
আতিক ফয়সাল । স্টাফ রিপোর্টঃ
বরিশাল জেলার, বাকেরগঞ্জের ৬ নং ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার। গত ৭ নভেম্বর বাদ এশা সোনাপুরা গ্রামে ৩ নং ওয়ার্ডের তার নিজ বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠানে, নয়টি ওয়ার্ডের জনগণের সাথে মতবিনিময় করেন। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, জনগণের ভালোবাসার মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আলহাজ্ব গোলাম মোস্তফা শিকদার ৬নং ফরিদপুর ইউনিয়নের কৃতি সন্তান সকলের পরিচিত মুখ আগামী দিনের ফরিদপুর ইউনিয়নে যুব সমাজের গর্ব তরুণ নেতৃত্বের অধিকারী সৎ এবং নির্ভীক, বাকেরগঞ্জের বারবার নির্বাচিত সফল এমপি আবুল হোসেন খান এর অত্যন্ত স্নেহাভাজন,ব্যক্তি ফরিদপুর ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি, আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার কে ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দেখতে চায় এলাকাবাসী, তিনি ইতিমধ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নেতৃত্বে হাত বাড়িয়ে দিয়েছেন,৯টি ওয়ার্ডে রয়েছে তার ব্যাপক সমার্থক এবং কর্মী তিনি দীর্ঘদিন ধরে প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছেন । তার জন্য এলাকাবাসী অধিক আগ্রহ নিয়ে, এলাকায় পাড়া মহল্লায় রয়েছে ব্যাপক গুঞ্জন, তিনি ব্যক্তিগতভাবে এলাকার গরিব দুঃখী মেহনতী মানুষের পাশে দাঁড়াতে চান। আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার, ইউনিয়ন বিএনপি' শুধু সহ-সভাপতি নন দল মত নির্বিশেষে সকলের স্নেহ ভালবাসার মধ্য দিয়ে,আগামী দিনে ফরিদপুর ইউনিয়নকে সাজাতে হলে মোস্তফা শিকদারের বিকল্প নেই। বর্তমান সমাজে দেশকে এগিয়ে নিতে হলে তরুণ নেতৃত্বের প্রয়োজন। আলহাজ্ব গোলাম মস্তফা সিকদার , নিজ উদ্যোগে জনসেবামূলক, কাজ করে যাচ্ছেন, রয়েছে তার অধিক চিন্তাধারা, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকার অব্যাহত রেখেছেন, তার মধ্যে রয়েছে খাল খনন,ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া জন্য আর্থিক সহযোগিতা দান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বিনামূল্যে বই বিতরণ, এবং তাদের পাশে দাঁড়ানো এটাই হবে আগামী দিনের চ্যালেঞ্জ। থাকবে না কোন বৈষম্য এলাকার উন্নয়নে মসজিদ মন্দির মাদ্রাসা রাস্তাঘাট উন্নয়ন করতে হলে আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার, কে চেয়ারম্যান হিসেবে বেছে নিবে ফরিদপুর ইউনিয়নের জনগণ। তিনি ফরিদপুর ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি হওয়ার পর থেকে তার দ্বারা কোন মানুষ কষ্ট পায়নি, তিনি বিএনপির একজন আদর্শের সৈনিক হিসেবে, জনগণের সেবাই দিয়ে আসছেন , কিছু পেতে চান না, সব সময় দেওয়ার জন্যই প্রস্তুত থাকেন। সংসদ সদস্য আবুল হোসেন খান এর দিক নির্দেশনা অনুযায়ী ফরিদপুর ইউনিয়নে কাজ করে যাবেন, এটাই তার প্রত্যাশা। উঠান বৈঠক অনুষ্ঠানে, ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি কবিরুল ইসলাম সন্যামত। উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক শাহিন মোল্লা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লিটন সিকদার আলহাজ্ব গোলাম মোস্তফা শিকদারের ছোট ভাই মোজাম্মেল হক শিকদার, সহ এলাকার ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মা বোনরা উপস্থিত ছিলেন, । অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার তার বক্তব্যে উল্লেখ করেন তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে, এলাকায় কোন সন্ত্রাস চাঁদাবাজ মাদক ব্যবসায়ী থাকবে না। সাধারণ জনগণের দাবি বরিশাল বাকেরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খান তৃণমূল নেতাকর্মীদের সমর্থনের মাধ্যমে সৎ এবং যোগ্য ব্যক্তি কে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দিবেন এটাই তাদের প্রত্যাশা। যদি উপজেলা বিএনপির সঠিক সিদ্ধান্ত দিতে না পারে তাহলে জামাতের প্রার্থী নির্বাচিত হতে পারে।



























