শিরোনাম
শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট করিমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ জনতার হাতে আটক -১ লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাহুড়া দারুল আরকাম মাদ্রাসা কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সংস্কার হচ্ছে রেলপথ,নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
শনিবার ০৭ নভেম্বর ২০২৬
শনিবার ০৭ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্টের ফেরার চেষ্টায় ঘুচে গেছে বিরোধ, এলো ঐক্য

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টার বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা জাতি। বিভেদ ভুলে ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে আবারও ঐক্যবদ্ধ হয়েছে ৫ আগস্টের স্বৈরাচার পতন আন্দোলনের শরিকরা।


ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টায় ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন, এই ঘোষণা আসার পর থেকেই ফুঁসতে থাকতে ছাত্র-জনতা।


দিল্লি থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনীতিতে সক্রিয় হওয়ার এই চেষ্টায় ক্ষুব্ধ হয়ে ধানমন্ডি ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষের ছাত্র-জনতা।


সন্ধ্যার পর হঠাৎ এই ঘোষণার পর থেকে দলমত নির্বিশেষে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে থাকেন নানান শ্রেণি-পেশার মানুষ। রাত আটটার মধ্যে কয়েক হাজার ছাত্র-জনতা জড়ো হন সেখানে। ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। এরই মধ্যে আরও জনতা জড়ো হতে থাকে ৩২ নম্বরের সামনে। রাত ১০ নাগাদ বিপুল সংখ্যক ছাত্র-জনতা সমবেত হয়।




সম্প্রতি বিএনপি, জামায়াত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কিছু দূরত্ব দেখা গেলেও ফ্যাসিস্ট ফিরে আসার চেষ্টায় ঘুচে গেছে সেই দূরত্ব। ৫ আগস্টের আগের দিনগুলোর মতো ঐক্যবদ্ধভাবে ফুঁসে ওঠে তারা।


ধানমন্ডি ৩২ নম্বরে খুনি হাসিনার বিচার, স্বৈরাচার-ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগানের পাশাপাশি দলীয় স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। এখানে ছাত্রশিবির, ছাত্রদল, বিএনপি-জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মী সমর্থকদের দেখা যায়। তাদের মাঝে ৫ আগস্টের আগের মতো ঐক্য ও দৃঢ়তা দেখা যায়।


উপস্থিত হাজার হাজার ছাত্র-জনতার ক্ষোভ আছড়ে পড়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা ব্যাপক ভাঙচুর চালায়, অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এর আগে শেখ হাসিনা পালানোর দিন ৫ আগস্ট প্রথম দফায় এখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা। এসব বিক্ষুব্ধ ছাত্র-জনতার অনেককে এই বাড়ির ইট খুলে নিয়ে যেতে দেখা যায়, ধানমন্ডি লেকে ফেলতে দেখা যায়। এর মধ্যে ভাঙচুর থামাতে সেনাবাহিনীর সদস্যরা আসেন। ছাত্র-জনতার বাধায় তারা ফিরে যান।


পরে রাত ১০টা ৫৫ মিনিটে বুলডোজার নিয়ে এসে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙতে শুরু করে ছাত্র-জনতা। এই ভাঙচুর চলাকালে বিক্ষুব্ধ ছাত্র-জনতার একটা অংশ ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন ধরিয়ে দেয়।


শুধু ঢাকা নয় ঢাকার বাইরে খুলনাসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী বিক্ষোভ ও ভাঙচুর হয়েছে।


আবুল কালাম নামে এক ছাত্র বলেন, দলমত নির্বিশেষে আমরা এই দেশ থেকে ফ্যাসিবাদের চিহ্ন, জুলুমের চিহ্ন মুছে ফেলব। আমরা আবার জুলাই-আগস্টের মতো ঐক্যবদ্ধ। ফ্যাসিস্ট ঠেকানোর প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। 


আরও খবর




শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার

অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর