষেতে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৫/৬ টাকা দামে। ফলে উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। এছাড়া চাষিদের পারিশ্রমিকও প্রায় শূন্য। যারা ঋণ নিয়ে চাষাবাদ করেছেন তারা তা কীভাবে শোধ করবেন তা নিয়ে পড়েছেন দুর্ভাবনায়।


লালমনিরহাটের কমলাবাড়ি সবজি গ্রাম নামে খ্যাত। সেখানেও কপির চাষ করেছেন চাষিরা। এছাড়া সদর উপজেলার মোগলহাট এলাকায়ও প্রচুর চাষাবাদ হয় ফুলকপি ও বাঁধাকপির। এ জেলার চাহিদা মিটিয়ে লালমনিরহাটের চাষিদের উৎপাদিত ফুলকপি রাজধানী ঢাকাসহ সারা দেশের পাইকারি বাজারে বিক্রি হয়। জেলার চাষিরা ক্ষেতেই এসব ফসল বিক্রি করেন পাইকারদের কাছে। তারা ট্রাক বোঝাই করে ঢাকায় নিয়ে বিক্রি করেন।


বড় কমলাবাড়ির চাষি আসাদ মিয়া বলেন, ২৭ শতাংশ জমিতে ফুলকপির চাষ করেছি। এ জমিতে রোপণ করা ৫ হাজার চারায় উৎপাদন খরচ পড়েছে প্রতি পিস ৮/১০ টাকা। এখন ফুলকপির দাম প্রতি পিস ক্ষেতে বিক্রি করতে হচ্ছে ৫/৬ টাকা দামে। এটা এমন ফসল, পরিপক্ক হলে আর ক্ষেতে রাখা যায় না। রাখলে ক্ষেতেই নষ্ট হয়। উৎপাদন খরচই পাচ্ছি না। এর ওপর ঋণের বোঝা রয়েছে। ঋণ পরিশোধ করব কী দিয়ে, আবার পরিবারের খরচসহ আগামীতে ফসল উৎপাদনের টাকাও রইল না। বেশি দামে বীজ-সার কিনে কম দামে ফসল বিক্রি করলে তো মূলধন হারিয়ে যাচ্ছে।


একই গ্রামের প্রান্তিক চাষি নুর নবী বলেন, মাত্র ১৪ শতাংশ জমি তাতে ফুলকপির চাষ করেছি। স্বপ্ন ছিল এর মুনাফা দিয়ে পরে আলু ও মরিচ চাষ করব। কিন্তু ফসল বিক্রি করে দেড় হাজার টাকা লোকসান। পারিশ্রমিক তো নেই। এখন আলু বা মরিচের চাষাবাদ কেমনে করব জানি না। পরিবারের খরচই বা মিটাব কী দিয়ে। গরিব কৃষকের মরণ চার দিকে। চাষাবাদ না করলে না খেয়ে মরতে হয়, করলে আবার লোকসান গুনতে হয়।


লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইফুল আরেফিন বলেন, জেলার পাঁচটি উপজেলায় চলতি মৌসুমে প্রায় সাড়ে ছয় হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির আবাদ হয়েছে। বর্তমান বাজারে সব ধরনের সবজির যোগান হওয়ায় দাম কমে এসেছে। ফুলকপি ও বাঁধাকপিই শুধু নয়, সব ধরনের সবজির দাম কমেছে। 


আরও খবর




চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ

কুমিল্লার বাঙ্গরাসহ নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন

পূর্বাচলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন আইজিপি

লাকসামে গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার !

খোকসার গড়াই নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ: পরিবারের দাবি এটি গভীর ষড়যন্ত্র

চরফ্যাশনে ট্রলির ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত, মরদেহ কাঁধে সহপাঠীদের প্রতিবাদ

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ,সার ও বৃক্ষের চারা বিতরণ

রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার

পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

মানুষের আবেগের জয়, অবশেষে অনুমোদন পেল ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা

জালকু‌ড়ি‌তে কাভার্ড ভ্যানের চাপায় নারী শ্রমিক নিহত

ফুলপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

ফতুল্লায় জুটের গুদামে ভয়াবহ আগুন

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ

কুমিল্লার বাঙ্গরাসহ নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন

পূর্বাচলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন আইজিপি

লাকসামে গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার !

খোকসার গড়াই নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ: পরিবারের দাবি এটি গভীর ষড়যন্ত্র

চরফ্যাশনে ট্রলির ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত, মরদেহ কাঁধে সহপাঠীদের প্রতিবাদ

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ,সার ও বৃক্ষের চারা বিতরণ

রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার

পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা